স্পোর্টস ডেস্ক
ব্যাটে-বলে সংযোগ হয়নি, কিন্তু দৌড়ে এক বলে ৬ রান তুলে চমকে দিলেন দুই ব্যাটার। আইসিসির এলিট প্যানেল আম্পায়ার রিচার্ড কেটলবোরো সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এই বিরল ঘটনার ভিডিও।
ভিডিওতে দেখা যায়, অফ স্টাম্পের বাইরে পুল করতে গিয়ে বল মিস করেন ব্যাটার। উইকেটরক্ষকের হাত দিয়ে বল জমা পড়লেও দৌড়ে ১ রান নেন ব্যাটাররা। এরপর একের পর এক মিস ফিল্ড ও ব্যর্থ থ্রো কাজে লাগিয়ে আরও পাঁচবার রান নেন তারা। মোট চারবার রান আউটের সুযোগ পেলেও সফল হতে পারেনি ফিল্ডিং দল।
ম্যাচটি কোথায় হয়েছে, তা উল্লেখ করেননি কেটলবোরো। তবে এমন মজার ঘটনা ক্রিকেটে সত্যিই বিরল। কেটলবোরোর মন্তব্য, “ক্রিকেট ইতিহাসে প্রথমবার—ব্যাটে না লাগলেও এক বলে ৬ রান!”











































