ঢাকা অফিস।।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদ ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক যে বক্তব্য দিয়েছে তা নিয়ে চিন্তিত নয় সরকার। আজ শুক্রবার ((১৯ জানুয়ারি) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পদক বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। সম্পর্ক আরও ভালো করার জন্য আমরা যথেষ্ট ধৈর্যশীল। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সব ভাবনা এখন দেশের সমস্যা নিয়ে। ফেলে যাওয়া সংকট নিয়ে সময় ক্ষেপণ করার সময় আমাদের নেই। দায়িত্বশীল পদে যারা রয়েছেন, তাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নেয়া ছিল দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। নির্বাচনের পরেও বিএনপির নেতৃত্বে চিহ্নিত অপশক্তি নির্বাচনকে বিতর্কিত করার পায়তারা করছে।
নির্বাচিত সরকারের অধীনেও একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব তা প্রমাণ করেছেন শেখ হাসিনা উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এই নির্বাচনে অংশ নিলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হত। তবে তাদের অনুপস্থিতিতেও নির্বাচন ভোটারশুন্য ও প্রতিদ্বন্দ্বিতাহীন হয়নি।











































