স্টাফ রিপোর্টার
বৃহষ্পতিবার বেলা আড়াইটায ফুলবাড়ি গেট জনতা মার্কেট সেলুনের দোকানের সামনে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সাকিব নামের এক যুবক গুরুতর জখম হয়েছে।
পুলিশ ও স্হানীয়রা জানান, খানজাহান আলী থানার ফুলবাড়িগেট জনতা মার্কেটে উত্তমের সেলুনের দোকানের সামনে জাবদিপুর এলাকার মো: হালিমের পুত্র মোঃ সাকিব (২৪) এর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
সুত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ৩/৪ জন সন্ত্রাসীরা রামদা দ্বারা হাতের আঙ্গুল কর্তন করে ফেলে। পরবর্তীতে স্থ’ানীয় জনতা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো কবির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থ’ল পরিদর্শন করেন এবং এর সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্হা নেয়া হবে।











































