Home আঞ্চলিক রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি লিঃ এর ওয়াটার অসমোসিস প্লান্ট উদ্বোধন

রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি লিঃ এর ওয়াটার অসমোসিস প্লান্ট উদ্বোধন

8

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি//

রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি লিঃ (বিআইএফপিসিএল) এর পক্ষ থেকে রিভার অসমোসিস ট্রিটমেন্ট প্লান্ট এর উদ্ভোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় গৌরম্ভা ইউনিয়নের বর্নী এলাকায় ও রাজনগর ইউনিয়নে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওয়াটার অসমোসিস প্লান্টের উদ্ভোধন করেন।

এই দুইটি ইউনিয়নের বিভিন্ন স্থানে মোট ৪টি ওয়াটার অসমোসিস প্লান্ট স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ওই এলাকার কয়েক হাজার গ্রামবাসীর বিশুদ্ধ খাবার পানির চাহিদা পূরন হবে।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডে, উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম,রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান গাজী গিয়াসউদ্দিন, ইউপি চেয়ারম্যান সরদার আঃ হান্নান ডাবলু, এজিএম সিদ্ধার্থ মন্ডল সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বিআইএফপিসিএল শুরু থেকেই রামপাল এবং মোংলা উপজেলার বিভিন্ন স্থানে আর্থ সামাজিক কর্মকান্ড বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে। বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তদান শিবির, কম্বল বিতরন, গ্রামীন নারীদের আতœকর্মসংস্থান এবং স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা উন্নয়নমূলক কাজ করে আসছে।

রামপালে অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল কৃষ্ণ শিউলির মৃত্যুতে শোক

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি//

রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল কৃষ্ণ শিউলি (৮৪) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পরলোক গমন করেন (দিব্যান লোকান স্ব গচ্ছতু )। পারিবারিক সূত্রে জানা যায়, বিমল কৃষ্ণ শিউলি হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান। তার মৃতদেহ পারিবারিক সমাধিস্থলে সমাধিস্থ করা হয়। এর আগে তিনি বেশ কয়েকবার ব্রেইন স্ট্রোক করছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে  ১মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্বর্গীয় বিমল কৃষ্ণ শিউলির মৃতদেহ শেষকৃত্তে রাজনৈতিক নেতৃবৃন্দউপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের মানুষ।