Home আঞ্চলিক শিশু শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ, ভ্যানচালককে গণধোলাই

শিশু শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ, ভ্যানচালককে গণধোলাই

5

মেহেরপুর প্রতিনিধি।।

দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামের এক ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

রোববার (২৭ জুলাই) সকালে মেহেরপুরের গাংনী উপজেলায় এক স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে।

আব্দুল খালেক বাঁশবাড়িয়া গ্রামের চ্যাতন মন্ডলের ছেলে।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার পথে বাশঁবাড়িয়ার গাংনী ফিলিং স্টেশনের সামনে চলতি মাসের ২১ তারিখে অভিযুক্ত ভ্যানচালক শিশুটিকে কুপ্রস্তাব দিয়েছিল। পরে আজ সকাল সাড়ে ৯টার দিকে ওই ছাত্রী তার পরিবারকে অভিযুক্ত ভ্যানচালককে শনাক্ত করে দেয়। এ সময় উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।


আহত অবস্থায় অভিযুক্ত ভ্যানচালককে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গাংনী থানা হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গণধোলাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। হয়রানির শিকার ওই শিশুর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।