Home আন্তর্জাতিক ‘হানি ট্র্যাপে ফেঁসেছেন ৪৮ প্রভাবশালী নেতা’

‘হানি ট্র্যাপে ফেঁসেছেন ৪৮ প্রভাবশালী নেতা’

8


আন্তর্জাতিক ডেস্ক।।

আলোচিত ‘হানি ট্র্যাপে’ ফেঁসেছেন ভারতের প্রভাবশালী ৪৮ জন নেতা।গত মঙ্গলবার বিধানসভায় দেওয়া এক ভাষণে কর্ণাটকের মন্ত্রী কে এন রাজান্নার এমনটাই দাবি করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


তার এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি ভারতের প্রায় ৪৮ জন প্রভাবশালী রাজনীতিবিদ হানি ট্র্যাপের শিকার হয়েছেন বলে দাবি করেছেন। কে এন রাজান্না বলেছেন, কেন্দ্রীয় নেতাসহ ভারতের প্রায় ৪৮ জন বড় রাজনীতিক হানি ট্র্যাপের শিকার হয়েছেন। তাদের মধ্যে মন্ত্রী-এমপিও রয়েছেন।

তার এই মন্তব্যের পর রাজ্য ও জাতীয় রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টির সত্যতা যাচাই করতে উচ্চ পর্যায়ের তদন্তেরও দাবি করছেন।

বিধানসভায় দেওয়া ভাষণে কে এন রাজান্না বলেন, ‘আমার জানামতে, প্রায় ৪৮ জন নেতা এই সিডি ও পেনড্রাইভের (হানি ট্র্যাপ) শিকার হয়েছেন। এটি শুধু একটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়। আরও অনেকের সঙ্গে এটা হয়েছে।’ তিনি বলেন, ‘কর্ণাটককে বলা হয় হানি ট্র্যাপের কারখানা। এটি একটি গুরুতর অভিযোগ। আমার কাছে তথ্য রয়েছে, তুমকুরুতে দুজন মন্ত্রী হানি ট্র্যাপের শিকার হয়েছেন।’

তিনি জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ করবেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাবেন।

কে এন রাজান্নার ছেলে লোকসভার সদস্য রাজেন্দ্রও এ বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, ছয় মাস ধরে ভারতের রাজনীতিবিদদের হানি ট্র্যাপে ফেলার চেষ্টা চলছে। কেবিনেটমন্ত্রী ইতোমধ্যে বিবৃতি দিয়েছেন, তদন্ত হওয়া উচিত। আমি মনে করি, স্বরাষ্ট্রমন্ত্রী এটির তদন্ত করবেন।’