খবর বিজ্ঞপ্তি।।
২৪নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে গড়ে তোলা হবে। দীর্ঘদিন ওয়ার্ডটি অভিভাবকহীন অবস্থায় আছে। এলাকার ড্রেন-রাস্তার অবস্থাও ভাল না। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা সঠিক নিয়মে চলছে না। এলাকাবাসীর সকল অসুবিধাগুলো দুর করতে হবে।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টায় নগরীর ৩০, রায়পাড়া ক্রস রোডস্থ মুক্ত বাংলা সংস্থার কার্যালয়ে ২৪নং ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন কাউন্সিলর প্রার্থী হওয়ায় মুসলমান পাড়া রোডে বসবাসকারীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানে ডন এ কথা বলেন। ক্রীড়া সংগঠক ডন আরও বলেন, ওয়ার্ডের প্রতিটি রাস্তায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সামাজিক সংগঠন মুক্ত বাংলা সংস্থা থেকে খেলাধূলা-সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ-বিনোদনের ব্যবস্থা করা হবে। এয়াড়াও সমাজে বসবাসকারী সাধারণ নাগরিকের জীবনের নিরাপত্তার জন দলমত নির্বিশেষে সাধারণ নাগরিকদের সেবা নিশ্চিত করা হবে। বিশেষ করে পরিচ্ছন্ন কার্যক্রম, মশকনিধন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জলবদ্ধতা দুরকরণসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের পরিকল্পনা মাফিক আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যশা নিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যাওয়া হবে।
২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন হওলাদার ও নিশার ইমাম বাপ্পীর নেতৃত্বে মুসলমান পাড়া রোডে বসবাসকারীরা ২৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হওয়ায় জেড এ মাহমুদ ডনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন লাবু, রুস্তুম শিকদার, নাজিম শিকদার, খলিল, দুলাল হাওলাদার, শামীম শিকদার, আমীর হাওলাদার, রুবেল শিকদার, শামীম হাওলাদার, বাবু মোল্লা, সিরাজ, বাবু, গামা, গফ্ফার, মনি, আকবর, টিটু, কালু, সেলিম, মাজেদ, বাহাদুর, আজিজুলসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
২৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হওয়ায় ডনকে মুক্ত বাংলা সংস্থার অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি।।
মুক্ত বাংলা সংস্থার সভাপতি ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন আগামী খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে ২৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুক্ত বাংলা সংস্থার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সহ-সভাপতি এস এম ওয়ারিছুল হক পলাশ, মো. আলী হাসান বাবু ও মো. জাকির হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক মো. কামরান হাচান মন্টু, যুগ্ম-সম্পাদক শেখ সহিদ আলী ও মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মো. তালাত মাহামুদ সাগর, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউল আমিন সাবু, দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ সুইট, ক্রীড়া সম্পাদক শেখ জাহিদুর রহমান জাহিদ, তথ্য ও প্রচার সম্পাদক এম এ জলিল, সমাজ কল্যাণ সম্পাদক মো. ইকরামুল মাওলা নাহিদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো. আবুল হাসান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক মো. আব্দুল্লাহেল আজম, মহিলা বিষয়ক সম্পাদক বনানী সুলতানা ঝুমু, কার্যনির্বাহী সদস্য শামীম আহমেদ, জিএম মাজাহারুল ইসলাম, মো. মোজাহার হোসেন মুজু, সৈয়দ জামিল উদ্দিন বাপ্পা ও এস এম আনোয়ার হোসেন।











































