Home জাতীয় পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব এই সরকারকে ছাড় দেবে না: নুর

পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব এই সরকারকে ছাড় দেবে না: নুর

54

ঢাকা অফিস।।

বিরোধীদল চুপ থাকলে বা আন্দোলনে ব্যর্থ হলেও এই সরকারের রক্ষা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব এই সরকারকে ছাড় দেবে না।

দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেয়ার দাবি এবং নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে নুরুল হক নূর একথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এই সরকারের পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাই সকলকে রাস্তায় নামতে হবে। শুধু বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাদের ওপর নির্ভর করে বসে থাকলে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না।

তিনি বলেন, ক্ষমতাসীনদের সাথে যেমনি দেশের মানুষ নেই, তেমনি বিদেশিদের সমর্থনও। তাই অচিরেই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে বলেও জানান নুরুল হক নুর।