Home আঞ্চলিক দৌলতপুরে কৃষকদল নেতাকে গুলির ঘটনা, পুলিশের অস্বীকার

দৌলতপুরে কৃষকদল নেতাকে গুলির ঘটনা, পুলিশের অস্বীকার

46


স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকায় কৃষকদল নেতা মজিবরের উপর দুর্বৃত্তদের গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে থানা পুলিশ এ বিষয়ে অস্বীকার করেছেন।


স্থানীয়দের সুত্রে জানাগেছে, রবিবার রাত সাড়ে ৯ টায় দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকায় কৃষকদল নেতা মুজিবরকে পূর্বশত্রুতার জের হিসাবে প্রতিপক্ষ গুলি করে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি প্রাণে বেঁচে যান।


অবশ্য দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ধরণের একটি ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু গুলির কোন ঘটনা ঘটেনি। তিনি বলেন, মুজিবরের এক পাওনাদার তাকে পাওনা অদায়ের জন্য পিস্তল ঠেকিয়ে টাকা চায় বলে জানাগেছে। তারা ভয়ভীতি দেখিয়ে চলে যায় ।