Home আঞ্চলিক নগরীতে খুলনা থানা পুলিশের অভিযানে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

নগরীতে খুলনা থানা পুলিশের অভিযানে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

52

স্টাফ রিপোর্টার
খুলনা সদর থানা থানাধীন পাওয়ার হাউজ মোড়ে অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল ও দুটি ছোরাসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে খুলনা থানা পুলিশের একটি চৌকস টিম। রবিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’সন্ত্রাসী হলেন নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার মো. হাসিব খান (২০), ও লবণচরা মুক্তা কমিশনারের কালভাট এলাকার আব্দুস ছাত্তার মোল্লার ছেলে মো. আমিন মোল্লা (২০)। হাসিব খান রূপসা থানার এলাহীপুর গ্রামের মো. ইকবাল খানের ছেলে।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাওয়ার হাউজ মোড়ে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। এসময় রুহুল আমিন এর চায়ের দোকানের সামনে থেকে একটি চাইনিজ কুড়াল ও দুটি ছোরাসহ হাসিব খান ও আমিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।