কেশবপুর প্রতিনিধি
নিম্ন মানের উপকরণ ব্যবহার করে রাস্তা নির্মাণ সত্যিই উদ্বেগজনক। এটি কেবল রাস্তার স্থায়িত্ব কমিয়ে দেয় না, বরং জনজীবন এবং যান চলাচলের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।এর ফলাফল হিসেবে: রাস্তা খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে যায়। অতিরিক্ত রক্ষণাবেক্ষণ খরচ: বারবার মেরামতের কারণে সরকারের অর্থ ব্যয় বাড়ে।জনদুর্ভোগ: যাতায়াত কষ্টকর হয় এবং সময় নষ্ট হয়।
কেশবপুর পৌর সভায় পুরাতন ইট ও নিম্নমানের ইট খোয়া বালি দিয়ে রাস্তা কাজ চলছে। এই বিষয়ে পৌর ৬ নং ওয়াড বাসী কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ প্রেয়ন করেন। অভিযোগ সূত্রে জানা গেছে কেশবপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা – আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কেশবপুর পৌরসভার চলমান উন্নয়নের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় আমাদের পৌরসভার ৬নং ওয়ার্ডের গোলাঘাটা মোড় থেকে গোলাঘাটা স্কুল পর্যন্ত যে চলমান আরসিসি ঢালায়ের কাজ চলছে নিম্নমানের ইট, খোয়া ও বালি ব্যবহারিত হচ্ছে এবং কাজের সিডিউল অনুযায়ী যে পরিমানে সিমেন্ট দেওয়ার কথা সে পরিমানে দিচ্ছে না। ইতি পূর্বে গোলাঘাটা স্কুল থেকে যে কাজ শুরু করেছিল সেখানে পুরাতন ইট, নিম্নমানের ইট, খোয়া ও বালি এবং পরিমানের কম সিমেন্ট ব্যবহার করে রাস্তার কাজ সমপন্ন করেছে। এবিষয়ে স্থানীয় লোকজন উক্ত কাজে বাধা প্রদান করলে বিগত স্বৈরাচার সরকারের সময় কেশবপুর পৌরসভার সন্ত্রাসীদের গডফাদার দূর্নীতিবাজ মেয়র রফিকুল ইসলামের নেতৃত্বে দূর্নীতি ও অনিয়ম কার্যক্রম শুরু হয় তারই ধারাবাহিকতায় রাস্তার কাজ চলমান রয়েছে এবং একই পরিমানের পুরাতন ইট নিম্নমানের ইট, খোয়া ও বালি এবং পরিমানের কম সিমেন্ট ও রড ঠিক মত না ব্যবহার করে রাস্তার কাজ চলমান রয়েছে। এমতাবস্থায় দূর্নীতিযুক্ত রাস্তার কাজ বন্ধের দাবীতে এলাকাবাসী জোরদাবী জানাচ্ছি। এই মর্মে অভিযোগ কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেওয়া হয়।
কিছুদিন পূর্বে উপজেলা নির্বাহী অফিসার পৌরসভার মধ্যে নিম্নমানের রাস্তা তৈরি সরঞ্জাম ব্যবহার করার পরিপ্রেক্ষিতে কাজ বন্ধ করে দেয়।











































