
রূপসায় সাংবাদিক কল্যান সোসাইটির আয়োজনে শীত বস্ত্র বিতরণ
রূপসা প্রতিনিধি
রূপসা সাংবাদিক কল্যান সোসাইটির আয়োজনে দুস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে রূপসার নৈহাটি স্কুল সম্মুখে সোসাইটির অস্থায়ী কার্যালয়ে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল বাকি। সোসাইটির সভাপতি আ: কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নৈহাটি ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি রবিউল ইসলাম তোতা, প্যানেল চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন শ্রাবণ, তরুণ সমাজসেবক ও সান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মঈনুল ইসলাম টুটুল, সাবেক সরকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ। সাংবাদিক কল্যান সোসাইটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, প্রেসক্লাব রূপসার সাধারণ সম্পাদক ও সোসাইটির দপ্তর সম্পাদক মোঃ খবীরুদ্দীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খান মিজানুর রহমান, রূপসা প্রেসক্লাবের সহ-সম্পাদক ও সোসাইটির নির্বাহী সদস্য এম এ আজিম, প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক আল মাহমুদ প্রিন্স,সোসাইটির কোষাধ্যক্ষ আখতার খান, প্রচার সম্পাদক বি এম শহিদুল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সদস্য হামিদুল হক, বেনজির হোসেন, মো: মোস্তাফিজুর রহমান,রেজাউল ইসলাম তুরাণ, সাংবাদিক শহিদুল্লাহ আল আজাদ, সমাজসেবক আবুসিদ্দিক বিন সালাম, কৃষকলীগ নেতা মো: জিয়া উদ্দিন, মো: ইরান শেখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ##
সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের চতুর্থ মৃত্যুবাষিকতে স্মরণসভা
আলমগীর হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের চতুর্থ মৃত্যুবাষিকী পালন উপলক্ষে রবিবার বিকেলে কেশবপুর আবু সারাফ সাদেক অডিটোরিয়মে এক স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব হাসান সাদেক।
আওয়ামীলীগের নেতা আব্দুল আহাদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সংসদ ও যশোর -০৬ কেশবপুর আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেশবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নাসিমা সাদেক,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক জেলা পিপি এ্যাড.রফিকুল ইসলাম পিটু,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু।এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক কামরুজ্জামান হোসেন,পল্লী বিদ্যুতের কেশবপুর অঞ্চলের পরিচালক সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আহবায়ক জি এম হুসাইন,সাবেক চেয়ারম্যার সামছুদ্দিন দফাদার, শিক্ষক বজলুর রহমান ও সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের সহশ্রাধীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ, ২০২০ সালের ২১ জানুয়ারি তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছিলেন।#
রামপালে নকল সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাদণ্ড
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে নকল সার বিক্রর অভিযোগে মো. হাফিজুল ইসলাম ( ৩৫) নামের একজনকে আটক করে ভ্রাম্যমান আদালত ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন । সে সাতক্ষীরা সদরের হরিষপুর এলাকার মৃত দাউদ আলী গাজীর পুত্র । এ সময় একই এলাকার মো. মন্টু নামের একজন পালিয়ে যায়।
রবিবার (২১ জানুয়ারী) বিকাল সাড়ে তিনটায় ফয়লাবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দীপু’র ভ্রাম্যমান আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
সূত্র জানায়, উপজেলার ফয়লা বাজারে যশোর – ন ১১- ০৩১৫ নম্বর প্লেট সম্বলিত একটি মিনি পিক-আপের চালক মো. হাফিজুর রহমান সাতক্ষীরা এলাকার মো. ঝন্টুকে সাথে নিয়ে একটা দোকানে নকল কীটনাশক ম্যাগ সালফেট ৭৫০ কেজি, থিয়োভিট ৯০ কেজি এবং গ্রোজিন ৫০ কেজি বিক্রয়কালে ওই বাজারের সিনজেনটা কোম্পানির রিটেইলার তৃপ্তি কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী মো. জিহাদুজ্জামান তাদের আটকে রাখেন। তাকে আটক রেখে রামপাল উপজেলা কৃষি অফিসার কে সাথে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শেখ সালাউদ্দিন দীপু ঘটনাস্থলে আসেন। তারপর গাড়ি চালক মো. হাফিজুর রহমানকে তার গাড়ী সহ আটক করে ৭ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু।#
ডুমুরিয়ায় ড.বিশ্বজিৎ চন্দ্র ফ্যান ক্লাবের উ˜েদ্যাগে শীতবস্ত বিতরন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ড.বিশ্বজিৎ চন্দ্র ফ্যান ক্লাবের আয়োজনে দুঃ¯’ ও অসহায়দের মাঝে শীতবস্ত কম্বল বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা সদরের জাকারিয়া সুপার মার্কেট চত্বরে ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপির সম্মানে সে”ছাসেবী সংগঠনের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃ¯’ ও অসহায়দের মাঝে শীতবস্ত কম্বল বিতরন করা হয়। এ সময় উপ¯ি’ত ছিলেন সংগঠনের সদস্য আরাফত হোসেন, কাজী মেহেদী হাসান রাজা,গাজী সোহেল আহম্মেদ লিটন, জিল্লুর রহমান আকুঞ্জি, তৌহিদুজ্জামান রাতুল, মুশফিকুর রহমান সাগর, খান আবুল বাশার, সানি, সুমন, দুলাল চন্দ্র বিশ্বাস, বিশ্বজিৎ মন্ডল, প্রসেনজিৎ বিশ্বাস, ভবতোষ মন্ডল, দিনু, তাপস, এরশাদ মোল্ল্যা, রাসেল সরদার, আ: ছালাম, মোহন, মিঠুন দে, মিলন, আবু মুছা, মেম্বার প্রীতিষ বৈরাগী, নারায়ন মন্ডল প্রমুখ।
রামপালে ইয়াবাসহ কারবারি গ্রেফতার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ইয়াবাসহ বায়েজিদ হোসেন (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনের নামে রামপাল থানার এসআই চিন্ময় মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক বায়েজিদ হোসেন কে রবিবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় বাগেরহাট আদালতে প্রেরন করেছে। আটক বায়েজিদ উপজেলার কিসমত ঝনঝনিয়া গ্রামের ইসরাফিলের ছেলে। অপর পলাতক আসামী হলো,কাদিরখোলা গ্রামের মৃত হাদি সরদারের ছেলে মো. আজিজুল সরদার (৪৩)।
রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র জানান, শনিবার (২০ জানুয়ারি) রাত সোয়া ৯ টায় এসআই চিন্ময় মন্ডল সঙ্গীয় ফোর্স ভাগা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ পিচ ইয়াবাসহ বায়েজিদকে আটক করতে পারলেও কৌশলে অপর কারবারি আজিজুল পালিয়ে যায়। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর কাছে জানতে চাইলে বিষয়টি তিনি নিশ্চিত করে জানান, এ থানায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কোন মাদক কারবারি এ থানা এলাকায় থাকতেই পারবে না।
মুক্তিযুদ্ধের সংগঠক শহিদুল হকের মৃত্যুবার্ষিকীতে নগর ছাত্রলীগের দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, খুলনা মহানগর শ্রমিক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের পিতা মরহুম শেখ শহিদুল হক এঁর ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল ২১ জানুয়ারী রোজ রবিবার বাদ মাগরিব নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় দোয়ায় অংশগ্রহন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা এ্যাড. আইয়ুব আলী, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, মোঃ মফিদুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা জব্বার আলী হিরা, মিনহাজ সুজন, তাইজুল ইসলাম তাজ, সোহান হোসেন শাওন, শেখ টিপু সুলতান, নাইম সরদার, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেশ, মেহেদী হাসান স্বপন, বায়েজিদ সিনা, আহনাফ অর্পন, মোঃ সুমন শেখ, সংকর কুন্ডু, অভিজিৎ সরকার রাহুল, রাকিব মোড়ল, মোঃ রাশেদুল ইসলাম, নিশাত ফেরদৌস অনি, রুম্মান আহমেদ, ইমরান সরদার, হাদিউজ্জামান তুরান, মোঃ রফিকুল ইসলাম, রাহুল শাহরিয়ার, মোঃ আল মাসুদ ফকির, সাব্বির প্রমুখ।
ডুমুরিয়ায় স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেয়ায় প্রেমিক কর্তৃক স্বামীকে মারপিটের অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেয়ায় প্রেমিক কর্তৃক স্বামীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গত ৫ জানুয়ারি উপজেলার শোভনা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শোভনা পশ্চিমপাড়া এলাকার বাবর আলী মোড়লের ছেলে রবিউল মোড়ল গত ১৮ বছর পূর্বে মনিরামপুর উপজেলার হাসাডাঙ্গা এলাকার নজরুল দফাদারের কন্যা সুলতানা বেগমের ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তান নিয়ে সুখে ছিল পরিবারটি। কিš‘ গত দুই বছর পূর্বে স্ত্রী সুলতানা বেগম পার্শ^বর্তী সুকুমার গাইনের ছেলে সুজন গাইনের সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে ঘটনার রাতে ঘরে ঢুকে লম্পট সুজন গাইন স্ত্রী সুলতানার সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় স্বামী রবিউল হাতে নাতে ধরে ফেলায় সুচতুর সুজন তাকে বেদম মারপিট ও গলা চেপে হত্যার চেষ্টা করে, আর এতে সহযোগিতা করে তার স্ত্রী। ওই রাতেই রবিউলের ডাকচিৎকারে পার্শ^বর্তী লোকজন ছুটে আসলে সুজন গাইন পালিয়ে যায়। খবর পেয়ে পরের দিন সকালে সুলতানার বাবার বাড়ির লোকজন আসলে তাকে পিত্রালয়ে পাঠানো হয়েছে বলে রবিউল জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লম্পট সুজন গা ঢাকা দিয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি সুকান্ত সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যব¯’া গ্রহণ করা হবে।
পাইকগাছায় বগুড়ারচক মাধ্যঃ বিদ্যালয়ে কোরাম পূরণ না হওয়ায় ঝুলে গেলো সভাপতি পদ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় বগুড়ার চক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে কোরাম পূরণ না হওয়ায় ঝুলেগেছে। গত ১৫ জানুয়ারী ওই বিদ্যালয়ে আব্বস মোল্ল্যা ও আব্দুর রব দুটি প্যানেলে ভোট হয়। নির্বাচনে সাবেক সেনা সার্জেন্ট আঃ রব-আঃ বারিক প্যানেলে -৩ ও প্রতিদ্বন্ধি ইউপি সদস্য আব্বাস আলী মোল্যা-জাহাঙ্গীর আলম সানা প্যালেন থেকে ২ জন করে অভিভাবক সদস্য নির্বাচিত হয়। রোববার দুপুর সাড়ে বারোটায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে ছিলো ম্যনেজিং কমিটির সভাপতি পদের ভোট। যথা সময় ৩ জন শিক্ষক প্রতিনিধি গোষ্ঠ বিহারী সানা, স্বপন কুমার মন্ডল, ছালমা খাতুন এবং আব্বাস প্যনেলের দুই জন অভিভাবক সদস্য আমির হোসেন ও রবিউল মিস্ত্রী হাজির হন। কিন্তু আব্দুর রব প্যনেলের কোন সদস্য হাজির হননি। সে কারণে কোরাম সংকট দেখা দেয়। বিগত ৪ বার ওই বিদ্যালে কোরাম পুরোন না হওয়ায় এডাক কমিটি দিয়ে চলছে বিদ্যালয়টি।
পাইকগাছা মাধ্যমিক কিক্ষা কর্মকর্তাা জানান, ৮ জন সদস্যর মধ্য ৫ জন সদস্য হাজির হলে কোরাম সংকটের কারণে সভাপতি নির্বাচন করা সম্ভব হয়নি। আমি এ রিপোর্ট লিখে বোর্ড কর্তৃপক্ষকে জানাবো। সেখান থেকে যেটি নির্দেশনা দিবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।
পাইকগাছায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ৭০ টি ইয়াবা বড়ি সহ দুই মাদক কারবারিকে পুলিশ আটক করেছে। শনিবার রাত সাড়ে দশটার দিকে পৌর সদরের ৯ নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। থানায মাদক মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ দর্শক অমিত দেব নাথ জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদে পৌর সদরের ৯ নং ওয়ার্ডে খালিদ জাহাঙ্গীরের ভাড়া বাসায় মাদক বেচা কেনা হচ্ছে এমন সংবাদ পাই। তাৎক্ষণিক সেখানে অভিযান চালানো হয়। এ সময় উপজেলার গড়ুইখালী ইউনিয়নের কানাখালী গ্রামের জুলফিকার হোসেনের ছেলে হাবিবুর রহমান (২০), ও একই এলাকার জগদীশ বাছাড়ের ছেলে শান্ত বাছাড়(২৩) তারা দুই জনই পৌর সদরের ৯ নং ওয়ার্ডে খালিদ জাহাঙ্গীরের ভাড়া বাসা থেকে আটক করা হয়। আটক ব্যক্তির নিকট থেকে ৭০ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইতুর রহমান জানান, মাদক কারবারিদের নামে থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রামপালে জমির বিরোধে প্রতিপক্ষের রডের আঘাতে ব্যবসায়ী আহত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের রডের আঘাতে মো. আসাদুজ্জামান (৪০) নামের এক মৎস্য ডিপো ব্যাবসায়ী আহত হয়েছেন। আহত আসাদুজ্জামান কে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
