
পাইকগাছায় যাতায়াতের পথে গাছ ও বাথরুমের মলমুত্র ফেলে চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগ
পাইকগাছাপ্রতিনিধি:
পাইকগাছায় আপন ভাইয়ের বিরুদ্ধে যাতায়াত পথে বাথরুমের দুর্গন্ধ মলমুত্র ও গাছ লাগিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগ করেছেন আরেক ভাই। এ ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর ইউপির গোপালপুর গ্রামে। সর্বশেষ রাস্তার উপর ভ্যান রাখাকে কেন্দ্র করে মারপিট ও হুমকির প্রেক্ষিতে থানায় অভিযোগ হয়েছে। গোপালপুরের মৃতঃ আনছার গাজীর ছেলে আঃ হান্নান গাজী বাদী হয়ে তার আপন ভাই নূরুল আলম পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, গোপালপুরের আনছার আলী গাজীর ৫ ছেলের মধ্যে দু’জন আঃ হান্নান ও নূরুল আলম ভিটেবাড়ীর জমি নিয়ে বিরোধে জড়ায়। আনছার গাজী জীবিত থাকাকালে ২০০২ সালে ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গনম্যান্য ব্যক্তিরা শালিস করে যাতায়াত পথ উন্মুক্ত রেখে ৫ ভাইয়ের সমান অংশে পিচের রাস্তাঘেষা ৫ টি ঘরের জায়গা রেখে যান। যার লিখিত প্রমানও রয়েছে। কিন্তু হান্নান পরিবারের অভিযোগ পিতার মৃত্যুর পরেই ভাই নূরুল আলম তা মানছেন না। স্থানীয়দের অভিযোগ দু’ভাইয়ের কোন পুত্র সন্তান নেই। দু’জনেই অসুস্থ্য। পথের পরিবেশ, ময়লা গন্ধ ও জমি নিয়ে দু’পরিবারের মহিলারা ঝগড়া বিবাদে লেগে থাকে। এ সম্পর্কে হান্নান-আম্বিয়া দম্পতির বলেন,আমাদের চলাচল পথে ভাই নূরুল আলম কলাগাছ ও অন্যান্য গাছ লাগিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি করে রেখেছে। বাড়ীতে ভ্যানও ঢুকতে পারেনা। তাছাড়া বাড়ির বাথরুমের দুগন্ধময় পানি আমার উঠানেও চলে আসে। রৌদ্র ও বৃষ্টি হলেই বাড়িতে টেকা যায়না। এ নিয়ে কথা তুললেই উল্টো মারপিটের হুমকি দেয়। এ সম্পর্কে নিজের অসুস্থ্যতা ও জমি নিয়ে বিরোধের কথা উল্লেখ করে নূরুল আলম বলেন,বাড়ির পানি সরানোর জন্য পাইপ বসানো ছিল, কিন্তু আমার পরিবারের উপর দোষ চাপানোর জন্য ওরা পাইপ ভেঙ্গে অসত্য অভিযোগ করেছেন। এ বিষয়ে থানা পুলিশের এএসআই হুমায়ুন কবির জানান,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌছে দেখি বিষয়টি দুঃখ জনক। সমাধানের জন্য দু’পরিবারকে ডাকার কথা বলেন তিনি।
মোংলায় সিপিপি সদস্যদের ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা পৌরসভার ৫ ও ৬ নম্বর ইউনিটের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সদস্যদের ২দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবি ও সোমবার এই দুই দিনব্যাপী রবিবার সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ইসলামী আদর্শ একাডেমি স্কুলের হল রুমে প্রশিক্ষণের প্রথম দিনে মোংলা উপজেলা টিম লিডার সাংবাদিক মাহমুদ হাসান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুুতি কর্মসূচি (সিপিপি) মোংলা উপজেলা সহকারী পরিচালক মোঃ মামুনার রশীদসহ আগত দুই ইউনিটের ৪০ জন প্রশিক্ষণার্থী।
প্রশিক্ষণে মোংলার সুন্দরবন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা কার্যক্রমের উপর প্রশিক্ষণ প্রদাণ করা হয়।
ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার পল্লীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় দিকে উপজেলার বায়ারসিং গ্রামে এ চুরি সংঘটিত হয়।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার আটলিয়া ইউনিয়ন’র বায়ারসিং গ্রামের মৃত পুলিন বিহারী সরদার’র পুত্র আটলিয়া ইউনিয়ন’র ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি অজিত সরদারের পরিবারের সবাই ঘটনার দিন সন্ধ্যায় ¯’ানীয় মন্দিরে দূর্গাপূজা দেখতে যায়।এ সময় বাড়িতে কেউ না থাকায় বাড়ির ক্লপসিকাল গেট ও ঘরের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। এরপর ঘরের ভেতর কয়েকটি আলমারি ভেঙ্গে আনুমানিক ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ সাত হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান। খবর পেয়ে ওই রাতেই ডুমুরিয়া থানা পুলিশের এসআই কেরামত ও মাঁদারতলা ক্যাম্প ইনচার্জ ঘটনা¯’ল পরিদর্শন করেছেন।
