Home জাতীয় গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা

11


গোপালগঞ্জ প্রতিনিধি

এনসিপির সমাবেশকে ঘিরে সৃষ্ট সংঘর্ষের মধ্যে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হন বলে জানা গেছে। তবে কারাগার থেকে কোনো বন্দি পালানোর খবর পাওয়া যায়নি। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার সঙ্গে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে কয়েক শ’ আওয়ামী লীগের নেতাকর্মী আচমকা জেলা কারাগারে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কারাগারের জানালার গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অ্যাকশনে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এর আগে এনসিপির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ জেলাজুড়ে একাধিক সহিংসতা ও হামলার ঘটনা ঘটে।