Home আঞ্চলিক সবাইকে পারস্পরিক সম্পৃতি বজায় রেখে পথ চলতে হবে: সালাম মূর্শেদী

সবাইকে পারস্পরিক সম্পৃতি বজায় রেখে পথ চলতে হবে: সালাম মূর্শেদী

7

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্পৃতি বজায় রেখে পথ চলতে হবে। পারস্পারিক সম্পৃতির বন্ধন অটুট রাখতে সকলের মধ্যে আন্তরিকতা থাকতে হবে।

এমপি সালাম মূর্শেদী বলেন, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই সুষ্ঠভাবে দেশ পরিচালনায় ও দেশের উন্নয়নে সাধারণ জনগণ শেখ হাসিনার সরকারকে পঞ্চমাবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। সঠিকভাবে দেশ পরিচালনায় জাতীর জনকের উত্তরসূরি বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কোনো বিকল্প নেই। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। তাই গণতান্ত্রিক পন্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার হাতেই দেশ নিরাপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন দেশ পরিচালনা করবেন, ততদিন দেশের মানুষ নিরাপদে থাকবেন।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ত্রাণ তহবিল থেকে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মন্দির কমিটি নেতৃবৃন্দের কাছে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খাঁন নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন জেলা আ’লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি কাজী মোশারফ হোসেন, কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, জেলা স্বেচ্ছসেবক র্লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, উপজেলা আ’লীগের সহ-প্রচার মোঃ মকবুল হোসেন বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন, সেনহাটি ইউনিয়ন আ’লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ আনসার আলী, দিঘলিয়া উপজেলা দিঘলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম হাবিবুর রহমান তারেক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, খান আবু সাঈদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, দুলাল চন্দ্র পাল, সভাপতি মোল্লা আমজাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, হাসান মাহমুদ রাকিব, রুবেল হাওলাদার, রানা মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত, নাসরিন আক্তার, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি পাখি বেগম, সাধারণ সম্পাদক হাফিজা খাতুন, নাসরিন আক্তার হিরা,

দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কেএম তহিদুজ্জামান,বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রিন্স, চন্দনী মহল সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী ইমরান হোসেন, ইউপি সদস্য রানা শেখ, গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল সরদার, সেনহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দাউদ শেখ, গাজীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আলমগীর হোসেন, আ’লীগ নেতা মোঃ ফরিদ শেখ, শেখ আসাদুজ্জামান, যুবলীগ নেতা সামছুল আলম বাবু, আব্দুল্লাহ আল মামুন, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মাঈন উদ্দিন, কৃষক লীগ নেতা মনির হোসেন, দিঘলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খান দেলোয়ার, সেনহাটি হিন্দু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শিপুল দাস, ইউপি সদস্য কে এম আকবার আলী ও খান বিপ্লব হোসেন, খোকন রায়, মোঃ শুকুর আলী মোল্লা, খান তবিবুর, আল-আমিন, চঞ্চল, সুমন শেখ, ইকলাজ শেখ, মফিজুল ইসলাম, বুলু শেখ প্রমুখ।