Home আঞ্চলিক তিনদিন পর ফের উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

তিনদিন পর ফের উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

9

বাগেরহাট প্রতিনিধি।।
যান্ত্রিক ত্রুটির কারণে তিনদিন বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের ইউনিট থেকে উৎপাদন শুরু হয়। বর্তমানে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

বুধবার বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে ১৫ এপ্রিল রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার রাত থেকে উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ব্যাপক লোডশেডিং দেখা দেয়। কেন্দ্রটি আবারও উৎপাদনে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি কয়লা সংকটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল।