Home আঞ্চলিক পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহের প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ

পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহের প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ

0

পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ সহ নানা অভিযোগের প্রমাণ পেয়েছে প্রাথমিক শিক্ষা দপ্তর| সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খুলনা জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করেছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ| উল্লেখ্য শিশুদের পুষ্টি নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্কুল ফিডিং কর্মসূচির আওতায় উপজেলার ১৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল প্রদান করছে|

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ কৃত সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পাবনার ওসাকা নামক একটি সংস্থা বিদ্যালয় গুলোতে খাবার সরবরাহ করছে| সরবরাহকৃত খাবারের মান নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা| শিক্ষকরা অভিযোগ করেন স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বন রুটি, সিদ্ধ ডিম, ইউএইচটি দুধ, ফর্টিফাইট বিস্কুট ও স্থানীয় মৌসুমী ফল সরবরাহের কথা রয়েছে|

অথচ সরবরাহকারী প্রতিষ্ঠান এখনো কোনদিন ফর্টিফাইট বিস্কুট সরবরাহ করেনি, পাশাপাশি মৌসুমী ফলের মধ্যে শুধুমাত্র সাগর কলা সরবরাহ করেছে| আবার কোথাও কোথাও পাকা কলার পরিবর্তে কাঁচা কলা সরবরাহ করেছে| এছাড়া স্কুল গুলোতে নিম্ন মানের খাবার সরবরাহ করা হয় এমন অহরহ অভিযোগ করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা| এ বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় পরিবেশক মাহাদী হাসান মৌখিক ভাবে জানান বিদ্যালয় এবং শিক্ষা দপ্তর কর্তৃপক্ষ| এ ব্যাপারে সরবরাহকারী প্রতিষ্ঠান আশ্বস্ত করলেও কোন ব্যবস্থা না নেওয়ায় ১১ এপ্রিল উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের মাসিক সমš^য় সভায় ডেকে নিয়ে পরিবেশক মাহাদী হাসান কে জোরালো ভাবে তাগিদ দেওয়া হয়| এরপর ও মানসম্মত খাবার সরবরাহ না করায় শিশুদের ¯^াস্থ্য ঝুঁকি নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে|


শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং অপুষ্টিজনিত সমস্যা কমিয়ে আনার সরকারের যে উদ্যোগ যা বাস্তবায়নে ˆতরি এক ধরনের সংশয় ও অনিশ্চিয়তা|


শেষমেশ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২২ এপ্রিল বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খুলনা জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ| প্রতিবেদনে নিম্ন মানের খাবার সরবরাহের মিলেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী| উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানান ছত্রাক যুক্ত বন রুটি, ময়লা দুর্গন্ধ যুক্ত নষ্ট ডিম এবং কাঁচা কলা সরবরাহ করেছে এমন অভিযোগের সত্যতা উঠে এসেছে প্রতিবেদনে| প্রতিবেদনের মাধ্যমে বিষয় টি কর্তৃপক্ষ কে অবহিত করা হয়েছে| শিশুদের ¯^াস্থ্য ঝুঁকি মুক্ত করতে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে উর্দ্ধতন কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন ওয়াসিউজ্জামান চৌধুরী|