আহত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেছেন, উপজেলার উজলকুড় বাবুরহাট পিচ পাকার মোড়ে ভিকটিম ব্যাবসায়ী আসাদুজ্জামান তার মৎস্য ডিপো খুলে রেখে পাশের চায়ের দোকানে যান। ওই সময় একই গ্রামের খোকন মলঙ্গী, তার দুই ছেলে পলাশ মলঙ্গী ও তারেক মলঙ্গী গিয়ে অকথ্য ভাষায় গালি দেন। এরপর প্রথমে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে লোহার রোড দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হন। ওইসময় প্রতিপক্ষরা তার ডিপোতে থাকা ৪০ হাজার ২৩০ টাকা লুটে নেয় বলে অভিযোগ করেছেন ভিকটিম। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#
খুবির কর্মচারী দেবরাজ প্রসাদের পিতার মৃত্যুতে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী দেবরাজ প্রসাদের পিতা মহারাজ প্রসাদ গতকাল রাত আনুমানিক ১১.৩০ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে রূপসা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী দেবরাজ প্রসাদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তার আত্মার শান্তি মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
খুলনা অঞ্চলে তুলার সামগ্রিক উন্নতি ও সম্প্রসারণে খুবির সাথে তুলা উন্নয়ন বোর্ডের এমওইউ স্বাক্ষর
খবর বিজ্ঞপ্তি
খুলনা অঞ্চলে তুলার সামগ্রিক উন্নতি ও সম্প্রসারণে গবেষণার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) এর এক সমঝোতা স্মারক (এমওইউ) ২১ জানুয়ারি (রবিবার) স্বাক্ষরিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও তুলা উন্নয়ন বোর্ডের পক্ষে নির্বাহী পরিচালক ড. মো. ফখরে আলম ইবনে তাবিব এই এমওইউতে স্বাক্ষর করেন। পরে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর দেশের উন্নয়নের ক্ষেত্রে কৃষি গবেষণায় জোর দেন। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষির উন্ননে গবেষণার প্রতি গুরুত্বারোপ করেন। আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনও খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন ও বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেন। যা বাস্তবায়নের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণায় আশানুরূপ সাফল্য পাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের দেশে সীমিত সম্পদ, সাথে চাষযোগ্য জমিও কম। এসব কিছু ব্যবহার করে গবেষণা করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তবেই দেশ কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে যাবে।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফখরে আলম ইবনে তাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও তুলা উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত এমওইউতে- উপকূলীয় এলাকায় তুলা উৎপাদনের উপযোগিতা সংক্রান্ত গবেষণার প্রয়োজনীয়তা চিহ্নিত করা, তুলার উপযুক্ত জাতগুলির স্ক্রীনিং এবং তুলা চাষের টেকসই ব্যবস্থাপনা পদ্ধতির বিকাশ এবং উপকূলীয় অঞ্চলের কৃষকদের জমিতে স্থানান্তর, খুলনা অঞ্চলে তুলার সামগ্রিক উন্নতি ও সম্প্রসারণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়, তুলা উন্নয়ন বোর্ড এবং কৃষকদের মধ্যে সংযোগের উন্নয়ন, মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের তত্ত্বাবধান এবং বিনিময় ও উপলব্ধ সম্পদ শেয়ার করে গবেষণা সমর্থনের বিষয় উল্লেখ রয়েছে।
বহুমুখী ও সমন্বিত সহযোগিতামূলক গবেষণার লক্ষ্যে খুবির সাথে কোডেকের এমওইউ স্বাক্ষর
খবর বিজ্ঞপ্তি
বহুমুখী, সমন্বিত সহযোগিতামূলক গবেষণা, জ্ঞান শেয়ার, সম্প্রদায়ের সম্পৃক্ততা, গবেষণার ফলাফলের ব্যবহারিক প্রয়োগ, স্থায়িত্ব এবং পরিবেশ সংরক্ষণের প্রচারের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর এক সমঝোতা স্মারক (এমওইউ) ২১ জানুয়ারি (রবিবার) স্বাক্ষরিত হয়। দুপুর ১২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও কোডেকের পক্ষে প্রোগ্রাম এন্ড নলেজ ম্যানেজমেন্ট’র পরিচালক কাজী ওয়াফিক আলম এই এমওইউতে স্বাক্ষর করেন। পরে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এর আগে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, কোডেকের প্রোগ্রাম এন্ড নলেজ ম্যানেজমেন্ট’র পরিচালক কাজী ওয়াফিক আলম। স্বাগত বক্তব্য রাখেন স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও কোডেকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত এমওইউতে সহযোগিতামূলক গবেষণা এবং উদ্ভাবন, নলেজ শেয়ারিং এবং ক্যাপাসিটি বিল্ডিং, সম্প্রদায়ের নিযুক্তি এবং ক্ষমতায়ন, গবেষণা ফলাফলের ব্যবহারিক প্রয়োগ এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা এবং প্রভাবের বিষয় বিশদভাবে উল্লেখ রয়েছে।
সহযোগিতামূলক গবেষণা এবং উদ্ভাবন প্রকল্পের অধীনে স্থাপত্য ডিসিপ্লিন দ্বারা মনোনীত প্রতিটি শিক্ষাবর্ষে ১ জন শিক্ষার্থীকে (স্নাতক/স্নাতকোত্তর) কোডেক থেকে থিসিসের জন্য অর্থায়ন করবে। স্থাপত্য ডিসিপ্লিন এবং কোডেক একাডেমিক গবেষণার সুবিধার্থে পারস্পরিকভাবে প্রাসঙ্গিক তথ্য শেয়ার করবে।
নলেজ শেয়ারিং এবং ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের অধীনে কর্মশালা, সেমিনার এবং প্রশিক্ষণ সেশন যা প্রাসঙ্গিক বিষয়ভিত্তিক ক্ষেত্রগুলিতে ধারনা বিনিময় এবং গবেষণা ফলাফলের প্রচারের লক্ষ্যে প্রতিটি শিক্ষাবর্ষে স্থাপত্য ডিসিপ্লিনের সেমিনার সিরিজে একটি সেশন কোডেক দ্বারা উপস্থাপন করা হবে।
কমিউনিটি এনগেজমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট প্রকল্পের অধীনে কোডেক সহযোগিতামূলক ফিল্ডওয়ার্ক এবং ওয়ার্কশপে প্রতি শিক্ষাবর্ষে স্থাপত্য ডিসিপ্লিনের একটি উন্নত ডিজাইন স্টুডিওকে সমর্থন করবে (বিশেষ করে স্নাতক ৪র্থ বর্ষ এবং মাস্টার্স)। ফিল্ডওয়ার্ক এবং সম্প্রদায়ের সম্পৃক্ততা অংশটি সম্পূর্ণ/আংশিকভাবে কোডেক দ্বারা সমর্থিত হবে এবং ডিজাইন ডেভেলপমেন্ট পর্বে বিশেষজ্ঞদের মতামত (যেখানে সম্ভব) থাকবে। কোডেক সেই নির্দিষ্ট স্টুডিওর চূড়ান্ত জুরির সদস্য হিসাবে একজন বিশেষজ্ঞ প্রদান করবে।
