Home জাতীয় বিশেষ চাহিদাসম্পন্নদের লড়াইকে সম্মান জানানো আমাদের দায়িত্ব: তারেক রহমান

বিশেষ চাহিদাসম্পন্নদের লড়াইকে সম্মান জানানো আমাদের দায়িত্ব: তারেক রহমান

72


ঢাকা অফিস।।

ক্ষমতায় গেলে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হবে। পাশাপাশি তাদের জন্য স্বতন্ত্র অধিদফতর প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এলজিআরডি মিলনায়তনে বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, সকল মানুষ সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণ করতে চায়। বিশেষ চাহিদাসম্পন্নরা সেই কথা আমাদের মনে করিয়ে দেয়। আমাদের প্রেরণা যোগায় তাদের সাহস ও শক্তি। যেখানে সবাই সীমাবদ্ধতাকে পাড়ি দিয়ে নিজের স্বপ্ন পূরণ করার সুযোগ পাবে, বিএনপিও এমন বাংলাদেশ গড়তে চায়।

তিনি আরও বলেন, ইচ্ছাশক্তি ও মেধা কখনো শারীরিক সীমাবদ্ধরতার কাছে হার মানে না। এই দেশে কেউ যাতে শারীরিক প্রতিবন্ধকতার জন্য বৈষ্যম্যের শিকার না হয়। আমাদের দায়িত্ব বিশেষ চাহিদাসম্পন্নদের লড়াইকে সম্মান জানানো ও তাদের পাশে দাঁড়ানো।

গত ১৬ বছর আমরা এমন এক বাংলাদেশে বসবাস করেছি, যেখানে আমাদের নাগরিক অধিকার ও স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান।