ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত আঙ্গিনায় পরিষ্কার পরিছন্নতা অভিযান
ঝিনাইদহ প্রতিনিধি
“পরিছন্ন পরিবেশ, সুস্থ জীবন” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের আঙ্গিনা পরিষ্কার পরিছন্নতা অভিযান চালানো হয়। এই কাজের উদ্বোধন করেন ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মোঃ মাসুদ আলী। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক আযম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সঞ্জয় পাল, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ওয়াজিদুর রহমান, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আফজাল হোসেন, ঝিনাইদহ বিচার বিভাগীয় কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম, আদালতের নাজির হাবিবুর রহমান, একাউন্টন্টেন মোঃ জিয়াউর রহমান ও স্টেনো টাইপিষ্ট মোঃ মেহেদী হাসান লাভলু। পরিচ্ছন্নতা অভিযানকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মোঃ মাসুদ আলী বলেন, মানুষের সুস্থ জীবন যাপনের জন্য পরিষ্কার পরিছন্ন থাকা অপরিহার্য। এটা মুসলিমদের ঈমানের অঙ্গ বলা হয়েছে। সুতরাং বিচার প্রার্থী জনগন যেন আদালত অঙ্গনে এসে ধুলাবালিমুক্ত নির্মল পরিবেশ পেয়ে স্বস্তি অনুভব করেন সে জন্যই এই অভিযানের মুল লক্ষ্য। বিচারকগন ও আদালতের কর্মকর্তা কর্মচারীরা দিনব্যাপী আদালত অঙ্গন পরিষ্কার পরিছন্নতা কর্মসুচিতে অংশ নিয়ে গোটা এলাকা নির্মল পরিবেশ ফিরিয়ে আনেন।
কেশবপুরে চোর ও মাদকসেবীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কেশবপুর প্রতিনিধি
চোর ও মাদকসেবীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যশোরের কেশবপুর উপজেলার চারটি গ্রামের শত শত মানুষ মানববন্ধন করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার ভেরচী বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন দশকাউনিয়া, ভেরচী, সারুটিয়া ও বুড়লী গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ। চিহ্নিত চোর, সন্ত্রাসী, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা নূরএ আলম সিদ্দিকী ও বিএম ফারুক। বক্তারা জানান, গত ৬ মাসে চার গ্রাম থেকে প্রায় ৫০টি ইঞ্জিনচালিত ভ্যান চুরি হয়েছে। সর্বশেষ ১১ ডিসেম্বর রাতে ২টি ভ্যানসহ দুই চোরকে হাতেনাতে আটক করা হলেও, চোরদের মদদদাতা গডফাদাররা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করা হয়, তবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
গত ৬ মাসে কেশবপুরের দশকাউনিয়া, ভেরচী, সারুটিয়া ও সন্নাসগাছা গ্রামে চোরেরা একাধিক ভ্যান ও মূল্যবান সামগ্রী চুরি করেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন ভ্যান চালক অরুণ দাস, বিজয় দাস, জাফর গাজী, ওসমান গাজী, আনিসুর রহমান, আবুল শেখ, খায়রুল ইসলাম, অলিয়ার রহমান, আছমত আলী, সিরাজ শেখ, নওশের আলী এবং আরও অনেকে। তাদের ঘরবাড়ি থেকে গভীর রাতে এসব ভ্যান চুরি করা হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, এত বড় অপরাধ প্রবণতা সত্ত্বেও মাত্র একটি মামলা হয়েছে। এ ছাড়া চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক বিক্রয় ও সেবনের ঘটনা দিন দিন বাড়লেও প্রশাসনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।
ভেরচী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শামীম বলেন, “এলাকায় চোরের উৎপাত বেড়েছে। ইতিমধ্যে ২টি ভ্যানসহ দুই চোরকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।”
কেশবপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, “আমি কেশবপুর থানায় সদ্য যোগদান করেছি। এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চোর, মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীই ছাড় পাবে না।”
মানববন্ধনে এলাকাবাসী দ্রুত অপরাধ দমন এবং প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তারা জানান, প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলন করা হবে।
জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
কয়রা প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির নব গঠিত কমিটি মনিরুজ্জামান মন্টুকে আহবায়ক, এ্যাডঃ মোমরেজুল ইসলাকে যুগ্ম আহবায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করায় স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল বিকাল ৪ টায় কয়রা উপজেলা বিএনপি এই আনন্দ মিছিলের আয়োজন করে। উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের উপস্থিতিতে সদরে এই আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস বিএনপি নেতা শেখ সালাহউদ্দিন লিটন, এফ এম মনিরুজ্জামান মনি, মোহাঃ হুমায়ুন কবির, শহিদুল্যাহ শাহিন, আবুল বাসার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মোল্যা ইয়াকুব আলী, নুর মোহাম্মদ জমিদার, মুনছুর আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালী,যুবদল নেতা ইসানুর রহমান, আকবর হোসেন, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, আছাদুল ইসলাম , মিজানুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান।
মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
উপজেলা মহিলাদলের সভানেত্রী শাহিনা ফেরদৌসী হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সামাদ,আসাদুজ্জামান মিলন, প্রভাষক ফকির রাসেল আল ইসলাম ও পৌর মহিলা দলের সভানেত্রী মুক্তা খানম মাহমুদা, সাবিনা ইয়াসমিন টুলু, জিয়াউল হাসান টুটুল, মজনু মোল্লা, মাসুদ খান চুন্নু ও মশিউর রহমান জুয়েলসহ ।
কর্মীসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র গঠনে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়াও বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিএনপির সকল কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। থানা এবং পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত নেতা ও কর্মীবৃন্দ মিস্টি বিনিময় করেন।
পাইকগাছায় জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন পাইকগাছা-খুলনা সড়কের ওপর এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের আয়োজন করে বেসরকারি সংস্থা হেলভেটাস বাংলাদেশ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল (ডরপ)-এর সহযোগিতায় মা সংসদ, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব এবং যুব গ্রুপ।পাইকগাছা সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক এমএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক। বক্তব্য রাখেন আয়োজক কমিটির সমন্বয়কারী পিন্টু চন্দ্র দাশ, মিতা রানী দাশ, মিন্টু অধিকারী এবং চামেলি বেগমসহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য হিস্যার দাবি জানিয়ে পাইকগাছায় নিরাপদ পানি নিশ্চিতকরণ, নদী ভাঙন রোধে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, লবণাক্ত পানি প্রবেশ রোধ, নদী খনন এবং মিঠা পানির উৎস রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্র গঠনে তারেক রহমানের ৩১দফা প্রচারে রামপালে সমাবেশ
মোংলা প্রতিনিধি
রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা প্রচারে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাগেরহাটের রামপালের শরাফপুর কেরামতিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকার নতুন করে রাষ্ট্র গঠনে যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তারই রুপরেখা দুই বছর আগে তারেক রহমান ঘোষণা দিয়েছেন। সুতরাং তারেক রহমান ঘোষিত এই ৩১দফা কাজে লাগালেই দ্রুত নতুন রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। মুলত ৩১দফা কি তা সকলকে জানানোর জন্য এ সমাবেশের আয়োজন। তিনি আরো বলেন, তারেক রহমান বলেছেন বিএনপির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। সুতরাং আমাদেরকে সেই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে মিলেমিশে কাজ করতে হবে। তবে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউকে কোন ধরণের দুর্বৃত্তায়নের সুযোগ দেয়া হবেনা। আর তারেক রহমানের সকল নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।
এ সমাবেশে আরো বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামসহ অন্যান্যরা। আর এ সমাবেশের আয়োজন করে রামপালের বাইনতলা ইউনিয়ন বিএনপি।
সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জুবিলি উদযাপনে মতবিনিময় সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জুবিলি উদযাপনে ৩য় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম-এর সভাপতিত্বে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জুবিলি উদযাপন লক্ষ্যে ৩য়/চুড়ান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান বাস্তবায়নে আংশিক উপদেষ্টা পরিষদ ও অনুষ্ঠান উদযাপন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক উপ-কমিটি গঠন করা হবে এসকল কমিটিতে মতবিনিময় সভায় উপস্থিত সকলকে রাখা ও অনুপস্থিত যারা আছেন তাদের মধ্যে থেকেও ইচ্ছুকরা থাকতে পারবেন প্রয়োজন অনুযায়ী।
প্রধান উপদেষ্টা কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম, অনুষ্ঠান উদযাপন আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রফেসর লিয়াকত পারভেজ ও সদস্য সচিব প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান মুকুল এবং প্রফেসর আবুল কালাম আজাদকে অর্থ কমিটির আহ্বায়ক করা হয়েছে। মতবিনিময় সভায় ১৯৬৭ থেকে এ পর্যন্ত প্রাক্তন ও বর্তমান দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন মোহাম্মদ ইমদাদুল হক, মো. মোজাম্মেল হোসেন, মো. আকবর হোসেন, মো. আব্দুল হামিদ, আবুল কালাম বাবলা, ডক্টর রবিউল ইসলাম খান, অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, শেখ সিদ্দিকুর রহমান, কাজী কবিরুল হাসান বাদশা, মো. আফসার আলী, কাজী কামরুজ্জামান, হাবিবুর রহমান হাবিব, প্রফেসর বাসুদেব বসু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, মো. আব্দুল কাদের, মো. জুনায়েদ হোসেন বায়রন, শেখ শফিক উদ দৌলা সাগর, মীর তাজুল ইসলাম রিপন, সৈয়দ মহিউদ্দিন হাসেমী, মোঃ হাফিজুল আল মাহমুদ রিটু, মোঃ মশিউর রহমান বাবু, মো. সাকিবুর রহমান ও শাকিল আহসান পলাশ প্রমূখ।