কেরুজ ফার্মে রিং পদ্ধতিতে আখরোপন উদ্ধোধন
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার ডিহি ফার্মে মাটি খুড়ে রিং পদ্ধতিতে আখরোপনের কার্যক্রম উদ্ধোধন করলেন যুগ্নসচিব।
রবিবার বেলা ১১ টায় এ রিং পদ্ধতিতে আখচাষের উদ্ধোধনে দর্শনাস্থ কেরু এ্যাণ্ড কোং (বাংলাদেশ) লি.এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন এফসিএমের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সচিব (শিল্প মন্ত্রণালয়) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের টাস্কফোর্স সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক(কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া ও ব্যবস্থাপক(সম্প্রসারণ) মো.মাহবুবুর রহমান,ডিহি ফার্মের ইনচার্জ এমদাদুল হক।এসময় উপস্থিত আখচাষিবৃন্দের সাথে রিং পদ্ধতিতে আখরোপন বিষয়ে যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান চাষিদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং নতুন এ পদ্ধতিতে বেশি বেশি আখরোপনের জন্য আহবান জানান।এছাড়া তিনি চাষিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন ও বিভিন্ন দিকনির্দেশনা দেন।
কয়রায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী সানা
খবর বিজ্ঞপ্তি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার কয়রা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য খুলনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সোহরাব আলী সানা।
রোববার (২২ অক্টোবর) বিকেল ৪ টা থেকে উপজেলার কয়রা সদর দক্ষিণ মদিনাবাদ, আমাদী,শুড়িখালি,গাজীনগর সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন।এসময় পূজা মন্ডপে আগত দর্শনার্থী সাথে শারদীয় শুভেচ্ছা ও সরকারের বিগত ১৪ বছরের উন্নয়ন সম্বলিত পোস্টার বিতরণ করেন।
এ্যাডভোকেট সোহরাব আলী সানা মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া শুভেচ্ছা ও প্রীতি জানাই। জাতির পিতার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন, যার দলিল সেটি হচ্ছে সংবিধান।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত রাজনৈতিক দল, যে দলের প্রধান কান্ডারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। বর্তমান সরকার রাস্তা-ঘাটসহ দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধরা অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য দলমত নির্বিশেষে, সকল দ্বিধাদ্বন্দ ভুলে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম,কপিলমুনি ড্রিগ্রি কলেজের উপাধ্যক্ষ তৃদীপ কান্তি মন্ডল,
পাইকগাছা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য জি এম ইকরামুল হক,সদস্য মাঈনুল ইসলাম সানা,এস,এম জাহিদ হোসেন, মোঃসিরাজুল ইসলাম, মোঃ জহুরুল হক সরদার, মোঃ নজরুল ইসলাম মোল্লাহ, মোঃ সাইদ সানা,মোঃ জিয়া সরদার, মোঃ হামিম সানা, শেখ সোহাগ, মোঃ ডাবলু সানা, মোঃ সেলিম সরদার।
রূপসায় সোহার্দ্য ও সম্প্রীতি ও শারদীয় শুভেচ্ছা জানাতে পূজামন্ডপে চেয়ারম্যান বুলবুল
রূপসা প্রতিনিধি
রূপসায় অসাম্প্রদায়িক চেতনায় প্রীতি ও সোহার্দ্য বজায় রাখতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ৩ নং নৈহাটি ইউনিয়ন ১২ টি পূজা মন্ডপে গত ২২ অক্টোবর বিকালে নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল দলীয় নেতৃবৃন্দ ও ইউপি সদস্যদের নিয়ে শুভেচ্ছা জানাতে যান। তিনি প্রত্যেকটা মন্দিরে তার তরফ থেকে ২ হাজার করে নগদ টাকা অনুদান প্রদান করে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দদের নিকট। এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ ফরিদ শেখ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বেনজীর হোসেন, নৈহাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও যুবলীগ নেতা মোঃ কামরুজ্জামান