Home খেলাধুলা গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে দেশ ছেড়েছেন সোহান-সৌম্যরা

গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে দেশ ছেড়েছেন সোহান-সৌম্যরা

82


স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগ বিশ্বের পাঁচ ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন টুর্নামেন্ট আয়োজন করবে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও। এই টুর্নামেন্ট খেলতে গতকাল সোমবার রাতে ঢাকা ত্যাগ করে দলটি। নুরুল হাসান সোহানের সঙ্গে এই দলে রয়েছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিনরা।

যাওয়ার আগে বিমান বন্দরে অধিনায়ক সোহান জানিয়েছেন, ভালো খেলার ব্যাপারে আশাবাদীর কথা। এর আগে গেল শনিবার মিরপুরে সোহান জানিয়েছেছিলেন এই টুর্নামেন্টে খেলতে পারা নিয়ে আনন্দের কথা। এমনকি ক্রিকেটারদের জন্য বড় সুযোগের কথাও বলেছেন তিনি।

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদি, আফিফ হোসেন, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।