গবেষণা ফলাফলের ব্যবহারিক প্রয়োগ প্রকল্পের অধীনে গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে পাইলট প্রোগ্রাম, প্রকল্প এবং উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার সম্ভাবনাগুলি অন্বেষণ, ভবিষ্যৎ প্রচেষ্টাকে অবহিত এবং বিকাশ করতে শিক্ষাগত, পেশাদার ও কমিউনিটি স্টেকহোল্ডারদের সাথে শেখা ফলাফল ও পাঠগুলো শেয়ার করার বিষয় উল্লেখ রয়েছে। এক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে স্থাপত্য ডিসিপ্লিন ও কোডেক যৌথভাবে অনুসন্ধান, বিকাশ, গবেষণা, প্রকল্প অনুদান/তহবিলের জন্য আবেদন করবে।
এই সমঝোতা স্মারক একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য পক্ষগুলোর অভিপ্রায়। যা ক্রমাগত সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলে টেকসই কমিউনিটি উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের উপর একটি দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করবে। এটি স্থানীয় সম্প্রদায়ের ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করার সাথে সাথে স্থাপত্য ডিসিপ্লিন এবং কমিউনিটি উন্নয়নে চ্যালেঞ্জ মোকাবেলায় সামগ্রিক এবং আন্তঃবিভাগীয় পদ্ধতির প্রতিও গুরুত্বারোপ করবে।
রামপালে বরেণ্য চিত্রশিল্পী মাহমুদুল হকসহ ৩ গুণীজনের স্মরণসভা
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) থেকে
রামপালে বরেণ্য চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদুল হক, সর্বজন শ্রদ্ধেয় নূরুল হক ও বীর মুক্তিযোদ্ধা শেখ আ. জলিলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জানুয়ারী) সকাল ১০ টা শ্রীফলতলা আমাদের গ্রাম প্রকল্প কার্যালয় মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় গ্রাম ভিত্তিক সমাজ গঠনে আমাদের গ্রাম প্রকল্পের স্মৃতি তর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তাগণ বরেণ্য তিন গুণিজনের সাফল্যগাথা তুলে ধরে বলেন, তিন গুণিজন স্ব স্ব ক্ষেত্রে বিরাট অবদান রেখে গেছেন।
রামপাল উপজেলার শ্রীফলতলার মত অজপাড়াগাঁয়ে জন্ম নিয়েও তারা জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে স্থান করে নিয়েছেন। বরেণ্য চিত্রশিল্পী মাহমুদুল হক তার তুলির আঁচড়ে সমাজের নানান চিত্র তুলে এনে বাঙালী সাংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, সমাজের নানান অসংগতি তার সৃজনশীল চিত্র কর্মে স্থান করে নিয়েছেন। পাশাপাশি শিক্ষকতার সুবাদে শিক্ষার্থীদের মাঝে তার জ্ঞানগর্ব সাংস্কৃতিক তুলে ধরে সমৃদ্ধ করেছেন।
রামপালের অপর কৃতি সন্তান শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূরুল হক এই এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তথ্যসমৃদ্ধ করতে আজীবন আপ্রাণ চেষ্টা করে গেছেন।
অন্য গুণীজন ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং রাজনীতিবিদ শেখ আ. জলিল ছিলেন স্বমহিমায় ভাস্বর। তিনি গিলাতলা হাজি আরিফ বালিকা বিদ্যালয়ে শিক্ষাকতা করতেন। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের বিপরীতে শুরু করেন মুক্তিযুদ্ধ। মুজিব বাহিনী গঠন করতে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। তার নেতৃত্বে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মুক্তি বাহিনী বিরাট ভূমিকা পালন করেছিলেন। বৃহত্তর দক্ষিণ খুলনা ও বাগেরহাটের রামপাল এবং মোংলাকে শত্রুমুক্ত করেন। যুদ্ধ শেষে সামাজিক আন্দোলন শুরু করেন। রামপাল উপজেলার প্রথম উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেন।
দিনব্যাপী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীফলতলা প্রাথমিক বিদ্যালয়, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আমাদের গ্রাম প্রকল্পের সমন্বয়কারী শেখ সাদীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন, মাহমুদুল হকের সহধর্মিণী শিখা মাহমুদ, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম, মাহমুদুল হকের পুত্রবধু নাহিদা পারভীন, বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, ৭১ টিভির সাংবাদিক রকিব উদ্দিন পান্নু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরাফাত হোসেন কচি, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদারসহ আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।#
আমি সেবক হিসেবে আপনাদের সাথে থাকবো: এস এম কামাল হোসেন
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম কামাল হোসেন এর সাথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি রবিবার দুপুর আড়াইটায় বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম কামাল হোসেন। এস এম কামাল হোসেন বলেন, “আমি সেবক হিসেবে আপনাদের সাথে থাকবো। আমি চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়তে চাই। মাদকে বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সততার সাথে কাজ করবো। ” অনুষ্ঠানের সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “আমরা বিশ^াস করি বর্তমান সংসদ সদস্যের হাত ধরে খুলনা-৩ আসনের চেহারা পাল্টে যাবে, এই অঞ্চল হবে বাংলাদেশের মডেল। বিশ^বিদ্যালয় পরিচালনায় কুয়েট পরিবারের কারো অসহযোগিতার বিষয়ে কোন ছাড় দেওয়া হবেনা। ”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার।
এছাড়া, দুপুর ১২টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, ছাত্রলীগের নেতা-কর্মী ও অন্যান্য শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে: পুলিশ সুপার
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৩২ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।
রবিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত জানুয়ারী ২৪ কল্যাণ সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)মোঃ নাজিম উদ্দিন আল-আজাদ, পিপিএম,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনিসুজ্জামান,সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল);জাকিয়া সুলতানা, জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার,ডিএসবির
