Home খেলাধুলা কয়েন নয়, টস হলো ব্যাট দিয়ে

কয়েন নয়, টস হলো ব্যাট দিয়ে

18


স্পোর্টস ডেস্ক।।
টপ এন্ড টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনসের সঙ্গে খেলছে বাংলাদেশ এ দল। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করছে পাকিস্তান। টস করতে গিয়ে বিরল এক অভিজ্ঞতার মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান।

এবারই প্রথমবারের মতো ব্যাট দিয়ে টস করলেন সোহান। বিগ ব্যাশের মতো এ টুর্নামেন্টেও কয়েনের পরিবর্তে টস হবে ব্যাট দিয়েই। গত বছর এ টুর্নামেন্টে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। টুর্নামেন্টের ও দলের প্রথম ম্যাচে যদিও ভালো অবস্থায় নেই বাংলাদেশ দল। ইনিংসের দ্বাদশ ওভারে এসে প্রথম উইকেটে দেখা পেয়েছে টাইগাররা। এর মধ্যে পাকিস্তান সংগ্রহ করে ফেলেছে ১২২ রান।