স্টাফ রিপোর্টার।।
রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুম সর্দারের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ন্যায় বিচার বাধাগ্রস্থ করার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী সালাউদ্দিন মোল্লা রবিবার (১৬ এপ্রিল) খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর এলাকার মৃত মহিউদ্দীন মোল্লার পুত্র সালাউদ্দীন মোল্লার পৈত্রিক সম্পত্তির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে গত ২৬ মার্চ তার সৎ ভাই অসিম মোল্লার সাথে বিরোধ হয়। এক পর্যায়ে সে তার ভাড়াকরা গুন্ডা বাহিনী দিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়। এমনকি তারা বেধোড়ক মারপিঠ করতে থাকে। এসময় সালাউদ্দিন মোল্লার ডাক চিৎকারে তার ছেলে হাসিবুল মোল্লা (২০) ও মেয়ে আফসানা আক্তার (২৪) এগিয়ে আসলে তার সৎ ভাই অসিম মোল্লার হাতে থাকা রামদা দিয়ে ছেলে হাসিবুলের বাম পাশের ঘাড়ে কোপ দেয়। এতে তাঁর ঘাড় রক্তাক্ত জখম হয়। অন্যঘাড়ে আর একটি কোপ দেওয়ার সময় হাসিবুল তার বাম হাত দিয়ে ঠেকানোর ফলে তার হাতটিও রক্তাক্ত জখম হয়। ওই মুহুর্তে মেয়ে আফসানা আক্তার ঠেকাতে গেলে তাকেও বেধোড়ক মারপিঠ করে তার চুলের মুঠি ধরে উঠানে ফেলে বিবস্ত্র করে শ্রীলতাহানীর চেষ্টা চালায়। এসময় আফসানার গলায় থাকা স্বর্ণের চেইন ও তার হাতে থাকা অপ্প টার্চ মোবাইল ছিনিয়ে নেয়। এরপর অসিম মোল্লা ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীর শাবল দিয়ে পিটিয়ে তার ঘরের দরজা, জানালা ও গ্রীল ভাংচুর করে ক্ষতি সাধন করে। এসময় ডাক চিৎকারে সালাউদ্দিন মোল্লার বড় ভাই জামাল মোল্লার ছেলে জুয়েল মোল্লা, পাশবর্তী নান্নু শিকদার, মামুন শিকদার ও রিফাত কবির শাওনের স্ত্রী সুফিয়া খাতুন সহ আরো লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত অসিম মোল্লা সহ তার লোকজন প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এরপর সালাউদ্দিন মোল্লা ও তার ছেলে হাসিবুলকে
মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসা গ্রহণ শেষে ছাড়পত্র নিয়ে গত ২ এপ্রিল রূপসা থানায় হাজির হয়ে ভুক্তভোগীর মেয়ে আফসানা আক্তার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। যার নং-৩। এরপর বিবাদীরা গত ৩ এপ্রিল পাল্টা কাউন্টার মামলা দায়ের করলে সেই মামলায় তার ছেলে আহত হাসিবুলকে পুলিশ গ্রেফতার করলেও ভুক্তভোগীর মেয়ের করা মামলায় পুলিশ কাউকে আটক করেনি এমন অভিযোগ উঠেছে। কারণ হিসাবে জানা যায় আসামী অসিম মোল্লার ভগ্নিপতি ইউপি মেম্বার মাসুম সরদার পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ভুক্তভোগীর পরিবারকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ৩ এপ্রিল হতে আসামী অসিম মোল্লা ও তার ভগ্নিপতি একই এলাকার মৃত রাঙ্গা সরদারের পুত্র মাসুম সরদার, শহিদুল ইসলামের পুত্র রাব্বী শেখ, মৃত মহিউদ্দিন মোল্লার কন্য হোসনেয়ারা ও শাহীনা সম্মিলিতভাবে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে মামলা তুলে নেওয়ার জন্য পুনরাই হামলা-মামলা ও প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে। যে কারনে ভুক্তভোগী পরিবার পরিজন নিয়ে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গত ১৩ এপ্রিল আফসানা আক্তার বাদী হয়ে রূপসা থানায় একটি সাধারণ ডাইরী করে। যার নং- ৬৪৫। একজন জনপ্রতিনিধির এধরনের সন্ত্রাসী কর্মকান্ডে অংশ গ্রহনের বিষয়টি সুবিবেচনার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি ভুক্তভোগীদের জোরালো দাবি।
এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত “খ” অঞ্চল খুলনায়
প্রতিপক্ষদের বিরুদ্ধে একইদিন ১৬ এপ্রিল সাতধারা আইনে মামলা দায়ের করেছেন।











































