স্টাফ রিপোর্টার
ভেনামি চিংড়ি চাষে স্থ^ল্প সময়ে উৎপাদন বেশি হওয়ায় এই চাষে এখন ব্যাপক ভাবে উৎসাহিত হচ্ছে সাধারণ মৎস্য চাষিরা। বাগদা ও গলদার চেয়ে সময় স্বল্পতায় উৎপাদন চার গুন বেশি হওয়ায় এখন ডেনামি চিংড়ি চাষে ঝুঁকছেন অনেকে। ডেনামি চিংড়ি চাষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পোনা ও খাদ্য আমদানিতে শুল্কহার কমানোসহ সকল সহযোগিতার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তাদের। সাধারণ সকল প্রকার পুকুরেই ডেনামি চিংড়ির চাষ করা যায় খুব সহজেই।
জেলার ডুমুরিয়া ও বটিয়াঘাটা সীমান্তবর্তী চক শৈলমারী এলাকায় ভেনামি চিংড়ির বাণিজ্যিক উৎপাদনে টানা দ্বিতীয়বারের মতো সাফল্য পেয়েছে জেবিএস ফুড প্রোডাক্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
প্রতিষ্ঠানটির এক একর আয়তনের একটি পুকুর থেকে ৫ হাজার ৬০০ কেজি ভেনামি চিংড়ি আহরণ করা হয়, যা হেক্টরপ্রতি ১৪ হাজার ৮২৮ কেজি উৎপাদন। যা গলদা বা বাগদা চিংড়ির তুলনায় চারগুণেরও বেশি।
জানাগেছে, এমইউসি ফুড লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে তিন বছর ধরে জেবিএস ফুড প্রোডাক্টস ৫ একর জমিতে হারভেস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করছে। এর মধ্যে ৫টি পুকুরে চিংড়ি এবং ১টি পুকুর রিজার্ভার হিসেবে ব্যবহৃত হচ্ছে। চলতি বছরের ২ মে ইন্ডিয়ান বিএমআর হ্যাচারি থেকে আমদানি করা ১২ লাখ ৩৯ হাজার ভেনামি পোনা পুকুরে ছাড়া হয়।
চাষাবাদের সফলতা উদযাপন করতে একই দিনে খামার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চাষি সমাবেশ। এতে কৃষি ও মৎস্য খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থ’াপনা পরিচালক শ্যামল দাস বলেন, প্রথমদিকে থাইল্যান্ড থেকে পোনা ও ভারত থেকে খাদ্য আমদানি করতে হয়েছে। বর্তমানে চাষ বাণিজ্যিক হলেও আমদানিনির্ভরতা রয়ে গেছে। ট্যাক্স আরোপের কারণে উৎপাদন খরচ প্রতি কেজিতে ৪৭০ থেকে ৪৮০ টাকায় দাঁড়াচ্ছে। তবে ট্যাক্সমুক্ত সুবিধা ও দেশীয় উৎপাদনের সুযোগ তৈরি হলে খরচ ৪০০ টাকার নিচে নামানো সম্ভব হবে। ফলে উৎপাদন ও রপ্তানি বহুগুণে বাড়বে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, ভেনামি একটি দ্রুত বর্ধনশীল, রোগ প্রতিরোধক্ষম এবং ১০০ দিনের মধ্যে বাজারজাতযোগ্য জাত। এর আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তা, উৎপাদন ক্ষেত্রের ম্যাপিং এবং সম্ভাব্য ঝুঁকি নিরূপণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থ’া নেওয়া হবে। পোনা ও খাদ্য আমদানিতে শুল্কহার কমাতে সরকারের নিকট জেলা মৎস্য কর্মকর্তারা সুপারিশ করবেন বলে সাধারণ চাষিদের আশ্বস্ত করেছেন।
তিনি আরও বলেন, চাষিরা যদি স্বাস্থ’্যসম্মত পোনা, মানসম্পন্ন খাদ্য ও ওষুধ, এবং সরকারের টেকনিক্যাল সাপোর্ট পান, তাহলে ভেনামি চিংড়ি চাষে দেশে এক নতুন বিপ্লব ঘটবে। দ্রুত এই ডেনিম চিংড়ি চাষে মৎস্য চাষিদের উৎসাহিত করা হচ্ছে যাতে করে এখন থেকে তারা ব্যাপক ভাবে ডেনামি চিংড়ি চাষ করে। এটা চাষে গলদা ও বাগদার চেয়ে সময় কম লাগে এবং উৎপাদনও হয় কয়েক গুন বেশি। ফলে মৎস্য চাষিরা লাভবান হচ্ছেন বেশি।
সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থি’ত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান এবং বাংলাদেশ ফ্রোজেন ফুড অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) ভাইস প্রেসিডেন্ট শেখ কামরুল আলম।











































