Home আঞ্চলিক নগরীতে রাকিব হত্যা ঘটনায় মামলা হয়নি, দাফন সম্পন্ন

নগরীতে রাকিব হত্যা ঘটনায় মামলা হয়নি, দাফন সম্পন্ন

9


স্টাফ রির্পোটার
বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত রাকিবের লাশের ময়না তদন্ত শেষে শুক্রবার দাফন করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি। নিহত রাকিবের বিরুদ্ধে মাদকসহ দুটি মামলা রয়েছে।
রাকিব এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হঠাৎ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক)নিয়ে যায়। সেখানের র্কতব্যরত চিকিৎসক জানান, চিকিৎসাধীন আবস্থায় মারা যায়। লবনচরা থানার অফিসার ইনর্চাজ তুহিনুজ্জামান জানান, নিহত রাকিব হোসেনের বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মাদক সংশ্লিষ্ট মামলা এবং অপরটি হত্যা চেষ্টা মামলা। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হ”েছ। তবে পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার পর থেকে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং নিহতের চলাফেরা ও পূর্ব শত্রুতার বিষয়গুলো খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানানো হয়েছে।
লবণচরা থানার এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার দাফন সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। তবে নিহতের পরিবার আজ শনিবার মামলা করতে পারেন।