স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগীয় নৌ-পরিবহণ মালিক গ্রুপে অবৈধভাবে এডহক কমিটি গঠন করে সংগঠনের দখল চেষ্টা ও দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা অবিলম্বের বৈধ এডহক কমিটির অধীনে দ্রুত নির্বাচন ও প্রকৃত ব্যবসায়ীদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।
বুধবার (০১ জানুয়ারি) খুলনা বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও সেনা কর্মকর্তাদের কাছে স্মারকলিপি, গণ স্বাক্ষর দিয়ে আবেদনে এসব দাবি জানান। এর আগে সংগঠনের সদস্যরা খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সংগঠনের সদস্যরা বলেন, গত ১৫ বছর সংগঠনটি শেখ পরিবারের দখলে ছিল। সর্বশেষ ১৪ আগস্ট বিগত কমিটি পদত্যাগ করে। পরবর্তীতে সাধারণ সদস্যেদের মতামতের ভিত্তিতে ৫ সদস্যের একটি এডহক কমিট গঠন হয়। কমিটি ৩০ নভেম্বর নির্বাচনের দিন নির্ধারণ করে তফসীল ঘোষণা করে। ওই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু এক প্রার্থীর স্ত্রী নির্বাচনের মাত্র দুইদিন আগে আদালতে একটি মামলা করেন। ওই মামলায় আদালত নির্বাচন স্থগিত করে আগামী ৬ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন। এমন অবস্থায় একটি পক্ষ ছাত্র সমন্বয়দের ডেকে গত ২৯ ডিসেম্বর ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করে। সাধারণ সদস্যরা এখন ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে চায়। কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তি ছাত্রদের ব্যবহার করে সংগঠনটি দখল করার চেষ্টা করছে। তারা অবৈধভাবে গঠিত কমিটি মেনে নিতে সদস্যদের নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। হয়রানিমূলক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের সিনিয়র সদস্য হাফিজুল ইসলাম চন্দন, ওমর ফারুক মিঠু, মফিজুর রহমান, আসিফ মঈন, জহিরুল ইসলাম, কাজি ফেরদৌস, ওসমান গনি, মোস্তফা জেসান ভুট্টো, শাহাদাৎ হোসেন প্রমুখ।











































