Home স্বাস্থ্য মাটি ও বালি ছাড়া স্বল্প জায়গায় চিয়া সিড রোপণ করবেন যেভাবে

মাটি ও বালি ছাড়া স্বল্প জায়গায় চিয়া সিড রোপণ করবেন যেভাবে

22

মিলি রহমান।।

বাজার থেকে না কিনে যেভাবে স্বল্প জায়গায় চিয়া সিড রোপণ করবেন চিয়া সিড, যা সুপারফুড হিসেবে পরিচিত, স্বাস্থ্য উপকারিতার জন্য অনেকেই খেয়ে থাকেন। আর পুষ্টিকর খাবার হিসেবে সময়ের সঙ্গে জনপ্রিয়তা পাচ্ছে চিয়া সিড। সালভিয়া হিসপানিকা নামক মিন্ট প্রজাতির উদ্ভিদের বীজ চিয়া সিড। পুষ্টিবিদরা বলছেন চিয়া সিডের পুষ্টিগুণ অনেক। পুষ্টিগুণের কারণে একে সুপারফুড বলা হয়।


চিয়া সিডে আছে, এতে আছে কোয়েরসেটিন, কেম্পফেরল, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ। ভালো মানের চিয়া সিডের জন্য অনেকেই বেশ ঝামেলা মধ্যে দিয়ে যেতে হয়। কখনো বাজার ঘুরে কিংবা অনলাইনে অর্ডার দিয়ে চিয়া সিড কেনেন। কিন্তু অনেকেই জানেন না চাইলে খুব সহজে ঘরেই চিয়া সিড লাগাতে পারবেন। সালভিয়া হিসপানিকার চারা রোপণের কয়েকদিন পরই ঘর থেকেই চিয়া সিড পাবেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে কীভাবে ঘরেই চিয়া সিড চাষ করবেন।

যা যা লাগবে:

চিয়া সিড: ২০-৩০ গ্রাম
একটি পুরোনো জার, বোতল বা সমতল কিছু
টিস্যু বা নরম কাপড়
পানি ছিটানোর স্প্রে বোতল
জানালা বা বারান্দার মতো এমন জায়গা, যেখানে অন্তত ৩ ঘণ্টা সরাসরি রোদ পাওয়া যায়

চাষের পদ্ধতি: কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই ঘরে চিয়া সিড চাষ করতে পারবেন। বিস্তারিত উল্লেখ করা হলো-

চিয়া সিড ভেজানো: ২-৩ টেবিল চামচ চিয়া সিড এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। ২-৩ ঘণ্টা বা সারা রাত রেখে দিন। এতে সিডগুলো পানি শোষণ করে ফুলে উঠবে।

মাইক্রোগ্রিনসের জন্য জার প্রস্তুত: একটি পুরোনো জার বা বোতল পরিষ্কার করে নিন। এর ওপর কয়েকটি টিস্যু বিছিয়ে পানি স্প্রে করে ভেজান, যাতে টিস্যু ভালোভাবে লেগে যায়। তবে খেয়াল রাখুন, টিস্যু যেন খুব বেশি ভিজে না যায়।

সিড ছড়ানো: ভেজানো সিডগুলো টিস্যুর ওপর সমানভাবে ছড়িয়ে দিন। ভেজানো সিডগুলো কিছুটা পিচ্ছিল হওয়ায় টিস্যুতে ভালোভাবে আটকে থাকবে। এবার পানি স্প্রে করুন।

রোদে রাখা: জারটি এমন একটি জায়গায় রাখুন, যেখানে প্রতিদিন ১-২ ঘণ্টা রোদ পায়। প্রতিদিন একবার বা দুবার পানি স্প্রে করুন, তবে অতিরিক্ত পানি দেবেন না। বেশি পানি দিলে সিড পচে যাওয়ার ঝুঁকি থাকে।

কখন গাছের চারা গাছ দেখা যাবে: গান রোপণের ৩-৫ দিনের মধ্যেই সিড থেকে ছোট ছোট শিকড় বেরোতে শুরু করবে। ১০-১৫ দিনের মধ্যে মাইক্রোগ্রিনস যথেষ্ট বড় হয়ে যাবে। তখন পাতার ঠিক ৫-৮ সেন্টিমিটার নিচ থেকে কেটে নিন। এতে গাছ নতুন করে বাড়তে থাকবে।

গাছের পাতা বৃদ্ধি থেমে গেলে: অনেক সময় দেখা যায় ২-৩ বার গাছ থেকে পাতা কাটার পর পাতার বৃদ্ধি থেমে যায়। তাহলে বুঝতে হবে গাছ পুষ্টির অভাবে রয়েছে। তখন স্প্রে বোতলে পানির সঙ্গে সামান্য জলীয় সার মিশিয়ে গাছের ওপর স্প্রে করুন। কয়েক দিনের মধ্যেই নতুন পাতা গজাতে শুরু করবে।