সোহেল, ইউপি সদস্য মোঃ আসাবুর মোড়ল, মোঃ আব্দুর রাজ্জাক শেখ, মোঃ মাসুম সরদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা পারভিন, রেশমা বেগম, লিপিকা রানী দাস, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান, সদস্য সৈয়দ আশিক আহসান লিখন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি- সেক্রেটারি যথাক্রমে মোঃ হারুন শেখ, মোঃ মামুন সেখ, রাজু শেখ, সিদ্দিকুর রহমান সিদ্দিক, ওলিয়ার রহমান, বৃহত্তর খুলনা ডক ইয়ার্ড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,মোঃ সবুজ, নৈইট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শামিম হাসান সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন জিয়া কৃষক লীগ নেতা এস এম তারেক নাইট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জব্বার শেখ মোহাম্মদ মামুন হাওলাদার সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ বুলবুল মোল্লা , মোঃ রবিউল ইসলাম খান ,মোঃ আব্দুর রশিদ শেখ, মিলন মোড়ল, চেয়ারম্যান পুত্র হাসিবুল ইসলাম নয়ন নাঈমুুজ্জামান শরীফ, বনি শেখ প্রমুখ।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট খুলনার আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথের উদ্যোগে রূপসায় বস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহবায়ক খুলনা শিশু হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ প্রদীপ দেবনাথের উদ্যোগে রূপসায় নতুন বস্ত্র বিতরণ করেছেন। গতকাল রবিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় রূপসার দেবীপুর সার্বজনীন দূর্গা মন্দিরে ব্যক্তিগত উদ্যোগে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিপুল সংখ্যক নারী-পুরুষের মাঝে নববস্ত্র বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা মহানগর শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্ত, জেলার যুগ্ম-আহবায়ক ব্রজেন ঢালী ও রাজু দাস, তপন কুমার ঘোষ, সাবেক ইউপি সদস্য বশির হায়দার পল্টু, ইউপি সদস্য লিপিকা দাস, মন্দির কমিটির সভাপতি শ্যামল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক দীপক দাস, সহ-সভাপতি তুষার দাস, গোপাল রাহা, জয়দেব দাস, দেবাশীষ দেবনাথ, মাদব পাল, গৌতম সাহা, রতন সোম প্রমুখ।।
সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত থাকতে হবে: আজিজুল বারী হেলাল
।। খবর বিজ্ঞপ্তি।।
সরকার পতনের এক দফা আন্দোলনে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশ বাঁচাতে, ভোটাধিকার ফিরিয়ে আনতে, মানবাধিকার রক্ষায় দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে। আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমাদের মহাযাত্রা শুরু হবে। সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই কর্মসূচি বাস্তবায়নে অনেক বাধা বিপত্তি আসবে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করে অবৈধ সরকারের পতন ঘটানো হবে। যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেকে এবং দলকে প্রস্তুত রাখতে হবে।
রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ সফল করতে খুলনা মহানগর, জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রধানদের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন আমাদের চলমান আন্দোলন শুধুমাত্র ৩৬ দলের ইস্যু নয়; এ অন্দোলনন ১৮ কোটি মানুষের মুক্তির সংগ্রামের ইস্যু। দীর্ঘ ১৫ বছর ভোট চুরির প্রকল্প করে আওয়ামী লীগ সরকারের অবৈধভাবে ক্ষমতায় থাকার বিরুদ্ধে সংগ্রাম। আবারো ভোট চুরির মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করার যে স্বপ্ন দেখছে দেশের জনগণ সে স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না। সরকার অত্যন্ত ভয় পেয়েছে, তাদের পায়ের নিচে মাটি নেই উল্লেখ করে হেলাল বলেন, ভালো চাইলে ২৮ অক্টোবরের আগে সরকার বিদায় নিবে, বিদায় না নিলে গণআন্দোলনে ফলে সৃষ্টি গণঅভ্যুত্থানে সরকারের পতন ঘটনো হবে।
