স্টাফ রিপোর্টার।।
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও ষড়যন্ত্র মূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর আয়োজিত প্রতিবাদ সমাবেশটি মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নগরীর প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের নিচে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
একই দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা আয়োজিত গত মঙ্গলবার বিকাল ৪ টায় খুলনা রেলস্টেশন থেকে শুরু করে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে এসে সমবাবেশের মাধ্যমে শেষ হয়।
মহানগরের বিক্ষোভ সমাবেশে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের- আহবায়ক মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইস্তিয়াক আহম্মেদ ইস্তির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র- যুগ্ম আহবায়ক মুনতাসির আল মামুন, আরো উপস্থিত ছিলেন খান জাহানআলী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বেল্লাল হোসেন, সোনাডাঙ্গা থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সাইফুল মল্লিক, সদর থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মন্জুর শাহিন রুবেল, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব রতন, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার সহ ৩১টা ওয়ার্ড এবং ৩ টা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ সহ প্রমুখ।
জেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খুলনার দায়িত্ব প্রাপ্ত নেতা সরদার নুরুজ্জামান সর্দার।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক- হাবিবুর রহমান বেলাল, আবুল কাশেম, হুমায়ুন কবির রুবেল, রফিকুল ইসলাম, এমডি আনিসুর রহমান, লিটন মোল্লা, আবুতাহের হিরা, এস্কেন্দার মির্জা, মাহাবুবুর রহমান নান্টু, বনি আমিন সোহাগ, পিন্টু জমাদ্দার, মোঃ রুবেল, মেহেদি হাসান বাবু, মোঃ কামাল ব্যাপারী, বাবু ব্রজেন ঢালি, মোশারেফ শিকদার আব্দুল কাদের জনি, টিটু জমাদ্দার আব্দুল গফুর শেখ, আবুহানিফ সোহাগ, আরমান শিকদার, আলি পাবাজ জুয়েল, নয়ন মোড়ল, আবু সেনা শিমুল, অমল মন্ডল, আবুতাহের মাতব্বর, মোঃ রয়েল, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ শামিম সরদার, মোঃ আলমগীর শেখ, রাজু শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের বাবু মেহেদি আল আজাদ, রফিকুল ইসলাম শিমুল, শাহাবুদ্দিন গাজী, টিটু জমাদ্দার, আছাদুল ইসলাম বিল্পব, শামিম আহম্মেদ রমিজ, আবু সাইদ, আসাদ প্রমুখ।











































