|| খবর বিজ্ঞপ্তি||
জাসাস খুলনা মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা আর নেই| তিনি বুধবার (৬ মে) খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)|
তার মৃত্যুতে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে| জাসাস খুলনা মহানগরী যুগ্ম আহবায়ক বিশিষ্ট কন্ঠ শিল্পী শেখ রেজাউল ইসলাম রেজার নামাযে জানাজা আছরবাদ গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়| জানাজা শেষে গোয়ালখালী শেখ বাড়ী পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে|
জানাজায় উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. মোহাম্মদ আলী বাবু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, খালিশপু থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ জাহিদুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, বিএনপি নেতা এড. ফজলে হালিম লিটন, বিপ্লববুর রহমান কুদ্দুস, আসাদুজ্জামান মুরাদ, শাহীনুল ইসলাম পাখী, জাসাস নেতা কন্ঠ শিল্পী পলাশ, মহানগর যুগ্ম আহবায়ক নিশাত জ্জামান, সদস্য সচিব কাজী জলিল প্রমূখ|
এদিকে রেজাউল ইসলাম রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ দলটির সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা| এছাড়াও জাসাস খুলনা মহানগরের নেতৃবৃন্দ পৃথকভাবে শোক প্রকাশ করেছেন| নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান|











































