Home খেলাধুলা ব্যাটিংয়ে নামার আগেই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

ব্যাটিংয়ে নামার আগেই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

11


স্পোর্টস ডেস্ক।।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে ইংল্যান্ডের বিপক্ষে বড় হার এড়ালেই হতো দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ড ২০৭ রানে জিতলেই তারা ছিটকে পড়তো আসর থেকে আর সেমি নিশ্চিত করতো আফগানিস্তান। তবে আজ ইংলিশদের ১৭৯ রানে গুটিয়ে ব্যাটিংয়ে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। এখন হারলেও সেমিফাইনালে খেলবে দলটি।

পাকিস্তানের করাচিতে আজ মার্কো ইয়ানসেনের দুর্দান্ত পারফরম্যান্সে রীতিমত দিশেহারা ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ইয়ানসেন নিয়েছেন ৩ উইকেট। উইয়ান মুল্ডারের ঝুলিতেও গিয়েছে ৩ উইকেট। ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়েছে ১৭৯ রান। সর্বোচ্চ ৩৭ রান জো রুটের। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হতে পারে নিউজিল্যান্ড অথবা ভারত।