Home খেলাধুলা রিয়ালে গিয়ে মেসিকেই সেরা বললেন আর্জেন্টাইন ‘মাস্তান’

রিয়ালে গিয়ে মেসিকেই সেরা বললেন আর্জেন্টাইন ‘মাস্তান’

10


স্পোর্টস ডেস্ক।।
লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ গোটা ফুটবল দুনিয়া। ছেলে থেকে বুড়ো, মেসি যখন মাঠে পায়ের কারিশমা দেখান তখন মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন সবাই। ফুটবলে আগত ভবিষ্যৎ তারকারদের মধ্যেও অনেকেই অনুপ্রাণিত এ আর্জেন্টাইন মহাতারকার থেকে। তবে চিরশত্রু শিবিরে সদ্য যোগ দেয়া কেউ মেসির নামে গুণগান গাইলে তা তো শিরোনাম হওয়ার মতোই। তেমনটাই হয়েছে। রিয়াল মাদ্রিদে যোগ দেয়া আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোর কাছে বিশ্বের সেরা খেলোয়াড় মেসিই।

রিয়ালের সঙ্গে গত মাসে ৬ বছরের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেন মাস্তানতুয়ানো। ১৮ বছর বয়সে পা দেয়ার দিনই বৃহস্পতিবার স্প্যানিশ জায়ান্টদের দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। এদিন সান্তিয়াগো বার্নাবেউতে মাস্তানতুয়ানোকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় ইউরোপিয়ান জায়ান্টরা। সংবাদ সম্মেলনে রিয়ালে যোগ দিয়ে শৈশবের স্বপ্নপূরণের কথা জানান এ আর্জেন্টাইন মিডফিল্ডার। অল হোয়াইটদের হয়ে নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও কথা বলেন তিনি।

সম্মেলনের শেষদিকে তার কাছে জানতে চাওয়া হয় সেই জনপ্রিয় প্রশ্ন, তার চোখে বিশ্বের সেট ফুটবলার কে। জবাবে কালক্ষেপণ না করে মাস্তানতুয়ানো বলেন, ‘আমার কাছে বিশ্বের সেরা ফুটবলার মেসি। আমি আর্জেন্টাইন এবং আমার চোখে সে-ই সেরা।’ পরে রিয়ালের জার্সিতে খেলা আর্জেন্টাইনদের প্রসঙ্গে মাস্তানতুয়ানো আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদের কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারদেরই আমি অনুসরণ করি। আলফ্রেদো ডি স্টেফানোকে অবশ্য দেখিনি। তবে (আনহেল) ডি মারিয়া ও (গঞ্জালো) হিগুয়েনের খেলা অনেক দেখেছি। তাদের খেলা আমাকে মুগ্ধ করে।’