Home আঞ্চলিক ভাড়া ৫ টাকা কম দেওয়ায় ভ্যানচালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু

ভাড়া ৫ টাকা কম দেওয়ায় ভ্যানচালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু

27

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় ভ্যানচালকের ঘুষিতে মোমরেজুল ইসলাম নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভ্যানভাড়া পাঁচ টাকা কম দেওয়া নিয়ে ভ্যানচালক তাকে ঘুষি মারেন।
রোববার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মচড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোমরেজুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার মচড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। অভিযুক্ত ভ্যানচালক মিন্টু একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, রোববার সকালে মচড়া মোড় এলাকায় ভ্যানচালক মিন্টুর সঙ্গে যাত্রী মোমরেজুলের ভ্যানভাড়া পাঁচ কম দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিন্টু মোমরেজুল ইসলামের মুখে ঘুষি মারেন। এতে অসুস্থ হয়ে পড়েন মোমরেজুল। স্থানীয়রা মোমরেজুলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রোববার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ভ্যানভাড়া পাঁচ টাকা হলেও চালক মিন্টু ১০ টাকা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির জেরে ভ্যানচালক মিন্টু যাত্রী মোমরেজুল ইসলামের মুখে ঘুষি দেন। এতে মোমরেজুলের ব্লিডিং শুরু হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোমরেজুলের মৃত্যু।