খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর অর্ন্তগত সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার। বেলা ১১টায় নগরীর শহীদ হাদিস পার্কে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের দ্বিতীয় পর্বে সদর থানার ৯টি ওয়ার্ডের ৬৩৯জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।
উল্লেখ্য, সদর থানায় ইতিমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় শুধুমাত্র সাংগঠনিক সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হবে। সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রার্থী অংশগ্রহন করবেন তারা হলেন শহীদ খান, নাসির উদ্দিন ও গোলাম কিবরিয়া।











































