অনলাইন ডেস্ক।।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত হয়েছেন। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে এ নিহতরে বিষয়টি নিশ্চিত করা হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়। মৃত্যুর আগে নায়িনি জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হলেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। এ লড়াই চলবে।
চলতি সপ্তাহেই নিহত হন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। তিনি ছাড়াও বাসিজ রেজ়িসট্যান্স ফোর্স-এর প্রধান গোলামরেজ়জা সোলেইমানিরও মৃত্যু হয় ইজ়রায়েলের হামলায়। এ ছাড়াও, ইসমাইল খাতিব নামে ইরানের আরও এক শীর্ষকর্তারও মৃত্যু হয় চলতি সপ্তাহেই।










































