স্টাফ রিপোর্টার।।
এক সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী শ্রাবন্তী দত্ত তিন্নি। মডেলিংয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর তিনি অভিনয়ে নাম লিখিয়েছিলেন। সেখানেও অল্প সময়ে তুলে নেন সাফল্য। চলচ্চিত্রেও অভিষেক হয়েছিল তার। কিন্তু ব্যক্তিগত নানা কারণে পরবর্তীতে শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নেন। একটা সময় একমাত্র কন্যাসহ দেশ ছাড়েন এ অভিনেত্রী। গত কয়েক বছর ধরেই তিন্নি থাকছেন কানাডার মন্ট্রিয়লে। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে-মধ্যে দেখা মেলে তার। এদিকে, গতকাল সকালে এক ফেসবুক পোস্টে আবেগি একটি পোস্ট করেছেন এ অভিনেত্রী। সেখানে তিনি নিজের অসুস্থতার ইঙ্গিত দিয়ে সবার দোয়া চেয়েছেন। তিন্নি লিখেছেন, আমি কখনো ডাক্তার দেখাইনি এই ভেবে যে, হয়তো আমার কোনো বড় অসুখ হয়েছে। তবে, এবার অসুস্থ কিনা তা জানতে আমি নিজেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তিনি একজন চমৎকার মানুষ।
আমাকে অনেক টেস্ট করতে দিয়েছেন, কারণ তিনি চিন্তিত। সরাসরি নিজের অসুস্থতার কথা না বললেও অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন। অভিনেত্রীর ভাষায়- আমি সবার কাছে দোয়া চাইছি যেন আমার প্রতিটি পরীক্ষার ফল ইতিবাচক আসে। আমি আমার মেয়েদের সঙ্গে নিয়ে অনেকদিন বাঁচতে চাই। আমি আপনাদের কাছে এতটুকু দোয়া চাইলাম। সবশেষে তিন্নি লিখেছেন, মানবজন্ম বড়ই মধুর, যদি হও মানুষ। এটা কারও কথা বা কোটস না, এটা আমার কথা। আর আমার দাদুর কথা হলো- মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। শুভ হোক মানব জনমের










