মহানগর বিএনপির আহবায়ক এড, শফিকুল আলম মনার সভাপতিত্বে মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স. ম আ রহমান, সাইফুর রহমান মিন্টু, বেগম রেহেনা ঈসা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ রহমান মফিজ, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক, মাহাবুব হাসান পিয়ারু, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবীর, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, সাহেদ আহমেদ রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, কে এম হুমায়ন কবির (ভিপি হুমায়ুন). হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, মোঃ মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, আবু সাইদ হাওলাদার আব্বাস, মোল্লা সাইফুর রহমান, আব্দুল মান্নান খান, মোজাফফর হোসেন, সেলিম রেজা লাকি, গোলাম মোস্তফা, যুবদলেন নাজমুল হুদা চৌধুরী সাগর, কাজী নেহিবুল হাসান নেহিম, জাসাসের নুর ইসলাম বাচ্চু, আজাদ আমিন, শ্রমিক দলের উজ্বল কুমার সাহা, শফিকুল ইসলাম শফি, খান ইসমাইল হোসেন, আঞ্চলিক শ্রমিক দলের আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, আলমগীর হোসেন তালুকদার, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ্বাস, তাঁতী দলের আবু সাঈদ শেখ, মেহেদী হাসান মিন্টু, মাহমুদ আলম লোটাস, মহিলা দলের আজিজা খানম এলিজা, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, সেতারা সুলতানা, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রনু, কৃষকদলের মোল্লা কবির হোসেন, আক্তারুজ্জামান তালুকদার সজীব, শেখ আবু সাইদ, শেখ আদনান ইসলাম দ্বীপ প্রমূখ।
‘ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা প্রেসক্লাব ও এইম বাংলা’র যৌথ আয়োজনে ‘ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক এক সেমিনার আজ রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া’র সভাপতি শ্রী গৌতম লাহিড়ী। সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম।
সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা। বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন ও সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেসক্লাবের সাবেক সধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ এবং খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. এম এম তরিক মাহমুদ তারা প্রমুখ।
সেমিনারে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, কার্যনির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ মো: সেলিম ও মোঃ আব্দুল হালিম, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, কাজী শামীম আহমেদ, শেখ হেলাল উদ্দিন সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, এ্যড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. এনামুল হক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আনিসুর রহমান, এ্যাড. প্রজেশ রায়, এ্যাড. রথীন্দ্রনাথ সরদার, এ্যাড. শেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড. মোঃ আসাদুজ্জামান, এ্যাড. গাজী রাজু আহমেদ, এ্যাড. রোজিনা আক্তার, এ্যাড. রোমানা তানহা, এ্যাড. আনোয়ারা মমতাজ, এ্যাড. আফরোজা রোজী, এ্যাড. সাবিরা সুলতানা হ্যাপি, এ্যাড. সজীব বৈরাগী, এ্যাড. মোঃ মনিবুর রহমান, এ্যাড. মোঃ জিহাদুল ইসলাম, এ্যাড. আব্দুল কুদ্দুস, এ্যাড. সেলিনা খানম, খুলনা জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, খুলনা রুজভেল্ট জেটি ব্যবহারকারী সমন্বয় ফোরামের সভাপতি করীম মুস্তফা, খুলনা প্রেসক্লাবের অস্থায়ী সদস্য মো. আজিজুল ইসলাম, মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), হাসান আল মামুন, পালাশ চন্দ্র ঢালী, এস এম বাহাউদ্দিন, ইসফাত সানিয়া ন্যান্সি, মোঃ সোহেল রানা, তুফান গাইন, শামছুন্নাহার মেঘলা, হাসানুর রহমান তানজিরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শ্রী গৌতম লাহিড়ীকে ফুল দিয়ে স্বাগত জানায় খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এছাড়া এ সময় প্রধান অতিথিকে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
