Home আঞ্চলিক হাইব্রিড, সুবিধাবাদী, মাদক সন্ত্রাসী, চাঁদাবাজদের দলে অর্ন্তভূক্ত করা যাবে না: এ্যাডঃ সুজিৎ...

হাইব্রিড, সুবিধাবাদী, মাদক সন্ত্রাসী, চাঁদাবাজদের দলে অর্ন্তভূক্ত করা যাবে না: এ্যাডঃ সুজিৎ অধিকারী

25

কয়রা(খুলনা) প্রতিনিধি।।
খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিৎ অধিকারি দলীয় সদস্য পদের জন্য কোন হাইব্রিড, সুবিধাবাদী, মাদক সন্ত্রাসী, চাঁদাবাজ,দখলবাজদের দলীয় কুফন দেয়া যাবে না। তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরও কঠোর ও জনবান্ধব করার যে উদ্বেগ নিয়েছেন আমরা খুলনা জেলা সকল নেতাকর্মীরা সে লক্ষ্যে কাজ করে যাব। এছাড়া চলমান উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে স্বাধীনতা বিরোধীদের সকল ধ্বংসাত্বক কার্যকলাপের বিরুদ্ধে এক যোগে প্রতিহত করব। যারা আন্দোলনের নামে নাশকতার চেষ্টা করবে তাদের প্রতিহত করতে হবে। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়, তাদের সব অপকর্ম রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। তিনি তৃর্ণমূল কর্মীদের উদ্যেশ্যে আরও বলেন, শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের মানুষের মুখে হাসি থাকবে। সেজন্য অতন্দ্র প্রহরীর শেখ হাসিনাকে রক্ষায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রত্যেকটি নেতাকর্মীদের পাহারায় থাকতে হয়। তৃর্ণমূলের নেতাকর্মীরাই আওয়ামীলীগের শক্তি ও আস্তার জায়গা। তাই তৃর্ণমূলের নেতৃত্ব কোন হাইব্রিড অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হবে না। দলে হাইব্রিড, সন্ত্রাসী ও অপরাধীদের কোন স্থান নেই। তিনি মঙ্গলবার কয়রা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এবং নতুন সদস্য সংগ্রহে কুফন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রির সঞ্চালনায় মঙ্গলবার বিকাল ৩ টায় সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ্এ্যাডঃ সোহরাব আলী সানা, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ এমএম মুজিবর রহমান, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বিএম এ সালাম, রফিকুর রহমান রিপন, খুলনা -৬ কয়রা পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাডঃ ফরিদ আহমেদ, সাংগঠরিক সম্পাদক সরদার আবু সালেহ, ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, খালেদীন রশিদী সুকর্ণ, কোষাধাক্য ইঞ্জিঃ ,মাহবুবুল আলম, জেলা আ’লীগ নেতা এ্যাডঃ কেরামত আলী, রাশেদুল ইসলাম, মোল্লা মোজাফ্ফার হোসেন, মোঃ খায়রুল আলম, শিউলি সরোয়ার, আজগর বিশ^াস তারা, আনিসুর রহমান, জলিল খান,পাইকগাছা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, কয়রা সদর চেয়ারম্যান এসএম বাহারুল সহ উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ আলম হাওলাদার, সাধারণ ইমরান হোসেন, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল।
এ সময় জেলা সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিৎ অধিকারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার ফরম নবায়নের মাধ্যমে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচির উদ্বোধন করেন।