Home আন্তর্জাতিক মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক টিমোথি হফ বরখাস্ত

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক টিমোথি হফ বরখাস্ত

4


আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) পরিচালক টিমোথি হাফকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন।তার পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে ডেপুটিকেও। আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।


প্রতিবেদনে বলা হয়, টিমোথি হাফ দেশটির এয়ার ফোর্সের প্রধান ছিলেন। এনএসএ’র শীর্ষ দুই কর্মকর্তাকে বৃহস্পতিবার তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বরখাস্তের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।

তবে টিমোথি হাফ এবং ডেপুটি ডিরেক্টর ওয়েন্ডি নোবেল উভয়কেই তাদের পদ থেকে অপসারণের কারণে কংগ্রেসের ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।

হাউস ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রিপাবলিকা জিম হিমস এক বিবৃতিতে বলেছেন, ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর পদ থেকে জেনারেল হফকে অপসারণের সিদ্ধান্তে আমি গভীরভাবে বিরক্ত হয়েছি। আমি তাকে একজন সৎ এবং স্পষ্টবাদী ব্যক্তি হিসেবে জানি। তিনি আইন মানেন এবং জাতীয় নিরাপত্তাকে ইস্যুকে সর্বদা মূল্যায়ন করেছেন। আমি আশঙ্কা করি যে এই গুণগুলোর কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে।

সংবাদপত্রটি জানিয়েছে, নোবেলকে পেন্টাগনের গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি অফিসের অধীনে একটি পদে পুনর্নিযুক্ত করা হয়েছে। মূলত জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ মার্কিন প্রতিরক্ষা বিভাগের অংশ।

সংবাদপত্রটি আরও জানিয়েছে, মার্কিন সাইবার কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্বপালন করছেন টিমোথি হফ। এনএসএ-তে তাকে তার সহকারী ওয়েন্ডি নোবেলের সাথে তাকে বরখাস্ত করা হয়েছে।

তবে তাদের কেন বরখাস্ত করা হয়েছে এ বিষয়ে হোয়াইট হাউস থেকে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। দ্য ওয়াশিংটন পোস্টের মতে, ইউএস সাইবার কমান্ডের ডেপুটি উইলিয়াম হার্টম্যানকে ভারপ্রাপ্ত এনএসএ পরিচালক এবং এনএসএর নির্বাহী পরিচালক শিলা থমাসকে ভারপ্রাপ্ত উপ-পরিচালক মনোনীত করা হয়েছে।

রয়টার্স বলছে, ফেডারেল সরকারের কর্মী সংখ্যা কমিয়ে আনা এবং সুবিন্যস্ত করার জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার নেতৃত্বদানকারী ইলন মাস্ক গত মাসে হফের সাথে দেখা করতে জাতীয় নিরাপত্তা সংস্থায় গিয়েছিলেন।

মূলত এনএসএ হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ গোয়েন্দা সংস্থা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য শীর্ষ-স্তরের, বিশেষায়িত প্রযুক্তি এবং সিস্টেম ব্যবহার করে। মার্কিন সাইবার কমান্ড আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় কার্যক্রম পরিচালনা করে এবং প্রতিরক্ষা বিভাগের নেটওয়ার্কও পর্যবেক্ষণ করে থ করা হয়েছে।