সাতক্ষীরা সরকারি কলেজের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে, রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট অনলাইনে আগামী বছর ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফি দিয়ে অংশগ্রহণ করতে হবে। কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ২ হাজার ও বর্তমান পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং একটি খসড়া ব্যয় বাজেট তুলে ধরেন কামরুল ইসলাম ফারুক ও মোঃ কামরুজ্জামান রাসেল।
আগামী বছর ২০২৫ সনের ৩ এপ্রিল এই প্লাটিনাম জুবিলি উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রাক্তন ৩ হাজার ও বর্তমান ২ হাজার মিলে প্রাথমিকভাবে ৫ হাজার শিক্ষার্থীর রেজিস্ট্রেশন হবে ধারণা করেই এই ব্যয় বাজেট। অত্র কলেজ থেকে পাশ করা সার্টিফিকেটধারীরাই অংশগ্রহণের সুযোগ পাবেন। এ অনুষ্ঠান বাস্তবায়নের মুল কমিটির সদস্যদের কাজে উপ-কমিটি সদস্যরা সহযোগী হিসেবে কাজ করবেন। রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বুথ খোলা হবে। এব্যাপারে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কভার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপারে প্রচার প্রচারণা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জেলা কৃষক দলের আয়োজনে সাতক্ষীরায় ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাতক্ষীরা প্রতিনিধি
জেলা কৃষক দলের আয়োজনে সাতক্ষীরায় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। জেলা কৃষক দলের আয়োজনে শুক্রবার বিকালে শহরের সংগীতার মোড় প্রাইম ব্যাংকের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সদস্য সচিব আব্দুল আল মামুন রাজু, মোঃ শামীম কবির সুমন জেলা কৃষক দল যুগ্ম আহবায়ক।
মো: ফিরেজ শাহ যুগ্ন আহবায়ক জেলা কৃষক দল, মো: সোহেল রানা সদস্য জেলা কৃষক দল, আব্দুল গফফার সদস্য জেলা কৃষক দল, বিএম রাশেদ সাবেক সদস্য সচিব সদর উপজেলা কৃষকদল, মো: আনারুল ইসলাম সাবেক সদস্য সচিব কালীগঞ্জ উপজেলা, জিএম মনিরুল ইসলাম সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক পৌর কৃষক দল।
বক্তারা আরও বলেন, এদেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য তিনি খালকাটা কর্মসূচি হাতে নিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই খালকাটা কর্মসূচি পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার খাল কেটে কুমির আনা হয়েছে বলে অপপ্রচার চালিয়েছে। শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে অন্যান্য সেক্টরের মতো কৃষি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে একটি কৃষিবান্ধব স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাবো।
সাতক্ষীরায় তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ
সাতক্ষীরা প্রতিনিধি
খুলনা বিভাগের উদীয়মান তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সুশীলন ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। দেশ টিভি ও দৈনিক দেশ রূপান্তর এর সিনিয়র সাংবাদিক ও একদিনের মাল্টি মিডিয়া জার্নালিজম ট্রেনিং এর আয়োজক শরীফুল্লাহ কায়সার সুমন কর্মশালায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উক্ত ট্রেনিং এর শুভ উদ্বোধন ঘোষণা করেন কালিগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট আমিনা বিলকিস ময়না, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান।
ট্রেনিং এ চিফ ট্রেনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চ্যানেল আই এর প্রধান বার্তা সম্পাদক ও সমষ্টি এর নির্বাহী পরিচালক মীর মাসরুর জামান। অন্যান্য ট্রেনার হিসেবে ছিলেন সাংবাদিক সাদাত হাবিবি সেতু, সমষ্টির ট্রেনার সাংবাদিক জাহিদুল হক খান।
প্রশিক্ষনে একজন প্রকৃত সাংবাদিক কাকে বলা হয়, সাংবাদিক হতে হলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন, সাংবাদিকতায় তথ্য সংগ্রহের কৌশল, সাংবাদিক ও সাহিত্যিকের মধ্যে পার্থক্য, একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে কয়জনের নিকট হতে তথ্য সংগ্রহ প্রয়োজন, সাংবাদিকদের নীতি নৈতিকতা, একজন সাংবাদিকের কি কি নীতি মেনে চলা উচিত, ছবির ভাষায় সাংবাদিকতা ফুটিয়ে তোলা ইত্যাদি গুরুত্বপূর্ণ বহু বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
শরীফুল্লাহ কায়সার সুমন এর সার্বিক পরিচালনায় তরুণ প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের নিয়ে “সূত্রপাত ” নামে একটি মাল্টিমিডিয়া পোর্টালের শুভ যাত্রা শুরু হয়। প্রশিক্ষনে প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
কেশবপুর বড় কাঁচা বাজার কমিটির পরিচিতি সভা
কেশবপুর প্রতিনিধি
৫ আগস্টের পর থেকে আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমরা নি:শ্বাস নিতে পারতাম না। তারা হামলা-মামলার ভয় দেখিয়ে ব্যাবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা নিয়েছে। চাঁদা দিতে না পেরে অনেকে তাদের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল। ব্যাসায়ীদের এখন আর চাঁদা দিতে হয় না। কেউ চাঁদাবাজি করলে তা সহ্য করা হবে না। বিএনপি সব সময় ব্যাবসায়ীদের পাশে ছিল। গত শুক্রবার বিকালে কেশবপুর বড় কাঁচা বাজারের নব গঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি তারা। বিএনপির ক্ষতি করার হাজারো চেষ্টা চালিয়েছিল। গত ১৬টি বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। গুম ,খুন আর মিথ্যা মামলা দিয়ে একটি নির্বিকার রাষ্ট্রে পরিণত করেছিল হাসিনা।
সংগঠনটির উপদেষ্টা আলাউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে শহরের বড় কাঁচা বাজারে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস প্রমূখসহ অনেকে।
উল্লেখ, গত ৬ ডিসেম্বর কেশবপুর বড় কাঁচা বাজারের অনুষ্ঠিত এক সভায় উপস্থিত ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আব্দুল জলিলকে সভাপতি, নুরুল ইসলামকে সহ-সভাপতি, শেখ আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক, তৌহিদুজ্জামানকে সহ-সাধারণ সম্পাদক ও কৌশিক বিশ্বাসকে সাংগঠনিক করে ১৭ সদস্য বিশিষ্ট বড় কাঁচা বাজার কমিটি গঠন করা হয়।
কেশবপুরে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা ও নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা ১৪ ডিসেম্বর সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক মছিহুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফসার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রেডিট ইউনিয়নের উদ্যোক্তা সুফিয়া পারভীন শিখা ও কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল হান্নান। অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নব-নির্বাচিত সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান শেখ আবু নাছের, জয়েন্ট সেক্রেটারী আব্দুর রহমান, ডিরেক্টর এনামুল হক, কালব লিমিটেডের উপজেলা ব্যবস্থাপনা শওকত হোসেন, সাধারণ সদস্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন এস এম শাহজাহান, হাফিজুর রহমান, মোস্তফা কামাল লিটন, সাইফুজ্জামান, আবু শাহিন, আফজাল হোসেন, আহসানুল কবির, প্রশান্ত পাইন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের নেতৃবৃন্দকে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
বটিয়াঘাটায় রূপান্তরের শিক্ষন ও অভিজ্ঞতা বিষয়ক মত বিনিময় সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
দূষণ হ্রাস করা ও সুন্দরবনের পরিবেশের উন্নতি করার লক্ষ্যে রূপান্তরের আয়োজনে ও জার্মান হেলভেটাসের সহযোগিতায় গতকাল শনিবার বেলা ১১টায় স্থানীয় ২নং সদর ইউনিয়ন হলরুমে শিক্ষন অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রূপান্তরের প্রজেষ্ট অফিসার সাকী রেজওয়ানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারীনেত্রী আশালতা ঢালী, এনজিও প্রতিনিধি শান্তনু মন্ডল, সাংবাদিক গাজী তরিকুল, শিবাজী বিশ্বাস, সুমন গোলদার, জোবায়ের আহম্মেদ, অরূপ জোদ্দার, সাবিনা ইয়াসমিন, আলী হোসেন, নিউটন বাওয়ালী, ঐশী মল্লিক, হাবিবা আক্তার লিপি, মোঃ নাজমুল, রিমি খাতুন, ছন্দা বিশ্বাস, নিশাত তাসনিম অন্তি, রিমন রায়, দৃষ্টি গাইন, পলি সরকার, অনিমেশ বিশ্বাস প্রমূখ।
সাতক্ষীরা তালার জালালপুর চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট
তালা প্রতিনিধি
তালায় ” মাদক ও জুয়াকে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি” স্লোগানকে সামনে রেখে জালালপুর চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে তালার জালালপুর ইউনিয়নের রথখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আট দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত খেলায় জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব, জালালপুর বিএনপির সভাপতি সরদার সোহরাব ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল আলম, মাগুরা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক খান নাজমুল হুসাইন, যুবনেতা জিএম ফারুক, লাভলু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেম্বার আনারুল ইসলাম। প্রথম রাউন্ড খেলায় দুটি দল অংশগ্রহণ করে যশোর মুন্সী মেহেরুল্লাহ ফুটবল একাদশকে হারিয়ে ০১গোলে সাতক্ষীরার শ্যামনগর নওবেকী শামীমা ক্লিনিক ফুটবল যুব সংঘ বিজয় লাভ করেন। শুরুতে মাঠের চারিপাশে হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
ডুমুরিয়ায় ৬ দিনব্যাপী ইংরেজী অলিম্পিয়াড
ডুমুরিয়া প্রতিনিধি
প্রাকৃতিক পরিবেশে আন্দুলিয়া গ্রামে ইসমাইল আকুঞ্জীর দৃষ্টিনন্দন পুকুর পাড়ে চলছে ৬ দিন ব্যাপী ইংলিশ অলিম্পিয়াড। শিক্ষা ও সেবামূলক প্রতিণ্ঠান সোনামুখ পরিবারের আয়োজনে ১০ -১৫ ডিসেম্বর পর্যন্ত চলছে এ প্রশিক্ষণ। ডুমুরিয়ার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের বাছাইকৃত ২০০ শিক্ষার্থী নিয়ে এ আয়োজনের উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী ইশারা বিনতে ইসলাম। প্রশিক্ষক হিসেবে রয়েছেন সৌমেন মণ্ডল। ইংরেজী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষা দেন অধ্যাপক শাহ আলম ও মিসেস তাসলিমা বেগম। শনিবার ৫ম দিনে অলিম্পিয়াড কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা। সোনামুখ পরিবার প্রতিষ্ঠাতা ও সাবেক পুলিশ কর্মকর্তা এ এম কামরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল কাইউম জমাদ্দার, এস এম জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন আকুঞ্জী, অধ্যাপক জিএম আমান উল্লাহ, এস এম নূরুল ইসলাম, ইনস্পেক্টর শাহাজান আলী প্রমূখ। সোনামুখ পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে একটি করে চাঁদর ও খাতা উপহার দেয়া হয়।