পুলিশ পরিদর্শক(নিঃ), সাইফুল ইসলাম প্রমুখ। পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের কথা পর্যায়ক্রমে মনোযোগ সহকারে শোনেন।এছাড়া পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন।তিনি চাহিদার প্রেক্ষিতে থানা,ক্যাম্প ও ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভাল কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, এসএম জাবীদ হাসান, জীবননগর থানা; শ্রেষ্ঠ এসআই (নিঃ)/ মোঃ রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা; শ্রেষ্ঠ এএসআই (নিঃ)/ মোঃ আশরাফুজ্জামান, চুয়াডাঙ্গা থানা; শ্রেষ্ঠ এসআই(নিঃ) (থানা/ফাঁড়ি/ ক্যাম্প পর্যায়ে) এসআই(নিঃ)/ মোঃ দিদারুল ইসলাম, হাসাদাহ পুলিশ ক্যাম্প, জীবননগর থানা; শ্রেষ্ঠ এএসআই(নিঃ) (থানা/ফাঁড়ি/ ক্যাম্প পর্যায়ে) এএসআই(নিঃ)/ মোঃ সাইদুর রহমান, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প, দামুড়হুদা থানা; বিশেষ পারফরমেন্স (সর্বোচ্চ সাজা ওয়ারেন্ট তামিল) এএসআই(নিঃ)/ মোঃ রেয়াজুল ইসলাম, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গাসহ সর্বমোট ৩২ জনকে পুলিশ সুপার ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মহ
বলেন, ভাল কাজের স্বীকৃতি স্বরুপ যেমন পুরস্কার প্রদান করা হয়েছে, তদ্রূপ অসন্তোষজনক পারফরম্যান্সের জন্য তিরস্কার করা হবে। সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় জেলা পুলিশের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।স্বাস্থ্য সেবাসহ ফোর্সের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশের প্রতিটি স্থাপনাসহ আশপাশ এলাকা পরিস্কার পরিছন্ন রাখতে হবে এবং মেসে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করতে হবে।
সাতক্ষীরায় চিংড়ি রফতানিতে আয় ৭৭০ কোটি টাকা
সাতক্ষীরা প্রতিনিধি
চলতি ২০২৩-২৪ অর্থবছরে সাতক্ষীরায় গলদা চিংড়ি চাষ রফতানি বাজারে ইতিবাচক সাড়া ফেলেছে। চলতি মৌসুমে এ জেলা উৎপাদিত গলদা চিংড়িতে ৭৭০ কোটি টাকা রফতানি আয় হয়েছে। একইসঙ্গে উৎপাদনও বেড়েছে গত মৌসুমের তুলনায় এক হাজার টন। আগামীতে রফতানি ও উৎপাদন আরো বাড়বে বলে আশা করছেন ব্যবসায়িরা।
সাতক্ষীরা জেলা মৎস্য অধিদফতর থেকে জানা গেছে, বাণিজ্যিকভাবে জেলায় বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ চাষ করা হয়। এসব চিংড়ি হচ্ছে- বাগদা, গলদা, হরিণা, চাকা ও চামনি। তবে, এ জেলায় গলদা চিংড়ি চাষে চাষিদের আগ্রহ বেশি। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারেও রয়েছে গলদা চিংড়ির ব্যাপক চাহিদা। চলতি মৌসুমে জেলার সাতটি উপজেলায় ২০ হাজার হেক্টর পরিমাণ ঘেরে গলদা চিংড়ি চাষ হয়, যা গত মৌসুমের তুলনায় দুই হাজার হেক্টর বেশি।
সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামের গলদা চিংড়িচাষি গোলাম মোন্তফা জানান, তিনি এক দশক ধরে মিঠাপানির সাদা মাছের পাশাপাশি গলদা চিংড়ি উৎপাদন করেন। চলতি মৌসুমে ৩০ বিঘা জমির ঘেরে গলদা উৎপাদন করেন। জমির লিজ, রেণু পোনা ক্রয়, খাদ্য ও শ্রমিকের মজুরির টাকা উঠিয়েও ৮ লাখ টাকা লাভ হয়েছে তার।
বাংলাদেশ চিংড়িচাষি সমিতির সাধারণ সম্পাদক সাতক্ষীরার বিশিষ্ট ঘের ব্যবসায়ী আবুল কালাম বাবলা জানান, রফতানিতে বাগদার পাশাপাশি গলদা চিংড়িতেও ব্যাপক সম্ভাবনা রয়েছে সাতক্ষীরায়। তবে গলদার রেণু পোনা সংগ্রহে অনেক জটিলতা রয়েছে। গলদা উৎপাদন বাড়াতে হলে এর রেণু পোনা উৎপাদনে সরকারকে এগিয়ে আসতে হবে।
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান জানান, চলতি মৌসুমে জেলার সাতটি উপজেলায় ২০ হাজার হেক্টর পরিমাণ ঘেরে গলদা চিংড়ি চাষ হয়েছে, যা গত মৌসুমের তুলনায় দুই হাজার হেক্টর বেশি। এ বছর গলদা উৎপাদন হয়েছে ১১ হাজার টন। যার আনুমানিক রফতানি বাজারমূল্য ৭৭০ কোটি টাকা। গত মৌসুমে জেলায় গলদা চিংড়ি উৎপাদন হয় ১০ হাজার টন। সেই তুলনায় চলতি মৌসুমে গলদা চিংড়ি উৎপাদন বেড়েছে এক হাজার টন।
ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা-ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়
নিজস্ব প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা এবং ঘোড়দৌড় প্রতিযোগিতা।
রোববার বিকেলে ঘুল্লিয়া গ্রামের ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাকে কেন্দ্র করে বিভিন্ন হাজারো নারী পুরুষের উপস্থিতে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ১শ’ বছরের বেশি সময় ধরে প্রতি বছর মাঘ মাসের ৭ তারিখ স্থানীয়দের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
ঢাকা থেকে ঘোড়দৌড় দেখতে আসা দর্শনার্থী সারজান মারসুরা মৌ বলেন, এখানে আমার শ্বশুরবাড়ি। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ এ মেলা দেখতে পরিবারের অন্যদের নিয়ে প্রতি বছরই এখানে ছুটে আসি।
মেলায় আসা প্রবাসী অর্ণব কবির বলেন, মেলাকে কেন্দ্র করে এখানে বড় বড় মাছ, মৃৎ পণ্য, কুটির শিল্প, নানা রকমের মিষ্টি এবং প্রসাধনীর সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মেলায় বাড়তি আকর্ষণ হচ্ছে -শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা ও চরকার আয়োজন।
ঘোড়সওয়ার ইমদাদুল, রুমোন বলেন, ছোট বয়সেই আমি ঘোড়সওয়ার হিসেবে থাকি। এখন থেকে যে টাকা আয় হয়, তা দিয়ে সংসার চালাই। আমাদের ঘোড়া চালাতে ভালোই লাগে। বাপ-দাদারাও এই কাজ করতেন।
মেলার প্রধান অতিথি বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান বলেন, ঘোড়দৌড় ও মেলায় মাগুরাসহ আশপাশের জেলা থেকে বিভিন্ন বয়সের হাজারো নারী পুরুষের আগমন ঘটে। উপস্থিত দর্শকরা গোট আয়োজন উপভোগ করে মুগ্ধ হন। প্রায় তিন বর্গকিলোমিটার এলাকা জুড়ে মেলা বসে। মেলার আনুষ্ঠানিকতা তিনদিন হলেও চলে সপ্তাহব্যাপী।
আয়োজক কমিটির সভাপতি হকন মোল্লা বলেন, এলাকার সবাই মিলে আনন্দ উপভোগের জন্য ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় ও গ্রামীণ মেলার আয়োজন করেন। প্রাচীন এই ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতায় নড়াইলের লোহাগড়া, রাজবাড়ীর পাংশা, ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা, মাগুরা সদর এবং মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ঘোড়া অংশ নেয়। বাংলার নবাব, পঙ্খিরাজ, পবনরাজ, রাজদুলাল, বাহাদুর, সোনারতরীসহ বাহারি নামের ১৫টি ঘোড়া অংশ নেয় এ প্রতিযোগিতায়। এতে মহম্মদপুর উপজেলার পাল্লা শির গ্রামের আজাদ মিয়ার ঘোড়া প্রথম, নড়াইল লোহাগাড়া উপজেলার মোমিনুর শেখের ঘোড়া দ্বিতীয় এবং মহাম্মাদপুর উপজেলার আওনাড়া গ্রামের আক্তার হোসেনের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।
