Home বিনোদন তামান্নাকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন অভিনেতা আন্নু কাপুর

তামান্নাকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন অভিনেতা আন্নু কাপুর

21
তামান্নাকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন অভিনেতা আন্নু কাপুর

বিনোদন ডেস্ক।।

বলিউডের নন্দিত অভিনেত্রী ও আইটেম গার্ল তামান্না ভাটকে নিয়ে অশোভন মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন বর্ষীয়ান অভিনেতা আন্নু কাপুর। সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে অংশ নিয়ে অভিনেত্রীর শারীরিক গঠন নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। যা নিয়ে এখন নানা চর্চা হচ্ছে বিভিন্ন মাধ্যমে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি সাক্ষাৎকারে আন্নু কাপুরকে প্রশ্ন করা হয় অভিনেত্রী তামান্নাকে নিয়ে। জবাবে অভিনেতা বলেন, মাশআল্লাহ্, কী সুন্দর দুধের মতো শরীর।’ এর আগে গত বছর ‘আজ কি রাত’ গানটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে, তখন অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন―তার এই গান শুনে নাকি বাচ্চারা চুপ করে খাবার খায়, অনেকেই আবার ঘুমাতেও যায়।

সাক্ষাৎকারে অভিনেতা আন্নু কাপুর তামান্নার সেই পুরোনো কথার প্রসঙ্গ টেনে বলেন, কত বছরের বাচ্চারা এ ধরনের গান শুনে ঘুমাতে যায়? ৭০ বছরের বাচ্চাও তো হতে পারে। ১১ বছরের বাচ্চাও হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে গান শুনে ঘুমায় কে? আমি থাকলে জানতে চাইতাম, এই বাচ্চাগুলোর বয়স ঠিক কত?

এ অভিনেতা তামান্নার প্রশংসা করে বলেন, বোন তামান্না, যদি আমাদের বাচ্চাদের গান দিয়ে দুধের মতো চেহারা দিয়ে এমন সুন্দর ঘুমাতে পারেন, তবে সত্যিই দারুণ ব্যাপার। আমাদের বাচ্চারা এর কারণে যদি শান্তিতে ও সুস্থভাবে একটু ঘুমায়, তাহলে বিষয়টি দেশের জন্য ভালো। বাচ্চাদেরও খুব ভালো ঘুম হচ্ছে।

এদিকে অভিনেত্রী তামান্নাকে নিয়ে এমন মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় চলছে নানা সমালোচনা ও আলোচনা। কেউ বলছেন, আন্নু কাপুর শুধু মন্তব্য করেন না, তিনি রীতিমত ভাইরাল মুহূর্ত তৈরি করেন। কিন্তু তাই বলে এভাবে খারাপ মন্তব্য করে কেউ? কেউ কেউ আবার বলছেন, বয়স যত বাড়ছে বুদ্ধি ততই লোপ পাচ্ছে তার। তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি বলিউড তারকা তামান্না।

প্রসঙ্গত, তামান্নাকে সবশেষ ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ ওয়েব শোয়ে দেখা গিয়েছিল। এতে একজন বিয়ার স্টার্টআপার নারী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।