স্টাফ রিপোর্টার
প্রতারক, ভূমিদস্যু ও সংঘবদ্ধ জাল-জালিয়াতি চক্রের সদস্য বিরুদ্ধে খুলনার আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খুলনার মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন আড়ংঘাটা এলাকার বাসিন্দা আহাদ আলী। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন নগরীর মহেশ্বরপাশা কার্তিকেরকূল এলাকার বাসিন্দা ঝরনা বেগম, জীতেন্দ্র নাথ সাহা, কিনু শেখ ও শেখ জয়নাল আবেদীন।
মামলার আবেদনে বাদি উল্লেখ করেন, ২৩/১০/২০২৪ তারিখ দৌলতপুর ভূমি অফিসে বাবা ও চাচার ওয়ারেশ সূত্রে ৪০ শতক জমি প্রাপ্ত সম্পত্তির সরকারের করখাজনাদি প্রদানে যেয়ে দেখি ১৮৯০ (ওঢ-১)/২০২৪-২৫ নামজারী করে ২৫ শতক জমি ঝরনা বেগম নামে প্রতারক, ভূমিদস্যু রেকর্ড করে করখাজনাদি প্রদান করে।দৌলতপুরস্থ ভূমি অফিসে কর্মকর্তা ও সাক্ষীদের সহায়তা আসামীদের তৈরিকৃত জাল দলিল সম্পর্কে বাদী অবগত হইয়া জমি ব্যবসায়ীদের সহায়তা জাল দলিল দুটির সন্ধান পান। জাল দলিল দুটির নম্বর যথাক্রমে- ২৯৯৩/৯৪, তারিখ- ২৯/১২/৯৪ ইং এবং ২৯৯৩/৯৪, তারিখ- ২৯/১২/৯৪ ইং। যার একটির গ্রহীতার নাম- ঝরনা বেগম, দাতা- রেজাউল করিম, মুরাদ হোসেন, আফরোজা খাতুন, খোদেজা খাতুন, মাজু বিবি। অপরটি গ্রহীতা- ঝরনা বেগম, দাতা অসীম কুমার চট্টোপাধ্যায় ও কানাই কুমার চট্টোপাধ্যায়। জাল দলিল দুটির স্বাক্ষী একই ব্যক্তি এবং জাল দলিলের সার্টিফাইড কপি যার লেখক একই ব্যক্তি। দলিল দুটি সম্পূর্ণ জালজালিয়াতি করে ২৯৯৩/৯৪ নং দলিলটি সৃষ্টি করেছে।
ঝরনা বেগম নামে ১৯৯৪ সালে খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের মহাফেজ খানায় তল্লাশী করিয়া বিগত ইং ২৯/১২/৯৪ তারিখের ২৯৯৩/৯৪ নং দলিলটি দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে কোনো প্রকার কোবলা, হেবার ঘোষণাপত্র, পাওয়ার, দানপত্র, মর্টগেজ, এসাইনমেন্ট ইত্যাদি বা অন্য কোন হস্তান্তর দলিল সূচীভূক্ত পাওয়া যায় নাই।১৯৯৪ সালে দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের সর্বশেষ যে দলিলটি সম্পাদন হয়েছে তার সিরিয়াল নং- ২৯৪৯/৯৪, তারিখ- ৩১/১২/১৯৯৪। কিন্তু ১৯৯৪ সালে দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের নাম ব্যবহার করিয়া আসামী ঝরণা বেগম গ্রহীতা হিসাবে প্রদর্শিত বিগত ইং ২৯/১২/৯৪ তারিখের ২৯৯৩/৯৪ নং দলিল দুটির কোনো অস্তিত্ব নাই মর্মে নিশ্চিত হন। তল্লাশী প্রতিবেদন প্রাপ্ত হইয়া দৌলতপুরস্থ সহকারী ভূমি, অফিসে যেয়ে নামজারী মামলা নং- ১৮৯০ (ওঢ-১)/২০২৪-২৫ নথির নকল পাইয়া নিশ্চিত হন যে, আসামীগণ বাদীর পিতা, চাচা ও ফুফুদের নামীয় রেকর্ডীয় সম্পত্তি জাল দলিল সৃষ্টি করে নামজারী করে নেন। তপশীল বর্ণিত সম্পত্তি আসামীরা পরস্পর যোগসাজসে প্রতারণার মাধ্যমে দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের নাম দিয়ে গত ইং ২৯/১২/৯৪ তারিখের ২৯৯৩/৯৪ নং দলিলটি জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করিয়া সম্পাদন করেন। কিন্তু উল্লেখিত জাল দলিলটি আসামী ঝরনা বেগম খাঁটি দলিল হিসাবে ব্যবহার করিয়া দৌলতপুর তহশীল অফিসের অধীনন্ত ভূমি অফিসে নামপত্তনের জন্য আবেদন করিলে নামজারী মামলা নং-১৮৯০ (ওঢ-১)/২০২৪-২৫ মূলে বি.আর.এস খতিয়ান নং- ৩৭৩১ সৃষ্টি করেন। যাহাতে আর.এস- ১১৪৯ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক বাদীর পিতা মুরাদ হোসেন সহ অন্যান্য শরীকদের ১১৫১ নং দাগের ০.৪০ একর জমির মধ্য হইতে ০.২৫ একর জমি কর্তন করিয়া আসামী ঝরনা বেগম নামে অবৈধভাবে নামজারী করিয়া নেই। বর্ণিত জমি আত্মসাতের করার লক্ষ্যে ভূয়া, জাল দলিল ও কাগজপত্র সৃষ্টি করিয়া নিজ নামে বাদীর স্বত্বদখলীয় তপশীল বর্ণিত সম্পত্তি গ্রহণ করিয়াছেন। আসামীগণ পরস্পর যোগসাজসে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সীল ও স্বাক্ষর জাল করে ভূয়া দলিল সৃষ্টি করতঃ তহশীল সম্পত্তি ভূয়া খতিয়ানটি তপশীল বর্ণিত জমি দীর্ঘদিন দাবি ও দখলের চেষ্টা করে আছে। খুলনা সদর সাব-রেজিস্ট্রী অফিসের তল্লাশী প্রতিবেদন প্রাপ্তি অন্তে জাল জালিয়াতির প্রাথমিকভাবে সত্য আছে বলে প্রতীয়মান হয়।
আইনজীবী তৌহিদুর রহমান চৌধুরী তুষার বলেন, খুলনা মহানগর হাকিম মোঃ ফরিদুজ্জামান মামলাটি গ্রহণ করেছেন। যার সি,আর নং- ৩৬১/২৪। তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য খুলনা পিবিআইকে নির্দেশ দিয়েছেন।











































