Home আঞ্চলিক বাপার সংবাদ সম্মেলন: ময়ূর নদ বাঁচাতে খাল খননের দাবি

বাপার সংবাদ সম্মেলন: ময়ূর নদ বাঁচাতে খাল খননের দাবি

48

স্টাফ রিপোর্টারে
ময়ূর নদ বাঁচাতে ক্ষেত্রখালী, হাতিয়া নদীসহ সংযুক্ত খালগুলো খননের দাবি জানিয়েছে পরিবেশবাদী নাগরিক সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শনিবার সকালে ময়ূর নদের পাড়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাপার সমন্বয়কারী মো. বাবুল হাওলাদার বলেন, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় সাড়ে ৫ কিলোমিটার নদী খননের কাজ চলছে। কেসিসি মূলত খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকল্পটি হাতে নেয়। তবে ময়ূর নদ বাঁচাতে খুলনাবাসীর দীর্ঘদিনের দাবি উপেক্ষিত রয়ে গেছে। একটি নদীর আংশিক খনন করে তার প্রবাহ নিশ্চিত করা বা বাঁচানো সম্পূর্ণ বাস্তবতা পরিপন্থি। এ অবস্থায় পুরো নদটি একটি সমন্বিত পরিকল্পনার আওতায় এনে উজান ও ভাটিতে সমান প্রবাহ নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় এ প্রকল্পের কাজে শুধু অর্থই অপচয় হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা ময়ূর নদের দুই পাড়ের দখলদার উচ্ছেদ, দূষণ বন্ধ এবং পুরো নদ খনন করে একটি সমন্বিত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, নিতাই পাল, শিরিনা পারভীন, রুস্তম আলী হাওলাদার, অধ্যাপক সঞ্জয় সাহা, শাহ্ মামুনুর রহমান তুহিন, আফজাল হোসেন রাজু, এফ এম মনিরুজ্জামান প্রমুখ।