তুলার দামে বেশ খুশি চাষিরা
নিজস্ব প্রতিনিধি
এবার কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলায় প্রায় ৬ হাজার ১৫৫ হেক্টরে তুলা চাষ হয়েছে। এ তিন উপজেলায় হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের তুলার চাষ সম্প্রসারিত হওয়ায় তুলার ফলন বৃদ্ধি পেয়েছে। এ বছর তুলার দাম বাড়ায় চাষিরা বেশ খুশি হয়েছেন। এছাড়াও এবার ফলন বেশি হবে বলে প্রত্যাশা চাষিদের।
এক মণ তুলায় ২৮ কেজি তুলাবীজ ও ১২ কেজি ফ্রেশ তুলা থাকে। তুলাবীজ থেকে ভোজ্যতেল ও গ্লিসারিন তৈরি হয়। চাষির মাঝে সময়মতো উন্নত মানের তুলাবীজ সরবরাহ করায় তুলা চাষে আগ্রহ সৃষ্টি হয়েছে। ফলে গতবারের তুলনায় তুলা চাষ বেড়েছে। চলতি বছর মিরপুর উপজেলায় ১২৬ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। আশা করা হচ্ছে, এ বছর ১০ হাজার মণ তুলা উৎপাদন হবে।
তুলা চাষ সম্প্রসারণের লক্ষ্যে চাষিদের প্রশিক্ষণের পাশাপাশি উন্নত জাতের বীজ সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। তুলা লাভজনক অর্থকরী ফসল হওয়ায় তুলার বাজারমূল্যও বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিবছরই তুলা চাষে চাষিদের আগ্রহ বাড়ছে।
মিরপুর উপজেলার তুলাচাষি এজের আলী বলেন, অন্য ফসলের চেয়ে তুলা চাষ অধিক লাভজনক। বিঘাপ্রতি জমিতে তুলা চাষ করতে খরচ হয় মাত্র ৬-৭ হাজার টাকা। সেখানে তুলা উৎপাদন হয় প্রায় ১৪-১৫ মণ। মণপ্রতি তুলার মূল্য প্রায় দুই হাজার ৪০০ টাকা। এ বছর এক বিঘা জমিতে তুলার চাষ করেছেন তিনি। আগামীতে আরো বেশি জমিতে তুলা চাষ করবেন।
উপজেলার নওপাড়া গ্রামের আবদুর রশিদ জানান, গত বছর দেড় বিঘা জমিতে ১৩ মণ তুলা পেয়েছিলেন। এ বছর নিজের দেড় বিঘা জমিতে তুলার চাষ করেছেন। এতে খরচ হয়েছে প্রায় পাঁচ হাজার টাকা। আশা করছেন, এবার বেশি তুলা পাবেন। তুলা চাষে খরচ কম, পরিশ্রম কম; তাই তুলা চাষ করছেন। এছাড়া তুলা চাষে প্রাকৃতিক ঝুঁকি কম। একইসঙ্গে উৎপাদিত তুলা বিক্রির জন্য কষ্ট করতে হয় না। তুলা উন্নয়ন বোর্ড সরাসরি তুলা কিনে নেয়। এ জন্য অনেক কৃষকই এখন তুলা চাষের দিকে ঝুঁকছেন।
ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের তুলাচাষি নবীর উদ্দীন বলেন, বিঘাপ্রতি তুলা চাষে খরচ হচ্ছে ১০-১২ হাজার টাকা। বিঘাপ্রতি তুলার ফলন হবে ৮-১০ মণ। শুনেছি এ বছর তুলার মিল মালিকরা ‘এ’ গ্রেডের প্রতি মণ তুলা ৩ হাজার ৮০০ টাকা এবং ‘বি’ গ্রেডের তুলা ৩ হাজার ৪০০ টাকা দরে দিয়েছেন।
কুষ্টিয়া তুলা উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা কৃষিবিদ শেখ আল মামুন বলেন, প্রতিনিয়ত চাষিদের পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চাষিদের প্রশিক্ষণের পাশাপাশি বীজ নির্ধারণ, বীজতলা রোগমুক্ত রাখতে চাষিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়। গত মৌসুমের তুলনায় এ বছর তুলার চাষ বেড়েছে। আগামী মৌসুমে চাষিদের প্রণোদনার ব্যবস্থা করা হবে।
রাতের আঁধারে ৫ বিঘা জমির কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে রাতের আঁধারে দুই কৃষকের ৫ বিঘা জমির কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের কােনো এক সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বালিয়াঘাট গ্রামের শাহাজাহান আলীর ২ বিঘা জমির কলাগাছ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কেটে নিয়ে যায়। একই মাঠে মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও চরগােয়াল গ্রামের বাসিন্দা রহিদুল ইসলামের ৩ বিঘা জমির কলাগাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
কৃষক শাজাহান আলী জানান, আমার সঙ্গে কারাে কােনো শত্রুতা ছিল না। কেন যে এমন কাজ কারা করলাে বুঝতে পারছিনা।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটিদল সেখানে পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযােগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নবনির্বাচিত এমপি’র সাথে পূজা উদযাপন ও ঐক্য পরিষদের শুভেচ্ছা ও মতবিনিময়
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ রোববার সকালে আগড়ঘাটাস্থ বাসভবনে নবনির্বাচিত এমপি’র সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চম্পক পাল, ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি এ্যাডঃ অজিত কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, সন্তোষ কুমার সরদার, অখিল মন্ডল, বাবুরাম মন্ডল, জগদীশ চন্দ্র রায়, সাধন কুমার ভদ্র, মনোহর চন্দ্র সানা, কৃষ্ণপদ মন্ডল, প্রাণকৃষ্ণ দাশ, দিপক কুমার মন্ডল, উত্তম সাধু, জগন্নাথ সানা, সুনীল মন্ডল, অনিতা রানী মন্ডল, শংকর দেবনাথ, নির্মল চন্দ্র অধিকারী, সাংবাদিক বি সরকার, স্নেহেন্দু বিকাশ, পঞ্চানন সানা, অনাথ বন্ধু সরদার, কালিপদ মন্ডল, শ্যাম সুন্দর ভদ্র, সঞ্জীব রায়, ত্রিনাথ বাছাড়, প্রণব সরদার, বিধান ভদ্র, কনেক সরদার, মানবেন্দ্র সানা, অশোক অধিকারী, বিশ^জিৎ অধিকারী, সুভাষ চন্দ্র রায়, দিলিপ মন্ডল, তরুণ মন্ডল, প্রাণকৃষ্ণ মন্ডল, বিপুল বিশ^াস, কার্ত্তিক সাধু, পিযুষ সাধু, উজ্জ্বল মন্ডল, দিপংকর মন্ডল ও রাম প্রসাদ সানা। মতবিনিময়কালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করায় সনাতন ধর্মালম্বী সহ নির্বাচনী এলাকার সর্বোস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদ সদস্য রশীদুজ্জামান।
কোরাম সংকটের কবলে বগুলারচক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় আবারও পিছিয়ে গেল বগুলারচক একেপিকেএমএম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন। রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান এর কার্যালয়ে সভাপতি নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র সরকার, অভিভাবক সদস্য আমির হোসেন, রবিউল ইসলাম, শিক্ষক প্রতিনিধি গোষ্ট বিহারী সানা, স্বপন কুমার মন্ডল ও সালমা খাতুন। নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে আব্বাস- জাহাঙ্গীর প্যানেলের সদস্যরা উপস্থিত থাকলেও আব্দুর রব প্যানেলের সদস্যরা অনুপস্থিত থাকায় কোরাম সংকট দেখা দেয়। ফলে টানা চতুর্থ বারের মতো পিছিয়ে যায় অত্র বিদ্যালয়ের সভাপতি নির্বাচন।
ফকিরহাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জাতীয় স্কু, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা পর্যায়ে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ৪১টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে রোববার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক মাঠে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুম আহম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম ছায়েদুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামানের যৌথ পরিচালনায় এসময় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মো. ইউনুস আলী শেখ, মো. ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি সহ বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। #
ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধি ও বয়স্কদের মাঝে কম্বল প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের মডেল বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে ৩শতাধিক বৃদ্ধ বৃদ্ধা ও প্রতিবন্ধি শীর্তাথদের মাঝে সরকারী কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারী) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্তরে এক অনুষ্ঠানে এই কম্বল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। ইউপি সচিব ঢালী মাহবুবুর রহমান এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য অসিত দেবনাথ বাদল, আসিত কুমার দাশ, শেখ আসাদুজ্জামান তুহিন, লুৎফার রহমান কালা, শেখ ইনছান উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম, দিপিকা দাশ ও কামরুন্নাহার নীপা। সভা শেষে ৩শতাধিক বৃদ্ধ বৃদ্ধা ও প্রতিবন্ধি শীর্তাথদের মাঝে সরকারী কম্বল বিতরণ করা হয়।
ফকিরহাট উপজেলার প্রধান সড়ক এখন মরণ ফাঁদ: বাড়ছে জনদুর্ভোগ
ফকিরহাট প্রতিনিধি।
সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন বাগেরহাটের ফকিরহাট উপজেলার প্রধান সড়কটির ব্যস্ততম অংশের ইটের সলিং উঠে খানাখন্দের সৃষ্টির হয়েছে। ফলে চরম দুর্ভোগে রয়েছে যাতায়াতকারি হাজার হাজার মানুষ। রাস্তাটি সংস্কারের জন্য কার্যাদেশ দেওয়ার প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও কাজ শুরু করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। জানা গেছে, প্রায় সাত বছর আগে বাগেরহাট-খুলনা পুরাতন সড়কে ফকিরহাট বাজারের উপরের এই অংশের সমস্ত রাস্তার পিচের কার্পেটিং খুঁড়ে ওয়াসা বৃহদাকার পাইপ বসায়। এরপর কর্তৃপক্ষ রাস্তাটিতে শুধুমাত্র ইটের সলিং দিয়ে ঢেকে দেয়। ২০১৮ সালে খুলনা সিটি কর্পোরেশনে সুপেয় পানি সরবরাহের জন্য ওয়াসা এই বৃহদাকার পাইপ বসায়। ফকিরহাট উপজেলা পরিষদ, হাসপাতাল, ভূমি রেজিস্ট্রি অফিস, থানা, সরকারি কার্যালয় ও বিভিন্ন স্কুল কলেজে যাওয়ার জন্য এ রাস্তাটি মানুষ ব্যবহার করে। উপজেলা সদর বাজারের উপর রাস্তাটি অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতা যাতায়াত করে এ রাস্তা দিয়ে। এছাড়া এই রাস্তা দিয়েই ফকিরহাটসহ আশে-পাশের কয়েকটি উপজেলার মানুষ বিভাগীয় শহর খুলনায় যাতায়াত করেন। ফলে অসংখ্য যানবাহন ও মানুষের দুর্ভোগের অপর নাম হয়ে দাঁড়িয়েছে ফকিরহাটের এ প্রধান সড়কটি। সামনে ও পিছনে পিচ ও কংক্রিটের রাস্তা থাকলেও মাঝখানের প্রায় ৫০০ মিটার রাস্তায় খানাখন্দের কারণে মানুষের কষ্টের যেন শেষ নেই! রোববার (২১ জানুয়ারী) সকালে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, ভ্যান যোগে এ রাস্তা দিয়ে ফকিরহাট উপজেলা হাসপাতালে এক গর্ভবতী মাকে নিয়ে যাওয়ার সময় ভাঙ্গা রাস্তায় অনাবরত ধাক্কা খেয়ে তিনি আরও অসুস্থ্য হয়ে পড়েন। এ রাস্তা দিয়ে যানবাহনে যাওয়ার সময় ঝাঁকি লেগে অনেক যাত্রীর ব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিস রাস্তায় পড়ে যায়। অনেকের জমির দলিল, একাধিক ছাত্রছাত্রীর সার্টিফিকেট হারিয়ে হর হামেশা নানান দুর্ভোগে পড়ছে মানুষ। এছাড়া প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। একাধিক চালক ও পথচারীদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। রাস্তাটি মাঝে মধ্যে সংস্কার করলেও সড়কের পাশে ড্রেন না থাকায় দ্রুত নষ্ট হয়ে যায়। ভারী ট্রাক, অ্যাম্বুলেন্স, শত শত ইজিবাইক, মাহিন্দ্র, পিকআপ, নসিমন এবং খুলনা ও বাগেরহাটগামী যানবাহন এই সড়ক দিয়ে যাওয়া-আসা করে। যানবাহনের চাপের কারণে ইটের সলিং উঠে গিয়ে দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে সড়কটি। স্থানীয় দোকানদার বলরাম মিত্রসহ অনেক ব্যবসায়ী এ তথ্য জানান। রাস্তাটির কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান মাহফুজ খান লিমিটেড এর স্বত্ত্বধীকারী মো. মাহফুজ খান মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, নির্বাচনের জন্য কাজ করা সম্ভব হয়নি। তবে এখন দ্রুতই কাজ শুরু করা হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করা হবে। ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, সরকার ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই রাস্তাটিসহ আরো কিছু অংশ নির্মানের জন্য কার্যাদেশ ও ২৭ কোটি টাকা বরাদ্দ দিলেও ঠিকাদার প্রতিষ্ঠান এখনও কাজ শুরু করেনি। এতে জনদূর্ভোগ চরমে পৌঁছেছ। রাস্তার কাজটি দ্রুত শুরু করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে বাগেরহাট সওজের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, ফকিরহাটের বাজারের এ রাস্তা নির্মাণের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে বলেছি। দ্রুত কাজ শুরু করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ##