শালিখাতে ব্যবসায়ী মুরাদুল আলমের উপর সন্ত্রাসী হামলা।
মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখার আড়পাড়া গ্রামের পিতা মৃত শফিকুল আলমের পুত্র মুরাদুল আলমের(৫২),
উপরে গত ২১ অক্টোবর শানিবার রাত ১১টার দিকে সন্ত্রাসী হামলা হয়েছে।
অসুস্থ মাকে দেখতে ঢাকা থেকে আড়পাড়া ব্রীজের সামনে নামার পর মুখ বাধা কতিপয় যুবক অতর্কিত হামলা চালায়।হাঁতড়ি ও লোহার রড়ের আঘাতে মাথা,মুখ ও শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়।প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে তিনি এখন সুস্থ আছেন।উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ তিনি কথিত ইসলামী জঙ্গীদের নিকট থেকে প্রাণ নাশের হুমকীতে আছেন। এদের মধ্যে তিনজনের মাথায় টুপি এবং দাড়ি ছিল।পরিচ্ছন্ন ও সদালাপী মুরাদুল আলম এর সুস্থতার জন্যে সকলের দোয়া চান এবং প্রশাসনের কাছে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের শাস্তি দাবী করেন।
ডুমুরিয়া উপজেলা বিএনপির শোক বিবৃতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা শাখার আহ্বায়ক শেখ মাহাবুবুর রহমানের মাতা মোমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।এরা হলেন উপজেলা বিএনপি আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সরদার আঃ মালেক, শেখ হাফিজুর রহমান, শেখ শাহিনুর রহমান, শেখ দিদারুল ইসলাম,মোল্যা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, অরুন গোলদার, শেখ হেলাল উদ্দিন, শাহিনুর রহমান শাহিন, শেখ ফরহাদ হোসেন, আলমগীর হোসেন,মোল্যা মশিউর রহমান, ইকরামুল ইসলাম, জিয়াউর রহমান জীবন,আয়ূব আহমেদ, সেলিম হালদার,সাইকুল ইসলাম, আঃ মান্নান শেখ, রহমতুল্লাহ আকুঞ্জি,আবেদা বেগম, জাহানারা বেগম, মেহেদী হাসান রাসেল, মনিরুজ্জামান সোহাগ, মনিরুল ইসলাম, শাহনেওয়াজ হোসেন, শেখ ফয়সাল,অংশুপতি বৈরাগী, সেলিম শেখ, আক্তার খান, আঃ মান্নান,কারিমুল শেখ,জবেদ আলী, মফিজ শেখ,লা”চু শেখ, রেজোয়ান শেখ, ভুট্টো শেখ প্রমূখ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলাধীন সন্তোষপুর গ্রামে গরীব ও দুস্থ্যদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এর স্বর্গীয়া মাতা অনিতা রাণী মজুমদার এর স্মৃতির উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় আজ ২২ অক্টোবর রবিবার সকালে সন্তোষপুরস্থ নিজ বাড়িতে বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় স্বর্গীয়ার স্বামী খুলনা নগরীর খালিশপুরস্থ স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন মজুমদারসহ পরিবার এবং গ্রামের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২২ জানুয়ারি মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় অনিতা রাণী মজুমদার মৃত্যুবরণ করেন।
খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
তথ্য বিবরণী।।
‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (রবিবার) সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনার সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় অতিথিরা বলেন, দুর্ঘটনারোধে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হলে চালক, পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। নিজে সচেতন না হলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাঁরা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় দেশে দৈনিক গড়ে ১৩ জন মানুষ মৃত্যুবরণ করে। যা ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নেমে আসবে বলে আশা করা যায়। চালকরা আইন মেনে গাড়ি চালালে সড়কে দুর্ঘটনা কমানো সম্ভব। সড়ক নিরাপদ করতে সরকার ২০১৮ সালে নতুন আইন প্রণয়ন করেছে। এই আইন যথাযথভাবে সকলে মেনে