Home আঞ্চলিক ঝিনাইদহে দি ক্রাইম রিপোর্ট পত্রিকার সম্পাদককে সংবর্ধনা

ঝিনাইদহে দি ক্রাইম রিপোর্ট পত্রিকার সম্পাদককে সংবর্ধনা

37

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে দি ক্রাইম রিপোর্ট পত্রিকার সম্পাদক মোঃ আশরাফুজ্জামানকে মনোনিত করায় ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সকালে ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন জেলা শাখার আয়োজনে শহরের আরাপপুর অফিস কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনের সহ-সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনের মহাসচিব এম এম. ইব্রাহীম দুলাল। অনুষ্ঠান পরিচালনা করেন ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান টিপু।

ঝিনাইদহের র‌্যাবের অভিযান॥ ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি-

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রুহুল কুদ্দুস (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুহুল কুদ্দুস সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার চান্দুরিয়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে।
র‌্যাব সূত্রে জানাগেছে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে সিপিসি-২, র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল তেঁতুলতলায় অভিযান চালায়। সে সময় আটককৃত মাদক ব্যবসায়ী রুহুল কুদ্দুসের কাছ ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ০৩ টি মোবাইল সেট, ০৭ টি সীম কার্ড এবং ০১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, র‌্যাব অভিযান চালিয়ে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কালীগঞ্জে ঐতিহ্যবাহী তেঁতুল গাছ রক্ষার দাবিতে এলাকাবাসী ও পরিবেশবাদীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনইদহের কালীগঞ্জের সেই ৫শত বছরের পুরাতন বিশাল তেতুলগাছ বাঁচাতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে গ্রীন ভয়েস, আদর্শ ছাত্র সমাজ, বালিয়াডাঙ্গা ছাত্র যুবসমাজ ও ঐতিহ্যবাহি সম্পদ রক্ষাকারী কমিটি, স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন, বালিয়াডাঙ্গা গ্রামবাসীসহ বেশ কয়েকটি পরিবেশ রক্ষাকারী সংগঠন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের মাঝখানে প্রায় ৫শ বছরের পুরাতন এই তেঁতুল গাছটি মাথা উচু করে দাঁড়িয়ে রয়েছে। এই গাছের ছায়ায় প্রতিবছর বৈশাখী মেলা বসে। গরমের দিনে গাছটির সুশীতল ছায়াতলে বসে পথিকসহ এলাকার পরিশ্রান্ত মানুষ নিজেদের শরীর শীতল করে নেন। এছাড়া এই গাছে প্রচুর পরিমান তেঁতুল উৎপাদন হয়। যার বিক্রিত অর্থ বাজারের একমাত্র মসজিদের উন্নয়ন কাজে জমা দেয়া হয়। মৌসুমে পাকা তেঁতুল কুড়িয়ে রসনা তৃপ্ত করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। এছাড়া এই বিশাল গাছটি এতদাঞ্চলের বিভিন্ন প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। গাছটির অবস্থান শ্রীবৃদ্ধি করে দাঁড়িয়ে থাকা কালের সাক্ষী পরম ভালোবাসার এই মহীরুহকে কাটতে এলাকার কিছু লোক উঠে পড়ে লেগেছে।

গত ২২ জুন গাছটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বা নতুন হাট চাঁদনি নির্মাণের কথা বলে এই গাছ কেটে ফেলার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া আবেদনে স্থানীয় ত্রিলোচনপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা জোর সুপারিশ করে স্বাক্ষর করে দিয়েছেন। আবেদনটি করেন ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আনোয়ার হোসেন ও ৮নং ইউপি সদস্য কে.এম শামছুল হক। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন এলাকার সচেতন মানুষ ও পরিবেশবাদীরা। তারা গাছটি কে রক্ষা জন্য মানববন্ধন করেন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধ জানান, সম্প্রতি আম্পান ঝড়ে বাজারের তেঁতুল গাছটির একটি ছোট ডালও ভেঙ্গে পড়েনি। গাছের কোন শুকনো ডালও নেই। এই গাছের ডাল ভেঙ্গে পড়ে কোন ব্যক্তির হতাহতের ঘটনাও কখনো ঘটেনি। কিন্তু এরই মাঝে এই গাছটিকে ঝুঁকিপূর্ণ বলে কাঁটার চেষ্টা করা হচ্ছে। এই গাছের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি বলছিলেন এই বৃদ্ধ। তিনি জানান, বালিয়াডাঙ্গা বাজারের এই তেঁতুল গাছটি আমাদের ঐতিহ্য। বাজারের সবকিছু এই গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

মানববন্ধনের আগে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তিনি স্থানীয়দের সাথে কথা বলেন। সাংসদ আনার বলেন, স্থানীয়রা না চাইলে গাছ বাঁচিয়ে হাট চাঁদনীর কাজ করা হবে বলে মত দেন।

সম্প্রতি স্থানীয় একটি চক্র ঐতিহ্যবাহি এ গাছটি কাটতে ষড়যন্ত্র শুরু করে। গাছটি কাটা হচ্ছে ঘটনা জানাজানির পর এলাকার মানুষ ওই গাছ খেকো চক্রের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

একই দিন দুপুর ১টার দিকে গ্রীণ ভয়েস নামের একটি পরিবেশ রক্ষাকারী সংগঠন তেতুলতলায় মানববন্ধন কর্মসূচী পালন করে।

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ ২জন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জের বলিদাপাড়া ও সদর উপজেলার খড়িখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের লিটন হোসেনের মেয়ে ও বলিদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী রিমা খাতুন (৮) ও সদর উপজেলার বিষয়খালীর গ্রামের মুরাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)

ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, শনিবার সকালের দিকে ঝিনাইদহ-যশোর সড়কের পাশে দাঁড়িয়েছিল রিমা। যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।

অপর দিকে, সদর উপজেলার বিষয়খালী গ্রামের রাজমিস্ত্রী জাহাঙ্গীর আলম বাইসাকেলে করে বাড়ী থেকে বের হয়ে কাজের সন্ধানে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি মাইত্রেুাবাস তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।