ডুমুরিয়ায় উপজেলা বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা জেলা নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ডুমুরিয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিশাল এ আনন্দ মিছিলটি খুলনা সাতক্ষীরা মহাসড়ক সহ বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস¯ট্যান্ড শহীদ সিরাজ চত্ত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন।প্রধান অতিথির বক্তব্য রাখেন বর্ষিয়ান বিএনপি নেতা গাজী তফসির আহমেদ। উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান,গাজী আব্দুল হালিম,শ্রমিক দল নেতা খান ইসমাইল হোসেন,চেয়ারম্যান বিএম জহুরুল হক,শেখ দিদারুল হোসেন দিদার,মিজানুর রহমান লিটন, শেখ শাহিনুর রহমান শাহিন, বিএনপি নেতা হুমায়ুন কবির স্বপন,শফিকুল ইসলাম খান,কৃষকদল নেতা মাষ্টার আইয়ূব হোসেন, সরদার আবুল হোসেন, শেখ রেজোয়ান হোসেন শফিকুল জোয়ার্দার, খোকন তালুকদার,সরদার মোজাফফর হোসেন, শেখ আব্দুর রশিদ,,পরিতোষ বালা, আজমল হুদা মিঠু, গাজী সায়েদুজ্জামান বাবু, সরদার বেলাল হোসেন,আমিনুল ইসলাম,দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম,এফএম রফিকুল ইসলাম, শেখ ফরিদুল ইসলাম, হাবিবুর রহমান, আঃ কাদের,হুমায়ূন কবির,ফয়সাল হোসেন শেখ,নুর ইসলাম, সাইফুল ইসলাম, এনামুল মল্লিক,সরদার আহমেদ আলী, সাকিব হাসান,গাজী আতিয়ার রহমান, ইলিয়াস হোসেন, সাকিব আহমেদ প্রমুখ।
ডুমুরিয়ায় যুবদলের আনন্দ মিছিল ও পথসভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয়তাবাদী যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক মঞ্জুর রশিদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান, জহুরুল হক,যুবদল নেতা সরদার বিল্লাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল চৌধুরী, সঞ্জিত চট্টপাধ্যায়, আমিনুল ইসলাম বুলবুল, মিজানুর রহমান মোল্লা,আঃ মজিদ জোয়ার্দার,নিলয় মল্লিক, ফরিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম,আব্দুস সবুর, শফিকুল ইসলাম, আমিনুর রহমান, শাহাজাহান আলী, মাসুম বিল্লাহ, শফিকুল ইসলাম, মাসুদ রানা, ওসমান গনি,আমানউল্লাহ, জাহাঙ্গীর আলম,আবু মতিন, জাহিদুল হাসান, মনিরুল ইসলাম,রাজা, মিঠু, শাহিন,জাহাতাপ, এজাজ,সাজিদ,আবু তালেব, সেলিম হোসেন, আতিয়ার রহমান, হাবিবুর রহমান, শহিদুল, রফিকুল ইসলাম প্রমুখ।
ডুমুরিয়ায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার বিকালে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মিছিল প্রদক্ষিন শেষে বাস স্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গাজী তফসির আহমেদ। বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ মশিউর রহমান লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, খান ইসমাইল হোসেন, দিদারুল হোসেন দিদার, বিএম জহুরুল হক, শেখ শাহিনুর রহমান, মিজানুর রহমান লিটন, এমএম নজরুল ইসলাম, আজমল হুদা মিঠু, গাজী সাহেদুর রহমান বাবু, আমিনুর ইসলাম, হাফিজুর রহমান, হুমায়ুন কবির স্বপন, পরিতোষ বালা, খান শফিকুল, শফিকুর রহমান জোয়াদ্দার, খোকন জমাদ্দার, দেলোয়ার জোয়াদ্দার, আব্দুর রশিদ, গাজী আতিয়ার রহমান, মোঃ ফেরদাউস, মোঃ বেলাল হোসেন, কাজী সাগর, শেখ সাদিক, আলমগীর, মিঠু, ফারুকুল, জাফর, মুরছালীন, ফরিদ শেখ, বাদশা ফয়সাল প্রমুখ।
শিক্ষার্থীকে লাঞ্চিতের ঘটনায় বাস আটকে দিল ইবি শিক্ষার্থীরা
কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একধ শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চলাচলকারী গোল্ডেন লাইন পরিবহনের তিনটি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকাগামী বাসগুলো ক্যাম্পাসের অভ্যন্তরে আটকে রাখা হয়।
ভুক্তভোগী আব্দুল্লাহ আল নোমান বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নাটোরের বনপাড়া থেকে ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে হানিফ পরিবহনে উঠেন। পথিমধ্যে গাড়ির সমস্যা হওয়ায় কুষ্টিয়ার লক্ষ্মীপুর থেকে হানিফ গাড়ির সুপারভাইজার গোল্ডেন লাইন বাসে তাকেসহ আরও দু’জনকে তুলে দেয়। পরে গোল্ডেন লাইনের সুপারভাইজার তার কাছে অযৌক্তিকভাবে ১০০ টাকা ভাড়া চায়। ভুক্তভোগী শিক্ষার্থী ৫০ টাকা নিতে বলায় ইঞ্জিন কাভার থেকে টান দিয়ে রাত আড়াইটায় লক্ষ্মীপুরের একটু পরে নির্জন জায়গায় নামিয়ে দেয়। পরে বিভাগের সহপাঠীরা তাকে সেখান নিয়ে আসে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চলাচল করা বিভিন্ন রুটের গোল্ডেন লাইনের গাড়ি থামিয়ে ক্যাম্পাসের অভ্যন্তরে আটকে রাখছে শিক্ষার্থীরা। এ পর্যন্ত চারটি গাড়ি আটকে রাখা হয়। পরে একটি গাড়ি ছেড়ে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েছেন ওই বাসের যাত্রীরা।
শিক্ষার্থীদের দাবি মালিকপক্ষ এসে সমাধান না করা পর্যন্ত গাড়ি ছাড়া হবে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, আমরা এবিষয়ে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেছি। কুষ্টিয়া থেকে গোল্ডেন লাইনের ম্যানেজার ক্যাম্পাসে এসেছে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিবো।
মেহেরপুরে চিরকুটসহ দুটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে চিরকুটসহ দুটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের ইসারুল ইসলামের গরুর খামারের সামনে থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্র জানায়, ইসারুল ইসলামের গরুর খামারের সামনে বোমাসদৃশ্য বস্তু দেখতে পান পথচারীরা। খবর পেয়ে পুলিশ একটি ব্যাগ থেকে লাল স্কচটেপ মোড়ানো বোমাসদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান। ওই ব্যাগ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। সেখানে লেখা রয়েছে- ‘৩ লাখ টাকা চাঁদা না দিলে বাড়ি ঘর থাকবে না। টাকা না দিলে মেরে ফেলা হবে’।
ইসারুল ইসলাম জানান, দীর্ঘদিন প্রবাসে ছিলাম। বছরখানেক আগে বাড়ি ফিরে একটি গরুর খামার দেই। কারা বোমা রেখে চাঁদা দাবি করছেন সেটি নিশ্চিত হতে পারছি না।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা শুরু করছে পুলিশ।
যশোরের বাজারে কমতে শুরু করেছে সবজির দাম
যশোর অফিস
যশোরের বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এতে দামেও এসেছে কিছুটা স্বস্তি। গত নভেম্বর মাসের তুলনায় চলতি ডিসেম্বর মাসে প্রতিটি সবজির দাম কমপক্ষে ২০ থেকে ৪০ টাকা কমেছে। নভেম্বরে যে সকল সবজি খুচরা বাজারে ৮০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হয়েছে সেসব এখন ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, গত সপ্তাহ থেকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ ব্যাপকভাবে বেড়েছে। এতে প্রতিটি সবজির দাম কিছুটা কমেছে। সামনে শীতকালীন আরও বিভিন্ন ধরনের সবজির পরিমাণ বাড়বে। এতে করে সামনের দিনগুলোতে সবজির দাম আরও কমবে বলে মনে করছেন সবজি ব্যবসায়ীরা।
শনিবার (১৪ ডিসেম্বর) যশোর শহরের বড়বাজার, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার, রেলস্টেশন বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
শহরের জেলরোড এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন।পেশায় তিনি একজন স্কুল শিক্ষিকা। সবজি কিনতে এসেছিলেন বড়বাজারে। তিনি বলেন ‘কিছুদিন আগেও বাজারে বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী থাকলেও এখন সহনীয় পর্যায়ে এসেছে। বাজারে এখন প্রতি কেজি সবজির দাম ৩০ থেকে ৪০ টাকা কমেছে। গত দুই সপ্তাহ ধরে এমন দামেই বিক্রি হচ্ছে কাঁচামরিচ।
এদিকে পেঁয়াজের বাজারেও স্বস্তি ফিরতে শুরু করেছে, কমেছে দামও। এক-দেড় মাস আগে দেশি পেঁয়াজের কেজি ছিল ১৪০ থেকে ১৫০ টাকা, এখন কেজিতে ৪০ টাকার মতো কমেছে। বাজারে এখন দেশি হাইব্রিড পেঁয়াজের কেজিতে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। এছাড়া রসুন বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৬০ টাকায়।
বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন ৬০ টাকা, করলা ৭০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা, বরবটি ৭০ টাকা, মুলা ৩০-৩৫ টাকা, কচুরলতি ৭০ টাকা ও পটোল ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৬০ টাকা, গাজর ৭০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম মানভেদে ৫০ থেকে ৮০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। কাচকলা ৫০ টাকা, হাইব্রিড লেবুর হালি ৩০ এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
এছাড়া প্রতি কেজি ধনেপাতা ১০০ থেকে ১২০ টাকা, নতুন আলু ৮০ টাকা ও পুরাতন আলু বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। আর মানভেদে ফুলকপি ৫০ টাকা, পাতাকপি ৩০ টাকা এবং লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৫০-৬০ টাকা। ইন্ডিয়ান আদা ১০০ টাকায় কিনতে হচ্ছে।
এদিকে ডালের দামে দেখা গেছে স্থিতিশীল। প্রতি কেজি মসুর ডাল কিনতে হচ্ছে ১১০ থেকে ১৩০ টাকা, বুটের ডাল ৭০ টাকা, ছোলার ডাল ১৪০ টাকা, মুগডাল ১৫৫ থেকে ১৬০ টাকায়।
বাজারে মুরগির দামও অপরিবর্তিত দেখা গেছে। গত সপ্তাহের মতো প্রতি কেজি ব্রয়লার ১৭৫ থেকে ১৮০ এবং সোনালি জাতের মুরগি ২৯০, লেয়ার ৩২০ ও দেশী মুরগি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৪৬ টাকায়। এছাড়া খাসির মাংস কেজি দরে এক হাজার ও গরুর মাংস ৭০০ টাকায় কিনতে হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা গেছে ইলিশের আমদানি কমেছে যার ফলে বেড়েছে ইলিশের দাম কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ টাকায়। জিয়েল মাছ ৪৮০ টাকা, গলদা চিংড়ি ৮৫০ টাকা, চাকা চিংড়ি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রুই মাছ ২০০ টাকা, টাকি মাছ ৩৬০ টাকা, সিলভার কার্প ২০০ টাকা ও চাষের কই ২৬০ টাকায় কিনতে হচ্ছে।
শহরের বড়বাজারের মেসার্স চৌকিদার স্টোরের মালিক রুহুল আমিন বলেন, বাজারে বেশ কিছু দিন ধরে শীতকাল নতুন সবজি উঠেছে। এতে করে দামও আগের তুলনায় অনেক কমেছে। প্রতিটা সবজিতেই ৩০ থেকে ৪০ টাকা কমেছে। এতে করে ক্রেতাদের মধ্যেও স্বস্তি ফিরেছে।
বড়বাজারের আরেক বিক্রেতা সোহেল রানা বলেন, বাজারে পর্যাপ্ত শীতকালীম সবজি এসেছে। দামও আগের তুলনায় সব ধরনের সবজিতে অনেকটা কমেছে।
বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
খুলনাঞ্চল ডেস্ক
বিভিন্ন স্থানে যথাযথ মার্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট।
॥ ডুমুরিয়া ॥
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, সাংবাদিক এসএম জাহাঙ্গীর আলম,প্রাথমিক শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম জিল্লুর রহমান রিগান,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, আরিফুল ইসলাম,হরি মোহন রায় প্রমুখ।
॥ কপিলমুনি ॥
খুলনার কপিলমুনিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৮ টায় কপিলমুনির বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাইকগাছা উপজেলা প্রশাসন, থানা, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতি, কপিলমুনি, হরিঢালী ও লতা ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সাবজেল হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ, পৌর বিএনপি’র আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, বীরমুক্তিযোদ্ধা শেখ জামাল হোসন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ইমামুল ইসলাম, যুবনেতা এম আজাদ হোসেন, সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সন্তোষ সরকার, আছাদুজ্জামান ময়না, মোঃ আবু মুছা সরদার, বিএম আকিজ, হুরাইয়া বাদশা, সরজিৎ ঘোষ দেবেন, কাশেম জোয়ার্দার, আনিছ বিশ্বাস, আলাউদ্দীন ঢালী, মোঃ নাজমুল গাজী, আবু সুফিয়ান, শহিদুর রহমান, মিলন, সাইফুল, দিপংকর অধিকারী, ছাত্র নেতা আবু জাফর জাহিদ হোসেন, শান্ত হোসেন, মাসুম লিটু, আঃ মজিদ গাজী, শেখ মুন্না, মোঃ শহিদুল ইসলাম, বনি মোড়ল, বিপ্লব দত্ত, মইনুল গাজী, বাবলু মোড়ল, গফ্ফার গোলদার, বাবলু গাজী, ইদ্রিস খান, মোঃ খোকন গাজী, খোকন তপন সরকার, সালাম সানা, নূর ইসলাম সরদার, আমিনুর সানা, ইব্রাহিম সরদার, শান্ত হোসেন সুমন, হাফিজুল সরদার, ফসিয়ার শেখ, শফিকুল গাজী প্রমূখ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরত কামনায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
॥ রূপসা ॥
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত উপজেলা অফির্সাস ক্লাবে ১৪ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কমার কুন্ডু”র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অপ্রতীম কুমার চক্রবর্তী, সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস,থানার প্রতিনিধি এস আই জুয়েল রানা। এসময় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, মো:রফিকুল ইসলাম,সন্তোস কুমার চিন্তা পাত্র, আ:মালেক শেখ, মুনসুর আলী বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মো:বোরহান উদ্দীন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাবুর রহমান, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এড.মোল্লা মহব্বত আলী, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, মো.বেনজীর হোসেন, বিএম শহিদুল ইসলাম, চিত্তরঞ্জন সেন, জামায়াত নেতা জাহাঙ্গীর ফকিরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মোনাজাত করেন হাফেজ মোস্তফা আল মামুন।
॥ বটিয়াঘাটা প্রেসক্লাব ॥
বটিয়াঘাটা প্রেসক্লাব কার্যালয়ে গতকাল শনিবার সকাল ১১ টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক, এ্যাডভোকেট সোহেল রানার সভাপতিত্বে সভায় শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রেসক্লাবের সদস্য সচিব মু: আল আমীন গোলদার এর সঞ্চচলনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যপক এনায়েত আলী বিশ্বাস, সাবেক সভাপতি কবীর আহম্মেদ খান, জাতীয়তাবাদী খুলনা জেলার মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, রতন কুমার সাহা, ইমরান হোসেন সুমন,তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী, অমলেন্দু বিশ্বাস, আসাদুজ্জামান উজ্জ্বল, , বাকের হোসেন, আলমগীর হোসেন, ইমরান হোসেন, তানভীর হোসেন বিশ্বাস, সেখ মোঃ রাসেল হোসেন, সিহাব উদ্দীন দোলন প্রমুখ।
সভায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন ধউপলেক্ষ্যে প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
॥ বটিয়াঘাটা ॥
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল শনিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ শরীফ শাওন, থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার,প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা নিগার সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস, সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা, মেরিন ফিশারিজ অফিসার রতন চন্দ্র রায়, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস, বিএনপি নেতা সাইফুল ইসলাম, মোঃ আজিজুর রহমান আজিজ, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, অবঃপ্রাপ্ত মনোরঞ্জন মন্ডল, মানবাধিকার সংগঠন নেতা সরদার হাফিজুর রহমান হাফিজ। অন্যদিকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বটিয়াঘাটা কলেজ ছাত্রদলের আয়োজনে গতকাল শনিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে কলেজ সভাপতি নুর হোসেনের সভাপতিত্বে ও আ: রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক সাকিল হুসাইন। বিশেষ অতিথি ছিলেন পারভেজ মোল্লা, মোস্তাকিম বিল্লা, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাগর সানা, সাদ্দাম শেখ, তুষার মল্লিক, কলেজ ছাত্রনেতা রাকিবুল ইসলাম, শোভন ইসলাম, নয়ন, রাজু, ইঞ্জামুল, মিন্টু, রুকু ফকির, শিমুল মল্লিক, হাসান মোল্লা, সুকান্ত হালদার, পরশ হাওলাদার প্রমূখ।
॥ কয়রা ॥
কয়রা উপজেলা প্রশাসেেনর উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী প্রমুখ।
॥ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং ডাঃ ইব্রাহিম গাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া। সভায় আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মুক্তিযোদ্ধা রনজিৎ রায়, সরদার আঃ মাজেদ, জিএম জামির হোসেন, মোঃ আব্দুল গফুর গোলদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সিনিয়র মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আবু সাদেক, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা।
॥ দিঘলিয়া ॥
শহীদ বুদ্ধিজীবী দিবসে দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টি র আলোচনা সভা সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। উপজেলার পথের বাজারে উপজেলা জাতীয় পার্টি র সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে, চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সেখ আসলাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় পার্টি খুলনা জেলার সভাপতি (ভারপ্রাপ্ত) ডাঃ সৈয়দ আবুল কাসেম। তিনি তার বক্তৃতায় বলেন, সে দিন বাঙ্গালী জাতিকে মেধা শূন্য করার জন্য পরিকল্পিত ভাবে বুদ্ধি জীবীদেরকে হত্যাকরা হয়েছিল।তাদের পরাজয় নিশ্চিত জেনে তারা আমাদের মেধা শূন্য করার পরিকল্পনা করে এই কান্ড ঘটিয়েছিল। সভায় বিশেষ অতিথি র বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টি র উপদেষ্টা এ্যাডঃ লুতফর রহমান,বক্তৃতা করেন জাতীয় পার্টি সেনহাটি ইউনিয়নের সদস্য সচিব আবু কায়সেদ,দিঘলিয়া ইউনিয়ন জাতীয় পার্টি র সদস্য সচিব মোঃ করিম, জাপা নেতা সৌমিত্র দত্ত, মোঃ এয়াকুব আলী হাওলাদার, ডাঃ মুজিবুর রহমান, মোঃ রহমত যুবনেতা আঃসালাম,সাধন কুমার পাল, মোঃ সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান মোঃ আনিসুল রহমান প্রমূখ।
॥ সাতক্ষীরা ছাত্রদল ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কৃর্তক ঘোষিত ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোকচিত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ চত্বরে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আসিফ মাহমুদ রিপন এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মোস্তাসিম বিল্লাহ। উক্ত সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আনারুল ইসলাম সান, ফয়সাল ,সজিব, ইয়াসিন আরাফাত, ইভান, মামুন, নুর হোসেন, আলিফ, রনি সহ অনন্য নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরাফাত রাব্বি।
॥ দর্শনা ॥
দর্শনায় দারুস্ সুন্নাত সিদ্দীকীয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে শহীদ বুদ্ধিদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় দর্শনা দারুস্ সুন্নাত সিদ্দীকীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ শফি উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা থানা শাখার সহকারী সেক্রেটারি মাজহারুল ইসলাম,দর্শনা পৌর শাখার সেক্রেটারি মোঃ শাহারিয়া হোসেন,পৌর বায়তুলমাল সম্পাদক অঃ রহমান,দর্শনা ১ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন,দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি।আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবি ও ৫ আগষ্টের শহীদ ও আহত চিকিৎসারত দের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
॥ মাগুরা ॥
মাগুরার ৪ উপজেলাতে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
সকাল ১০টায় মাগুরার জেলা প্রশাসকের কার্যালয়,শালিখা,শ্রীপুর ও মহম্মাদপুর উপজেলা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান,দোয়া মাহফিল ও শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করে।
শালিখা উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষকগণ, ছাত্র/ছাত্রী ও সাংবাদিকগণ।
শহীদ বুদ্ধিজীবি হত্যার মধ্যে শালিখার কৃতি সন্তান শহীদ সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেন ছিলেন।১৭৭১ তিনি দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
মাগুরা সদর,শ্রীপুর ও মহম্মাদপুরেও অনুরুপ অনুষ্ঠান পালন করা হয়।
॥ বাগেরহাট ॥
বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর)দুপুরে শহরের মিঠাপুকুরে ব্যতিক্রমধর্মী এই আয়োজনের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস।
তিনটি গ্রুপে বিভিন্ন বয়সের ২৪ জন সাঁতারু এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টাব্যাপি সাতার প্রতিযোগিতার পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম।