চললে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে অতিথিরা মন্তব্য করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিআরটিএ’র বিভাগীয় পরিচালক প্রকৌশলী মোঃ মাসুদ আলম, খুলনা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোঃ ইব্রাহীম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এসএম আল-বেরুনী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাদিকুল ইসলাম, বিআরটিসি’র ম্যানেজার মোঃ রাজু মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, নিরাপদ সড়ক চাই এর মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, জেলা শাখার সহসভাপতি মোঃ তরিকুল ইসলাম, মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন (সোনা) প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করে খুলনা বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।
অনুষ্ঠানে জানানো হয়, খুলনা বিআরটিএ’র উদ্যোগে অক্টোবর মাসব্যাপী মহানগরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।
এর আগে খুলনার শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
চুয়াডাঙ্গার দর্শনায় বাড়ি থেকে উঠিয়ে ছোট বোনকে বেগুন ক্ষেতে খুন
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার দর্শনার মোহাম্মদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে ছোট বোনকে হত্যা করে বড় ভাইকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে পালিয়েছে দুষ্কৃতিকারীরা।
শনিবার রাত ৮ টার দিকে দর্শনার মোহাম্মদপুর বেলে মাঠ পাড়ার মোঃ আরমান আলীর বড় ছেলে মোঃ আলমগীর হোসেন(৪০) ঈশার নামাজ পড়ে বাড়ি ঢোকার সময় ৪/৫ জনের দুস্কৃতিকারী তুলে নেওয়ার চেষ্টা করলে সে চিৎকার দেয়।এসময় তার চিৎকারে ঘর থেকে ছোট বোন মন্জুরা খাতুন মীম(২৫) বাধা দেবার চেষ্টা করলে তাকেও তুলে নিয়ে যায়।পরে মীমের মা ও প্রতিবেশীরা দুজনকে খুজতে বের হলে পাশ্ববর্তী পুকুর পাড়ের বেগুন ক্ষেতে মীমের লাশ দেখতে পায় ও ২/৩ গজ দুরে আলমগীরের ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে। এলাকা বাসি রাতেই আলমগীরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হযেছে। রবিবার সকালে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায় খুন না ধর্ষন তা ময়না তদন্ত শেষে জানা যাবে।
চুয়াডাঙ্গায় বিনা টিকিটে ভ্রমনের অভিযোগে ট্রেনের ২৩ যাত্রীকে কারাদন্ড
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) ।।
চুয়াডাঙ্গায় বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করায় অভিযোগে ২৩ ট্রেন যাত্রীকে২৩ যাত্রীকে কারাদণ্ড দিয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নেতৃত্বে ছিলেন রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন- রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ফারহান মাহমুদ, ট্রেন টিকিট পরিদর্শকসহ (টিটিই) রেলওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
খুলনা-রাজশাহীগামী কপোতাক্ষ (আপ-ডাউন) ও সাগরদাড়ি এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ও রূপসা (আপ-ডাউন) এক্সপ্রেস ছয়টি ট্রেনে এ অভিযান চালানো হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ে ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জানান, দিনভর ৬ টি ট্রেনে অভিযান চালিয়ে রেলের বিধি অনুযায়ী ২৩ জনের মধ্যে ২১ জনকে ১০ দিন এবং ২ জনকে একদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়। রেলওয়ে আইন ১৮৯০ এর ১১২ (ক) ধারায় এসব দণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া এসব ট্রেনের যাত্রীদের কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা ভাড়া ও জরিমানা আদায় করা হয়েছে।তিনি আরও জানান, ভাড়া ও জরিমানার বিকল্প হিসেবে এবার বিনা টিকিটে ট্রেন ভ্রমণের যাত্রীদের জেল দেওয়া হয়েছে। এর ফলে ট্রেনে বিনা টিকিটের যাত্রীর সংখ্যা আগের চাইতে আরও কমবে।










































