Home জাতীয় খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে দুই নাতনি ঢাকায়

খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে দুই নাতনি ঢাকায়

14

 

ঢাকা অফিস।।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় এসেছেন তার দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তারা খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমান সিঁথির মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় তাদের মা শর্মিলা রহমান তাদেরকে আনার জন্য সেখানে উপস্থিত ছিলেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুর পৌনে ২টা তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। প্রায় এক মাস আগে ঢাকায় আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।