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৫৪০ গ্রাম গাঁজা ও ৭০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর সোনাডাঙ্গা২২ তলার পিছনের বাসিন্দা মানিক শেখের ছেলে নাঈম শেখ (২১), দৌলতপুর দেয়ানা উত্তরপাড়ার পিন্টু দারসর ছেলে সজীব কুমার দাস (২০), বুড়ো মৌলভীর দরগা রোডের মৃত. শাহজাহান শেখের ছেলে মো. হাসান শেখ (৩০), খালিশপুর হাউজিং এস্ট্রেট এলাকার মৃত. বাবুল এর ছেলে মো. রুবেল (৩৫) ও বটিয়াঘাটা থানার বটিয়াঘাটা গ্রামের মৃত. ছরো মোল্লার ছেলে মো. রুস্তম মোল্লা (৩৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৫৪০ গ্রাম গাঁজা ও ৭০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
কপিলমুনি প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ
নিজস্ব প্রতিনিধি, কপিলমুনি(খুলনা)
কপিলমুনি প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার বিকাল ৪ টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান গত ২৪ ডিসেম্বর ২০২৩ এ অনুষ্ঠিত কপিলমুনি প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৪-২০২৫) এর দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার। শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি হেদায়েত আলী টুকু, ও সাধারণ সম্পাদক মিলন দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল। এছাড়া ক্লাবের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের আগে ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ জি এম মোস্তাক আহমেদের ভাইয়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়। উল্লেখ্য প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ২০১৭ সালে অনুষ্ঠিত হয়। নানা প্রতিকূলতা ও জটিলতার কারণে দীর্ঘ ৬ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো।
মহেশপুরে ৫২ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রোববার(২১ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত ৫২ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৫২ তম জাতীয় স্কুলমাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দীন মিযাজী।
পুরস্কার বিকরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল,মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার,খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শাহাজান আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
মহেশপুরে জোড়া হত্যা মামলার আসামী জলিল আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর জোড়া হত্যা মামলার আসামী আব্দুল জলিলকে (৬০) আটক করেছে পুলিশ। থানা পুলিশ রোববার(২১জানুয়ারি) ভোর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার হাসনহাটি গ্রাম থেকে তাকে আটক করে।
থানার একটি সুত্রে জানাগেছে, থানার এস আই ও জোড়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জমির হোসেন রোববার ভোর রাতে জলার হাসনহাটি গ্রাম থেকে হত্যা মামলার ৩নং আসামী আব্দুল জলিলকে আটক করে।
উল্লেখ্যঃ গত ১৭ জানুয়ারী (বুধবার) বিকালে মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামে স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে শামীম ও মন্টু মন্ডলকে গুলি করে হত্যা করা হয়।
খুলনা মহানগর শ্রমিক লীগের স্মরণ সভায় এম ডি এ বাবুল রানা
শেখ শহীদুল হক একজন সৎ, আদর্শবান ও ত্যাগী নেতা ছিলেন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল হক এর ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে রবিবার বাদ মাগরীব দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার উদ্যোগে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
প্রধান অতিথি বলেন, শেখ শহীদুল হক একজন সৎ, আদর্শবান ও ত্যাগী নেতা ছিলেন। ৭১ এর মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অবিস্মরনীয়। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। সাধারণ মানুষ ও শ্রমিকদের স্বার্থপরিপন্থি কোন কাজ তিনি করতেন না। তিনি তার কর্মের জন্য স্মরনীয় হয়ে থাকবেন। পরিশেষে তার প্রতি শ্রদ্ধা ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, খুলনা মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যাপক এ বি এম আদেল মুকুল, মল্লিক নওশের আলী, মোল্লা মাহাবুবুর রহমান, বলাকা রায়, আঞ্জুমনোয়ারা বেগম, কাজী আঃ ওহাব, আঃ রহিম খান, কিংকর সাহা, মোঃ আলাউদ্দিন, মোঃ শাহ আলম শেখ, শেখ মোঃ রমজান, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ আলমগীর মল্লিক, মোঃ শরিফুল, মোঃ হানিফ সরদার, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, কাজী রফিকুল বারী, মোঃ শাহজাহান সিকদার, সঞ্জয় কর্মকার, মোঃ আসলাম হোসেন, মোঃ শামীমুর আলম মান্দার, প্রশান্ত কুমার ঘোষ, শেখ আরিফুর রহমান অনিক, মোঃ রেজাউল, মোঃ ফারুক মাঝী, মোঃ মাহাবুবুর রহমান শেখ, সলেমান সিকদার, আঃ হাকিম, এবাদ আলী শেখ, মোঃ মহারাজ, মোঃ আয়নুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন, মানু সাহা, মোঃ সেলিম, মোঃ শহিদুল ইসলাম, মনিরা বেগম, মোঃ শাকিল আহমেদ, মোঃ সাজু প্রমুখ নেতৃবৃন্দ।
সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল হকের আত্মার মাগফিরাত কামনা করে ও খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের সাবেক নেতা হাসেম ফরাজী এর আত্মার মাগফেরাত কামনা করে এবং জাতীয় শ্রমিক লীগের যে সকল নেতৃবৃন্দ মৃত্যু বরন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করে আব্দুর রহিম খান।
সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফের অপসারনের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ কর্তৃক মুক্তিযোদ্ধাদের কটাক্ষের প্রতিবাদে ও তাকে অপসারনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের আয়োজনে রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু।
মান্ববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নূরুল আলমসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।
বক্তারা এসময় বলেন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ ওরফে খাটাল লতিফ পিপির পদ ব্যবহার করে নানা অনিয়ম দূর্নীতি করে যাচ্ছেন। সম্প্রতি তিনি মুক্তিযোদ্ধাদের সম্পর্কেও নানা আপত্তিকর মন্তব্য করেছেন। যা খুবই দুঃখজনক। মানববন্ধন থেকে বক্তারা এ সময় অ্যাড, আব্দুল লতিফের পিপি পদ থেকে অপসারণের জোর দাবী জানান।










