জেলা ছাত্রদল নেতা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমেদ, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান, বাগেরহাট পৌর বিএনপির সাবেক সম্পাদক সেকেন্দার হোসেন, সদর থানার আহবায়ক ডাঃ হাবিবুর রহমান সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা শেখ মঈন উদ্দিন আহমেদ, ছাত্রদল নেতা আল ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, দীর্ঘদিন বাগেরহাটে কোন খেলাধুলার আয়োজন নেই যার কারণে যুবসমাজ মাদকের দিকে আকৃষ্ট হচ্ছে। ছাত্রদলের উদ্যোগে আজকের এই সাঁতার প্রতিযোগিতাকে কেন্দ্র করে মানুষের মধ্যে চাঞ্চল্য ফিরে এসেছে। যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।
এছাড়াও, বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার সকালে শহরের ডাকবাংলা মোড়স্থ শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। এর পরেই জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ পুস্পস্তবক অর্পন করেন।
পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে শহীদদের প্রতি দাঁড়িয়ে নীরবতা পালন, গার্ড অব অর্নার প্রদান ও রুহের মাগফেরাত কামনায় দোয়া শেষে ডাকবাংলা ঘাটস্হ বধ্যভূমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, সাবেক সভাপতি এম এ সালাম প্রমুখ।
॥ নড়াইল ॥
নড়াইলে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আয়োজনে ভিক্টোরিয়া মাল্টিপারপাস হল রুমে এ আলোচনা সভা হয়। ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসানে সভাপতিত্বে এবং সদস্য সচিব হামিদুল হক তনুর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক নিশান, সাংগঠনিক সম্পাদক রুবাইয়েত তুরশেদ সাথীল, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হিরোক, দপ্তর সম্পাদক ইফতেখার এনাম নাহিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দুর্জয় খান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায় মিনহাজুর রহমান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় খর্ণিয়া ওয়ার্ড বিএনপির সম্প্রীতি সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উখড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম বাগাতির সভাপতিত্বে ও শেখ হুমায়ূন কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান শাহিন,আবুল হোসেন সরদার,শেখ রেজোয়ান হোসেন, শফিকুল জোয়ার্দার,শফিকুল ইসলাম খান,মৎসৎজীবি দলনেতা শেখ মাহাবুর রহমান, যুবদল নেতা শেখ রবিউল ইসলাম,অলিয়ার রহমান, হাবিবুর রহমান হবি, পারভেজ গাজী,শেখ আব্দুল মান্নান, হুমায়ূন কবির, শেখ রবিউল ইসলাম,শাহাজাহান জমাদ্দার, আশরাফ সরদার,শওকত হোসেন শেখ, কৃষ্ণপদ মন্ডল,অলিয়ার রহমান, ফরিদুল রহমান উজ্জ্বল, দেলোয়ার হোসেন,আবু বক্কার সরদার, জিয়াউর রহমান গাজী, মোহাম্মদ আলী প্রমূখ।
উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা আবু মহম্মদ ফেরদাউস স্মরণ
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আবু মহম্মদ ফেরদাউস এর ১৮তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে অধ্যাপক মো: আবুল বাশারের পরিচালনায় বক্তারা মরহুম আবু মহম্মদ্দ ফেরদাউসের রাজনৈতিক, সামাজিক এবং উন্নয়ন কমিটির প্রতিষ্ঠা বিষয় নিয়ে বক্তারা তার জীবন ও কর্মের উপর আলোচনা করেন।
বক্তারা আরো বলেন, তিনি যে শিক্ষা আমাদের দিয়েছেন, সততা, নিষ্ঠা এবং পরিশ্রম কখনো বৃথা যায় না। অবহেলিত খুলনাবাসীর এই আন্দোলন চলমান থাকবে।
এই সময় বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ মো: আবুল কাশেম, শেখ গোলাম রহমান, মোল্লা মারুফ রশীদ, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সরদার রবিউল ইসলাম রবি, মনিরুল ইসলাম মাস্টার, মতলুবুর রহমান মিতুল, মো: খলিলুর রহমান, অধ্যাপক মো: আজম খান, রকিব উদ্দিন ফারাজী, শিকদার আব্দুল খালেক, প্রমিতি দফাদার প্রমুখ।
বেগম রোকেয়া স্মরণে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
উপমহাদেশের নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৪টায় আলোচনা সভা করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা কমিটি। সংগঠনের জেলা সভাপতি নারীনেত্রী কোহিনুর আক্তার কনার সভাপতিত্বে এবং সদস্য মিনু আক্তারের সঞ্চালনায় খালিশপুর থানা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা কমিটির আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, প্রগতিশীল আইনজীবী ফ্রন্ট খুলনা জেলা সংগঠক অ্যাড. সনজিত মন্ডল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা সদস্য সালমা বেগম, আনোয়ারা বেগম, স্বপ্না আক্তার, সেলিনা শারমিন প্রমুখ।
আ:লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফকিরের মৃত্যু, দাফন সম্পন্ন
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফকির(৭৭) ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—- রাজিউন)।
তার মৃত্যুর খবর শুনে বিভিন্ন অঞ্চল থেকে সকল শ্রেণী পেশার মানুষ তার সামন্তসেনা বাড়িতে আসে। আসরবাদ নতুনহাট ঈদগা ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করে জানাজা অনুষ্ঠিত। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু ও থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।
জানাযায় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের এজিএম এ হালিম খান, খুলনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অহিদুজ্জামান বাবু, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মহিউদ্দিন মিন্টু, টিএসবি ইউনিয়ন বিএনপির সদস্য সচীব আজিজুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস শেখ, প্যানেল চেয়ারম্যান মাসুম শেখ, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুন্না সরদার, বিএনপি নেতা সরদার কামরুজ্জামান তপন, টিএসবি ইউনিয়ন জামায়াতের আমীর ও সিনিয়র প্রভাষক মো: আসাদুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য নাজিম উদ্দীন, সাবেক শিক্ষক বাকির হোসেন বাকু, বিএনপি নেতা এস এম সাইফুল্লাহ হুসাইন তুহিন, জামায়াত নেতা হারুন-অর-রশিদ, সোহেল জোনায়েদ, ইলিয়াস শেখ হাবিবুর রহমান, মহসিন হোসেন পাইক, মৃতের ভ্রাতা মোকসেদ ফকির, মোস্তাইন ফকির, ফ ম তহিদুল ইসলাম, ফ ম আইয়ুব আলী, আজমল ফকির, তারেক আজিজ, ইমন গাজী, অধ্যক্ষ আতাহার আলী ফকির, শিক্ষক শাহনাজ শাহিন, কামরুজ্জামান, ফ ম তৌহিদুল ইসলাম, মাইনুল হাসান, আজিজুর রহমান, জাহাঙ্গীর বাবু, তরিকুল ইসলাম, ইবাদুল ইসলাম,সোহেল শেখ, আলামিন হোসেন, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম, অহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।
বেনাপোল বন্দরে ট্রেনে এলো ৪৬৮ মেট্রিক টন আলু
বেনাপোল প্রতিনিধি
দেশের আলু বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে আলু আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোলের স্টেশন মাস্টার সাইদুজ্জামান। এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৯ টার দিকে মালবাহী ট্রেনে করে ভারতের সুজাপুর কালিয়াচক মালদা থেকে বেনাপোল রেলস্টেশনে পৌঁছেছে।
রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) আমদানিকারকের পক্ষে আলুর চালানটি খালাস করেন বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট আলম এন্ড সন্স।
সিএন্ডএফ এজেন্ট আলম এন্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ভারত থেকে ট্রেনের একটি রেক-এ ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। আলুর চালানটি খালাসের জন্য শনিবার বেনাপোল কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করা হবে। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়ায় আলুগুলো আনলোড করা হবে। পরে নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।
বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেন। ভারতের মালদার আতিপ এক্সপোর্ট নামক রপ্তানি কারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেছেন। একটি ট্রেনের রেক-এ ৯৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ৪৬৮০০০ কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১০৭৬৪০ মার্কিন ডলার।
জেলা বিএনপির কমিটি ঘোষণা করায় রূপসায় আনন্দ মিছিল ও পথসভা
রূপসা (খুলনা) প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা দেওয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা রূপসা উপজেলা সদরে ১৩ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তৃতা করেন যথাক্রমে জেলা বিএনপির সাবেক মানবাধিকার সম্পাদক সৈয়দ নিয়ামত আলী, জেলা বিএনপির সাবেক সদস্য ফ ম মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য এইচ এম কামরুজ্জামান কচি, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক মুন্না সরদার, এইচ এম আবুল কালাম,
হাফিজুর রহমান, ছাত্রনেতা ইসরাইল বাবু, শেখ জিয়াউর রহমান,আবু দাউদ দানিস, আবুল কাশেম, হীরক গোলদার,অখিল ঢালী, সুমন রাজ, সুমন খান, আলমগীর শেখ, হাসিব আয়ান, নয়ন পাইক, সোহাগ সরদার, ফেরদাউস মোল্লা, সাইদুল শেখ, ওয়ালিদ শেখ, মাহবুব শেখ, মিঠুন ঘোষ,হৃদয়,সোহেল, আকাশ, নাজমুল, দীপ্ত, রুবেল,রানা, রাসেল,জি এম অহিদুল ইসলাম মুজাহিদ, মাকসুদ, হাফিজুর রহমান,আনিসুর রহমান, জসিম, শাহিন শেখ, আব্দুল্লাহ, সুশান্ত ঘোষ, জিএম রকিবুল ইসলাম, আবুল হোসেন শেখ প্রমুখ।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ শেষে থানার মোড়ে পথসভায় বক্তৃতার মাধ্যমে শেষ হয়।
নগরীর দক্ষিণ টুটপাড়ায় তাফসীরুল মাহফিল
খবর বিজ্ঞপ্তি
নগরীর দক্ষিণ টুটপাড়া বড়খালপাড় মুজাহিদপাড়া আল আমিন জামে মসজিদের আয়োজনে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর মসজিদের জানাজা চত্ত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসীরে কুরআন ও খুলনা নেছারীয়া কালিম মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা আবু বকর সিদ্দীক, প্রধান বক্তা ছিলেন খুলনা দারুল কুরআন সিদ্দীকীয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন হাজী আব্দুল মালেক সালেহীয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও আল আমিন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাফায়াতুল ইসলাম। মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুর রশিদ হাওলাদার।
