ঢাকা অফিস।।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম দেশব্যাপী জুলাই বিপ্লবের শহীদদের মরদেহ কবর থেকে তোলা নিয়ে প্রশ্ন তুলেছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে দেন সারজিস।
সারজিস আলম তার ফেসবুক পোস্টে বলেন, ‘শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য তার লাশ যদি কবর থেকে তোলা না লাগে, তাহলে ২৪-এর গণহত্যার বিচারের জন্য শহীদ হওয়া ভাইবোনদের লাশ কবর থেকে কেন তুলতে হবে?’
সারজিসের পোস্টের নিচে তার ফলোয়াররা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। সারজিস আলমের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই।
ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে দেশব্যাপী কবর থেকে তোলা হচ্ছে জুলাই বিপ্লবের শহীদদের মরদেহ।











































