Home আঞ্চলিক খুলনা-২ আসনে ভোটার আস্থার প্রতীক হয়ে উঠেছেন নজরুল ইসলাম মঞ্জু

খুলনা-২ আসনে ভোটার আস্থার প্রতীক হয়ে উঠেছেন নজরুল ইসলাম মঞ্জু

41


স্টাফ রিপোর্টার।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে খুলনা-২ আসনে ভোটারদের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। স্থানীয়দের সঙ্গে সরেজমিনে কথোপকথন ও গণসংযোগে প্রতীয়মান হয়েছে যে, জনগণ তাঁকে শুধুমাত্র একজন প্রার্থী হিসেবে নয়, বরং তাদের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ক হিসেবে দেখছেন।


খুলনা মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে পরিচালিত গণসংযোগ, পথসভা ও দরজায় দরজায় ভিজিটে ভোটাররা তার সরল ও মানবিক আচরণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। স্থানীয়রা জানান, মঞ্জু সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, প্রয়োজনে স্থানীয় সমস্যা সমাধানে সরাসরি উদ্যোগ নেন, যা তাকে ভোটারদের মধ্যে বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


স্থানীয় এক ভোটার বলেন, “নজরুল ইসলাম মঞ্জু আমাদের এলাকায় খুব পরিচিত মুখ। সমস্যা থাকলে তিনি অবিলম্বে সমাধানের চেষ্টা করেন। এমন একজন প্রার্থীকে আমরা আমাদের প্রতিনিধিত্ব করতে চাই।”


অন্য একজন ভোটার জানান, “আমরা চাই একজন কার্যকরী ও সৎ মানুষ আমাদের সংসদে যাক। মঞ্জুর ভক্তদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি ভোটারদের আশা পূরণের প্রতীক।”


খুলনা-২ আসনের ভোটাররা মঞ্জুকে শুধুমাত্র রাজনৈতিক নেতা হিসেবে দেখেন না, বরং স্থানীয় উন্নয়ন ও গণসেবা কার্যক্রমের একজন নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে গ্রহণ করেছেন। গণসংযোগ ও জনসংযোগের সময় বিভিন্ন বয়সী ভোটাররা তাকে ঘিরে ধরে তাদের সমস্যা তুলে ধরেন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।


বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা ও ভোটার আস্থা যে কোনো নির্বাচনে বড় ভূমিকা রাখে। খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জুর এমন দৃঢ় অবস্থানই তাকে বিজয়ের পথে এগিয়ে রাখবে বলে ধারণা করা হচ্ছে।


নাগরিকরা আশা প্রকাশ করেছেন, নির্বা চনে তার জয় শুধু একটি রাজনৈতিক প্রতীক নয়, বরং আসনের সার্বিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের পথও হবে।