মহান বিজয় দিবস উপলক্ষে কেসিসি’র কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন; নগর ভবন, কেসিসি’র সকল স্থাপনাসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠান এবং বিকাল সাড়ে ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা।
এছাড়া কেসিসি’র গুরুত্বপূর্ণ ভবনসহ নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং নগর ভবন, প্রশাসক ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালী ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিতকরণ। শিশুদের চিত্তবিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়ার পার্কে বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত রাখা হবে।
কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
উল্লেখ্য, প্লে থেকে নার্সারী ‘ক’ বিভাগ, প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘খ’ বিভাগ এবং তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ‘ক’ বিভাগের জন্য বিষয় উম্মুক্ত রাখা হয়েছে এবং ‘খ’ বিভাগের জন্য ‘মুক্তিযুদ্ধভিত্তিক’ ও ‘গ’ বিভাগের জন্য ‘বিজয়ের উল্লাস’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ বিভাগে ‘বীরশ্রেষ্ঠদের কথা’ এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঙ’ বিভাগে ‘বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা
তথ্য বিবরণী
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনাসভা শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শত্রুপক্ষ যখন কোনভাবেই আমাদের সাথে পেরে উঠছিলনা, তখন তারা বুদ্ধিজীবি হত্যার পরিকল্পনা করে। তাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশকে এ হত্যার মাধ্যমে মেধাশূন্য করা, যাতে আমরা আর মাথা তুলে দাঁড়াতে না পারি। শহিদ বুদ্ধিজীবীরা একটি স্বাধীন ও উন্নত বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছিল। তিনি আরও বলেন, জুুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। এখন এ স¦াধীনতা রক্ষা ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইফ নেওয়াজ প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে ভোরে খুলনার গল্লামারি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এমইউজে’র আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
শহীদ বৃদ্ধিজীবীদের স্মরণ করার পাশাপাশি জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আহবান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে আলোচনা সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান।
ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় বক্তৃতা করেন বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজে খুলনার সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সদস্য এরশাদ আলী, জি এম রফিকুল ইসলাম, মো. জাকিরুল ইসলাম, আতিয়ার পারভেজ, কে এম জিয়াউস সাদাত। এ সময় এম এ হাসান, নাজমুল হক পাপ্পু, মাশরুর মুর্শেদ, সেখ ইউসুফ আলী, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, রকিবুল ইসলাম মতি, সেলিম গাজী, এম এ জলিল, কামরুল হোসেন মনি প্রমুখ উপস্থিত ছিলেন । দোয়া পরিচালনা করেন নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধা শূণ্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে সাংবাদিকবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেন, বিশ্বে স্বাধীনতার পক্ষে জনমত তৈরী করেন। আত্ন উপলব্ধির এইদিনে শহীদ বুদ্ধিজীবীদের উত্তরাধিকারী হিসেবে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে, দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ বলেন, শহীদ বুদ্ধিজীবিদের তালিকায় ১৩ জন সাংবাদিকও রয়েছেন। এছাড়াও আরো অনেক সাংবাদিকের কথা শোনা যাচ্ছে। তাই একটি পূর্নাঙ্গ তালিকা করার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করা হয়।
দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের নব নির্বাচিতদের সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক সাবেক কাউন্সিল মাস্টার শফিকুল আলম বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের জন্য কাজ করে থাকে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের সংগঠন। শ্রমিক কল্যাণ ফেডারেশন মজলুমদের প্রতিষ্ঠান। সকল শ্রমিকদের সমন্বয়ে এই শ্রমিক কল্যাণ ফেডারেশন।
খুলনা মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার রাত (১৩ ডিসেম্বর) ৮টায় নিজেস্ব কার্যালয়ে দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন ( রেজিঃনং-১১৫৫) এর নব নির্বাচিতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহফুজুর রহমান, উপদেষ্টা অধ্যাপক ইকবাল হোসেন, ফেডারেশন এর খুলনা অঞ্চলের সহকারি পরিচালক শ্রমিক নেতা খান গোলাম রসুল। এ সময় শ্রমিক নেতা ডা. সাইফুজ্জামান, দবির উদ্দিন, মালেক মুন্সী, কামরুল ইসলাম, আবুল হোসেন, মুজাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন ১১৫৫ এর নির্বাচিত ৩০ জনের মধ্যে এ সময় নবনির্বাচিত সভাপতি আব্দুল খালেক হাওলাদার, সিনিয়র সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ সভাপতি আক্কাস চাকলাদার-১, মো. শরিফুল ইসলাম শরিফ-২, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিঠু, সহ সম্পাদক মো. রেজাউল শেখ-২, সাংগঠনিক সম্পাদক নাসির মুন্সী, সহ সাংগঠনিক সম্পাদক মো. কামরুল শেখ, মো. বাবুল শিকদার, প্রচার সম্পাদক মো. আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মো. আব্দুস সালাম খাঁ, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মো. রিপন হাওলাদার, কোষাধ্যক্ষ মো. মাসুদ খাঁ, কার্যনির্বাহী সদস্য মো. আনসার মোল্লা, মো. আলমগীর মোল্লা, মো. কামরুল শেখ, মো. জাহাঙ্গীর হাওলাদার, মো. আজগর হোসেন, ফেরদাউস সিফাই, মো. নান্টু মৃধা, মো. বাবু শেখ, মো. মিলন শেখ, মো. ইসমাইল খাঁ, মো. কালু মাঝি, মো. মেহদী হাসান বাবু, মো. সেলিম মোল্লা বিলু, মো. ওহাব আলী শিকদার, মো. কাইয়ুম মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
বেনাপোল বন্দর দিয়ে ২৫ দিনে ৩৩২০ টন চাল আমদানি
বেনাপোল প্রতিনিধি
শুল্ককর প্রত্যাহারের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৫ দিনে ভারত থেকে ৩ হাজার ৩২০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এ সময়ে ৩ লাখ ৯২ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেয় সরকার।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মাহবুবুল আলম ফুড প্রডাক্ট, অর্ক ট্রেডিং এবং সর্দার এন্টারপ্রাইজসহ আটটি আমদানিকারক প্রতিষ্ঠান বেনাপোল বন্দর দিয়ে এই চাল আমদানি করে।
তিনি আরও জানান, দুই বছর পর ১৭ নভেম্বর থেকে চাল আমদানি শুরু হয়। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ছিল শেষ দিন। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত সময়ে সর্বশেষ তিনটি ট্রাকে ১০৫ মেট্রিক টন চাল আমদানি হয়। এ নিয়ে ১৭ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত সময়ে ৯৭টি ট্রাকে ৩ হাজার ৩২০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লুৎফর রহমান স্বাক্ষরিত এক পত্রে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেওয়া হয় ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে। এতে দুই লাখ ৭৩ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ ১৯ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়। অনেক প্রতিষ্ঠান এই স্বল্প সময়ের মধ্যে চাল আমদানি করতে পারেনি। সরকার মাত্র ২৫ দিন সময় নির্ধারণ করে দেয় আমদানিকৃত চাল বাজারজাত করার জন্য। যা গত বৃহস্পতিবার শেষ হয়ে গেছে।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ২০২৩ সালের ২০ জুলাই থেকে দেশের বাইরে সিদ্ধ ও আতপ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। তার আগে ২০২২ সালের নভেম্বর থেকে এ বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ ছিল। সেই সময় আমদানি নিরুৎসাহিত করতে চালের ওপর ৬২ শতাংশ শুল্ককর আরোপ করা হয়। এরপর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি। সরকার চালের শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় গত ১৭ নভেম্বর থেকে আবার আমদানি শুরু হয়।
সিপিবি’র শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে শনিবার সকাল ৭টা ৩০মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড ডা. এস এম ফরিদুজ্জামান, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, খালিশপুর থানা সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা কমরেড হুমায়ুন কবীর, কমরেড অ্যাড. সুব্রত কুণ্ডু, কমরেড ওয়াহেদুর রেজা বিপলু, যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি ধীমান বিশ্বাস, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সভাপতি নাহিদ ইসলাম, মহানগর আহ্বায়ক শান্তা নিবেদিতা, ছাত্রনেতা দিপ্ত সাহা, প্লাবন চন্দ্র চন্দ, তনুলতা, মিনাজ প্রমুখ।
অপরদিকে সিপিবি খুলনা জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে সকাল ৭টা ৩০মিনিটে পুষ্পস্তবক অর্পণ এবং মহানগরের উদ্যোগে আগামী ১৭ ডিসেম্বর খুলনা মুক্ত দিবস উপলক্ষে শহীদ হাদিস পার্কের দক্ষিণ পাশে বিকেল ৪টায় আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ সকল অনুষ্ঠানে পার্টির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
খুুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উন্নয়ন কমিটির উদ্বেগ প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীতে একের পর এক সন্ত্রাসী তৎপরতা, কুপিয়ে রাজনৈতিক নেতা হত্যা, ডাকাতি, গোলাগুলি, সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া ও মাদক বিক্রেতাদের দৌরাত্ম বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
এক বিবৃতি নেতৃবৃন্দ বলেন, গত চার মাস খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দৃশ্যমান হচ্ছে। নগরীর রূপসা, চাঁদমারি, লবণচরা, আড়ংঘাটা, দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই অস্ত্রধারীদের মহড়ার খবর পাওয়া যাচ্ছে। গুলি করে কিংবা কুপিয়ে হতাহতের ঘটনাও ঘটছে। কিন্তু পুলিশের তৎপরতা দৃশ্যমান হচ্ছে না।
নেতৃবৃন্দ অবিলম্বে পুলিশকে সন্ত্রাসীদের প্রেপ্তারে তৎপর হওয়ারার আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, মতলুবুর রহমান মিতুল, অধ্যক্ষ রেহানা আখতার, রসু আক্তার, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান টিংকু এবং প্রমিতি দফাদার প্রমুখ।
ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ৩৩ হাজার
স্টাফ রিপোর্টার
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ ভোক্তা অধিকারের ৪ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, সবজি, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে হরিণটানা থানার জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠান কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর হরিণটানা থানার জিরোপয়েন্ট ও হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এর নেতৃত্বে সদর উপজেলার দবিরমোল্লার গেট ও লাহীনি বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৩ টি প্রতিষ্ঠান কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার ডাকবাংলা ও নগিরবাথান বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় । অভিযানে ৮ টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
নগরীতে মাদকসহ আটক ২
স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর দেয়ানা থেকে লুৎফর শেখ ছেলে জামাল শেখ কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। অপরদিকে খুলনা সদর থানা পুলিশ মৌলভীপাড়া থেকে মৃতঃ আকবার আলী গাজী ছেলে মোঃ ইব্রাহিম গাজীকে ২৫ পিস ইয়াবাসহ আটক করেছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস : খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শনিবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ক্লাবের নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, মোস্তফা জামাল পপলু, শেখ কামরুল আহসান, আতিয়ার পারভেজ, আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন ও মোহাম্মদ মিলন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান, দেবব্রত রায়, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মোঃ নুরুল হাসান লিটু, এস এম নূর হাসান জনি, মোঃ নাজমুল হাসান, শেখ জাহিদুল ইসলাম, একরামুল হোসেন লিপু, ক্লাবের অস্থায়ী সদস্য শেখ ফেরদৌস রহমান, মিলন হোসেন, মহেন্দ্রনাথ সেন, মো. সোহেল রানা, তুফান গাইন, মোঃ মেহেদী মাসুদ খান,শাহানা পারভীন শিল্পী, মোঃ হাসানুর রহমান তানজিরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে, ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিটে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন ও কৌশিক দে, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, কে এম জিয়াউস সাদাত, শেখ জাহিদুল ইসলাম, মো. কলিন হোসেন আরুজু, ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্রনাথ সেন প্রমুখ।
সিইউসি সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলাইজচাইল্ড সিইউসি এর বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২৬ সালের জন্য কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মোঃ শাহিন হোসেন সভাপতি ও মোহাম্মদ ইমদাদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি ইউ সির উপদেষ্টা ও নসিব খুলনা সভাপতি রোটারিয়ান জনাব ইফতেখার আলী বাবু ও বিশিষ্ট শিক্ষাবিদ, পাইনিয়ার সরকারি মহিলা কলেজের সাবেক সহযোগী অধ্যাপক জাতীয় রোভার নেতা জনাব শিকদার রুহুল আমিন স্যার,। সি ইউ সির সভাপতি জনাব মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলীর সঞ্চালনায় সাধারণ সভায় বিগত দিনের কার্যক্রম অনুমোদন দেওয়া হয়। সভায় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন কমিশনার বৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৫-২৬ সালের জন্য সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোহাম্মদ শাহিন হোসেনকে পুনরায় সভাপতি ও জনাব মোঃ এমদাদ আলীকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ নিম্নরূপ : মোঃ শাহীন হোসেন,সভাপতি মোঃ ইমদাদ আলী,সাধারণ সম্পাদক মো: শহিদুল্লাহ শহিদ,সহ- সভাপতি মোঃ গাজী রাজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক জনাব আরিফা ইসলাম খুকুমনি,যুগ্ম সম্পাদক জনাব মিম আক্তার মনিকা, কোষাধক্ষ কারিমা আক্তার,দপ্তর সম্পাদক মিলন বিশ্বাস,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আজিজুর রহমান,সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মুর্শিদা আক্তার,সমাজ কল্যাণ, শিশু ও মহিলা সম্পাদক, কার্তিক চন্দ্র মন্ডল,কার্যকরি সদস্য ধনঞ্জয় রায়,কার্যকরি সদস্য সালমা বেগম,কার্যকরি সদস্য
খুবিতে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আলোচক হিসেবে বক্তৃতা করেন ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) ইমেরিটাস প্রফেসর ড. এটিএম নূরুল আমিন এবং কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।
সভায় বক্তারা বলেন, বুদ্ধিজীবীরা জাতির মনন জগতকে নিয়ন্ত্রণ করতে পারেন। তারাই জাতির মেধাবী সন্তান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মাত্র দু’দিন আগে জাতিকে মেধাশূন্য করতে বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ মেধাবী পেশাজীবীদের বেছে বেছে হত্যা করা হয়। স্বাধীনতার পরেও বুদ্ধিজীবীরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। কিন্তু এসব ঘটনার কোনো তদন্ত হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন অপব্যাখ্যা দেওয়া হয়েছে। যার কারণে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের এ বিষয়টি ৫৪ বছর পরেও অমীমাংসীত। বক্তারা আরও বলেন, বিগত ১৫ বছরে পতিত সরকারের শাসনামলে ইতিহাসকে অনেক ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তৎকালীন সরকার ইসলাম বিদ্বেষী হওয়ায় জাতিকে ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে বিভক্ত করে রেখেছে। জাতিকে বিভক্ত করার এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভার শুরুতে বক্তারা শহিদ বুদ্ধিজীবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ, আবু সাঈদসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মীর মুগ্ধ’র নানা স্মৃতিচারণ করেন।
দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উদযাপন কমিটির সদস্য-সচিব ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোঃ মাহদী-আল-মুহতাসিম নিবিড় ও আইরিন আজহার ঊর্মি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দিবসের শুরুতে সকাল ১০.৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ এবং উপাচার্যের পক্ষে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান কর্তৃক কালো পতাকা উত্তোলন করা হয়। পরে উপ-উপাচার্যের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণের প্রাক্কালে শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। শহিদ মিনারে উপাচার্যের পক্ষে উপ-উপাচার্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপরই খুলনা বিশ্ববিদ্যলয় স্কুল, বিভিন্ন ডিসিপ্লিন, বিভিন্ন আবাসিক হল, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
কেইউজে’র শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় জীবনে গভীর বেদনাবিধুর দিন। ১৯৭১ সালের এই বিশেষ কালপর্বে আমরা যে সকল বরেণ্য ব্যক্তিকে হারাইয়াছি, তাহাদের মধ্যে আছেন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশীদুল হাসান, ড. আনোয়ার পাশা, সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, নিজামুদ্দীন আহমদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, আ ন ম গোলাম মোস্তফা, সেলিনা পারভীনসহ কয়েক শত লেখক, শিল্পী, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিক তথা মননশীলতার চর্চাকারী। সাংবাদিকদের উচিত হবে বুদ্ধিবৃত্তিক চর্চ্চা করা। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহবান জানান। এভাবে বললেন বৃদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তারা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের কার্যালয়ে খুলনা সাংবাদিক ইউনিয়ন কেইউজে এর উদ্যোগে বুদ্ধিজীবী দিবস পালিত।
ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান সম্রাটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য কৌশিক দে, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার, সিনিয়র সাংবাদিক দৈনিক জন্মভূমি ফটো সাংবাদিক দেবব্রত রায়, ফটো সাংবাদিক কামরুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
কুয়েটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (কুয়েট) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন “দেশ মেধাশূণ্য হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে দেশকে মেধাশূণ্য করার যে ষড়যন্ত্র হয়েছিল ঠিক একইভাবে শিক্ষা ব্যবস্থার সিলেবাসে নেতিবাচক ব্যাপক পরিবর্তনের মাধ্যমে দেশকে মেধাশূণ্য করার গভীর ষড়যন্ত্র আমরা দেখেছি। বৈষম্যহীন উন্নত রাষ্ট্র গঠনই ছিল বুদ্ধিজীবীদের মূল উদ্দেশ্য।” তিনি আরও বলেন “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যও ছিল সেই একই সূত্রে গাঁথা, অর্থাৎ বৈষম্যহীন উন্নত রাষ্ট্র গঠন।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম ও বিভিন্ন অনুষদের ডিনগণ। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা, কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক আহসান হাবীব, কর্মচারীদের মধ্যে থেকে মোঃ মেহেদী ইসলাম। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ১৪ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা (অর্ধনমিত) এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া এদিন বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে হামলা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কে অবস্থিত বিএনপি কার্যালয়টিতে শনিবার সন্ধ্যায় হামলা করে কয়েকজন যুবক বলে অভিযোগ পাওয়া গেছে
ঝিনাইদহ জেলা বিএনপির একাংশের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে কয়েকজন যুবক বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের গীতাঞ্জলি সড়কে অবস্থিত ওই কার্যালয়টিতে হামলা হয়। জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহীম রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
