খুলনাঞ্চল রিপোর্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের আমন্ত্রণ জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সরকারপ্রধানের হাতে দাওয়াতপত্র তুলে দেন।
জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ২৮ জানুয়ারির ইফতার মাহফিলে যোগ দিতে সম্মতি দিয়েছেন।
দাওয়াতপত্র পাওয়ার পর বিএনপি চেয়ারম্যান টেলিফোনে কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে। বিরোধীদলীয় নেতার স্বাস্থ্যের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন তাঁরা। সরকার ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।











































