Home আঞ্চলিক মাছ কাটায় দালালদের সীমাহীন দৌরত্মে দূর্ভোগ ও ভোগান্তি

মাছ কাটায় দালালদের সীমাহীন দৌরত্মে দূর্ভোগ ও ভোগান্তি

21

 

গাজী মোঃ আব্দুল আলীম, পাইকগাছা।।

পাইকগাছা পৌরসভার অন্যতম প্রাণকেন্দ্র মাছকাটা বাজার।বাজার থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে শিবসা নদীর প্রাঙ্গনে মাছকাটাটি জনকীর্ন এলাকায় মাছের বানিজ্যিক আড়ৎ হিসেবে গৌন ধরা হয়। কিন্তু কতিপয় ব্যবসায়ী এর বাহিরের সৌন্দর্য নষ্টতে ওতোপ্রোত ভাবে জড়িতো। কাটাটি বর্তমানে ময়লা,আবর্জনার স্তুুপে পরিনত হতে বসেছে।যত্র তত্র বরফ গলা পানি,কাঁদা মাটি ধোয়া জল,কলাপাতা,পলিথীন,নেটের জাল,মাছের নোংরা পানিতে মাছ কাটাটির আভ্যন্তরিন সৌন্দর্য ও গুরুত্ব হারাতে বসেছে।

মাছ ক্রেতা গন মাছ কেনার জন্য বাজরে গেলে প্রতিটি ঘর সংলগ্ন দালাল দের দৌরাত্ব এত বেশী প্রকট যে নায়্যমূল্য থেকে কয়েক গুন বেশী দাম দিয়ে নোংরা কাঁদামাটি গায়ে, জামাকাপড় নষ্ট করে তারপর মাছ কিনতে হবে নতুবা আপনি মাছ কিনতে পারবেন না।এছাড়া সীমানার বাহিরে জন চলাচলের রাস্তাটি জুড়ে এলোমেলো মাছ বহনকারী ভ্যান,বরফ বহনকারী ভ্যান,বিভিন্ন পাইকারের বহনকৃত ভ্যানগুলি প্রতিযোগিতা মূলক ভাবে সারা রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখে হর হামেসাই।নেই কমিটির কাছে কোন জবাবদিহিতা।

ফলে চলমান গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারন প্রায়শই দূর্ঘটনার শিকার হচ্ছে।একটু সচেতন হলে রাস্তায় মাছের বেসাতি না বসিয়ে জনসাধারনের জন্য রাস্তাটি উন্মুক্ত রাখতে পারতো।

মাছ কাটাটির সামনের রাস্তা যেন হয়না জনসাধারণের মরন ফাঁদ এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষ সহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।