ইব্রাহীম রহমান বাবু অভিযোগ করে বলেন, “হামলার সময় অফিসে কেউ ছিল না। কিছু যুবক অফিসের গলিতে ঢুকে হামলা করে। এ সময় তারা অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে। হামলাকারীরা বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি ছিঁড়ে ফেলে।”
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা সেখানে গিয়েছিলাম। কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। এখনো কেউ অভিযোগ করেননি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।”
এলাকাবাসী জানান, ঝিনাইদহ জেলা বিএনপি দুই গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহীম রহমান বাবু। তিনি ঝিনাইদহ-২ আসনের বিএনপির প্রয়াত সংসদ সদস্য মসিউর রহমানের ছেলে।
মেহেরপুরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ, ডিলারের জরিমানা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে সোহাগ নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এ দণ্ড দেন।
সোহাগ বিসিআইসির সাব-ডিলার। তিনি গাংনীর চরগোয়াল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন জানান, বিসিআইসির মূল ডিলার থেকে টিএসপি সার নিজ গুদামে না নিয়ে কাজিপুর সাহেবনগর বাজারের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন সাদ্দাম। বিষয়টি টের পেয়ে বামন্দী নিশিপুরের লোকজন সারবোঝাই গাড়িটি আটকে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গান-বাজনা হারাম বলে ফতোয়া দিলেন ইমাম, বাধল সংঘর্ষ
ঝিনাইদহ প্রতিনিধি
গান-বাজনা হারাম ফতোয়া দেওয়ার পর ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছে নারীসহ ১০ জন।
শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার সাতগাছী গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ৩০টির বেশি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নাতে খতনার অনুষ্ঠানে গান বাজানো হয়। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির উপস্থিতিতে ইমাম হাকিম মোল্লা গান-বাজনা হারাম বলে ফতোয়া দেন। ওই ফতোয়া দেওয়ার সময় কাশেম মোল্লা বাধা দেন। তখন মসজিদের মধ্যেই দুটি গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় হাকিম মোল্লা ও কাশেম মোল্লা সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় ভাঙচুর করা হয় অন্তত ৩০টি ঘরবাড়ি। আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘ফতোয়া দেওয়া নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানোকে নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় উভয় গ্রুপের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার আলমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের হেলাল উদ্দিনের সমর্থক নাসিরের বাড়িতে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল গত রাত থেকে।
শুক্রবার সকালেও উচ্চৈঃস্বরে সাউন্ড বাজানো হচ্ছিল। তখন লিটন মিয়ার সমর্থক মাহফুজ সাউন্ড বক্স বাজাতে নিষেধ করলে নাসিরের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় লিটনের সমর্থক সাঈদ, মজনু, মাহফুজ, জামালসহ অন্তত ১৫ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধন
কালীগঞ্জ প্রতিনিধি
গত কয়েকদিন ধরে মাড়াই মৌসুম ঘিরে চিনিকলের ভিতরে বাইরে চলছে উত্তেজনা। বিগত সরকারের শেষের দিকে দৈনিক হাজিরা চুক্তিতে ১৩৭ জন মৌসুমী শ্রমিক নিয়োগ দেয়া হয়। যা ঘিরে রয়েছে তৎকালীন ক্ষমতাসীনদের অর্থ বানিজ্যের অভিযোগ। এ অভিযোগের দাগ এড়াতে পারছেন না চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালকও। এদিকে আওয়ামী সরকারের পতনের পর রাজনীতির মাঠ দখলে চালকের স্থানে রয়েছে বিএনপি। সংগঠনটিতে রয়েছে একাধিক গ্রুপ। তাদের মধ্যে এক গ্রুপ কিছুটা শিথিল থাকলেও অন্য গ্রুপ দাবি করে আসছিল মাড়াই মৌসুম শুরুর আগেই বিগত সময়ের নিয়োগকৃত ১৩৭ জন শ্রমিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলপূর্বক নতুন শ্রমিক নিয়োগ দিতে। এদিকে পয়সা খরচের মাধ্যমে মিলে নিয়োগ নিয়ে তা বাতিল ঠেকাতে তারাও বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেও এখনও মিলে যোগদান করতে পারেনি। ফলে তাদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে।
সম্প্রতি সময়ে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় নিয়ে মারামারি ছাড়াও কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এখনও চিনিকল এলাকা রয়েছে উত্তপ্ত। শুক্রবার সকালে চিনিকলের প্রধান ফটকের নিকটবর্তী স্থান থেকে যৌথ বাহিনী বেশ কিছু লাঠিসোঠা ও কয়েকটি হাত ব্যাগে ভর্তি রেল লাইনের পাথর উদ্ধার করে। এমন অবস্থার মধ্যদিয়ে শুক্রবার বিকালে পুলিশ মোতায়েন রেখেই ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের চলতি ২০২৪-২৫ ম্ড়াাই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। এ সময় মিলের ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ইক্ষু গবেষণা বিভাগের পরিচালক এবং যুগ্মসচিব এটিএম কামরুল ইসলাম।
এবার চলতি মাড়াই মৌসুমে ৫০ দিনে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৩৭৮ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের গড় ধরা হয়েছে ৫.৪০ শতাংশ। এ বছর মিলে প্রতিমন আখের দাম ধরা হয়েছে ২৪০ টাকা। উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই মিলটিতে মৌসুমি শ্রমিক নিয়োগ সংক্রান্ত জটিলতায় উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ মোতায়েন করা হলেও উদ্বোধনের আগমুহুর্ত পর্ষন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম, থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঝিনাইদহ জেলার সমন্বয়ক আবু হুরাইরা, সদস্য সচিব সাইদুর রহমান ও আখচাষী মিজানুর রহমান প্রমুখ। এ অনুষ্টানের মাধ্যমে আখ চাষে সাফল্য রাখায় ৩ জন আখ চাষীকে সন্মাননা দেওয়া হয়।
মিলের মহা-ব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল জানান, এ বছর আখ মাড়াইয়ের জন্য মাঠে আখ রয়েছে ৪ হাজার ১০ একর। এছাড়াও চলতি রোপন মৌসুমে প্রায় সাড়ে ৫ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আখের মূল্য বৃদ্ধি পাওয়ায় এ বছর কৃষকেরা আখচাষে ঝুঁকছেন বলেও যোগ করেন এ কর্মকর্তা।
খানজাহান আলী থানায় বিএনপির শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন দেশকে মেধাশূন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অথচ মহান বিজয়ের মাত্র দু-দিন আগে ১৪ ডিসেম্বর জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় ফুলবাড়ীগেটস্থ দলীয় কার্যালয়ে খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে মহানগর বিএনপি ঘোষিত শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এর কর্মসূচি সফল করাল লক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল ও সাধারন সম্পাদক শেখ ইমাম হোসেন। বক্তব্য রাখেন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন খোকা। বিএনপি নেতা এমদাদুল হক, আতাউর মোড়ল, জাহিদুল ইসলাম, হেলাল শরীফ, এনামুল হাসান ডায়মন্ড। বীর মুক্তিযোদ্ধা আলি আজগার, নজরুল ইসলাম, সাইফুল্লাহ তারেক, মোঃ নাসির উদ্দীন, মারুফ ইসলাম, সবুজ, মোঃ বাবু, খলিলুর রহমান। যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল, মেহেদী হাসান বাপ্পি, জুয়েল আল মামুন, আল আমিন হাওলাদার, মাসুম বিল্লাহ, রাসেল,মাহমুদ, হাসান বেগ, আলমগীর, মিজান, সোহেল , শামিম, মোঃ সোহেল, রাকিব, নাজু, মহানগর ছাত্রদল নেতা ইলিয়াজ সরদার ,থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ,থানা মহিলাদলের আহবায়ক শাম্মি চৌধুরী মলি, শ্রমিকদল নেতা জাহিদ হাসান প্রমুখ।
বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় দোয়া
খবর বিজ্ঞপ্তি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির আহবায়ক মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক এডভোকেট মো. মোমরেজুল ইসলাম, সদস্য সচিব আবু হোসেন বাবু, বিএনপি নেতা জুলফিকার আলী জুলু, খায়রুল ইসলাম, আতাউর রহমান রুনু, শাহ্ আসিফ হোসেন রিংকু, মোস্তফা, তরিকুল ইসলাম, মেজবাহ উদ্দিন খান, আতিক নেওয়াজ চঞ্চল, জিএম মামুন, সৈয়দ মাহমুদ আলী প্রমুখ।
শহীদ বুদ্ধিজীবী দিবসে ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর ও জেলা কমিটির উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে গল্লামারি স্মৃতিসৌধে পুষ্পমালা প্রদানপূর্বক পার্টির মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করেন। পরবর্তীতে সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পার্টির খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দীন দিলু, মহানগর সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড নারায়ণ সাহা, সাবেক ছাত্রনেতা দেবব্রত রায়, বিশিষ্ট সমাজসেবক তাপস দে, নাগরিক নেতা অরূপ দেবনাথ প্রমুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মাসিক মিটিং
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক মিটিং পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ে
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি ইমরান হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসম উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, মোঃ মইন উদ্দিন, এইচ এম আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, আমজাদ হোসেন, সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ মঈনুদ্দিন ভূঁইয়া, মারুফ রহমান, মোহাম্মদ বাদশা খাঁন, জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মমিনুল ইসলাম নাসিব, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আজ ১৫ ডিসেম্বর খুলনার মাদানী নগর মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এর সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম শায়েখ চরমোনাইর আগমন উপলক্ষে মাহফিল সফল ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
নগরীর ২৫নং ওয়ার্ড বিএনপির দুই নেতা বহিস্কার
খবর বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মো. ইয়াসিন আরাফাত ডালিম ও মো. সজল শিকদারকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে খবর বিজ্ঞপ্তির মাধ্যমে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন এর বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন।











































