খবর বিজ্ঞপ্তি।।
তাঁতীদলের কেন্দ্রীয় আহবায়ক আবুল কালাম আজাদকে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় আটকের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ করেছে খুলনা জেলা তাঁতীদল। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জেলা তাঁতী দলের সদস্য সচিব শেখ মাহমুদ আলম লোটাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তাঁতীদলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম রিমনের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশ নেন জেলা তাঁতীদলের যুগ্ম-আহবায়ক মোঃ নাহিদ খান, সাবের হোসেন মোল্লা, আসাদুজ্জামান আসাদ, সদস্য মোঃ বাকের শিকদার, মোঃ সালমান খান, শাজাহান হালদার, শেখ হাফিজুর রহমান, মোঃ তৌহিদুল ইসলাম, চালনা পৌরসভা শাখার আহবায়ক মোঃ সোহেল সরদার, সদস্য সচিব মোঃ সুমন, পাইকগাছা উপজেলা তাঁতীদলের আহবায়ক মহিউদ্দিন শিমুল, সদস্য সচিব মারুফ প্রিন্স,
ফুলতলা উপজেলা শাখার মোঃ লিটন গাজী, কয়রা উপজেলার আহবায়ক আবুল কালাম ও সদস্য সচিব সিরাজুল ইসলাম, ডুমুরিয়ার আহবায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব রহমতুল্লাহ আকুঞ্জি, দাকোপ উপজেলার আহবায়ক আবু সাইদ গাজী ও সদস্য সচিব মোঃ শহিদ প্রমুখ।











































