Home আঞ্চলিক খুলনা মহানগর জাসাস’র আহবায়কসহ গ্রেফতার ৩

খুলনা মহানগর জাসাস’র আহবায়কসহ গ্রেফতার ৩

17

স্টাফ রিপোর্টার।।
বিএনপির পুর্বঘোষিত আজকের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আবারো ধরপাকড় শুরু করেছে পুলিশ এমনটি জানিয়েছে মহানগর বিএনপি । আজ রাতে মহানগর জাসাসের আহবায়কসহ তিনজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলেন মহানগর জাসাস’র আহবায়ক ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, ১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম ও ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মুশফিকুর চৌধুরী জনি। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, গনতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন বানচাল করতে অতিউৎসাহী পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হয়রানী করছে।
উল্লেখ্য, ‘আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ ১৮ মার্চ (শনিবার) খুলনা মহানগরে বিক্ষোভ সমাবেশ কর্মসুচি পালন করবে মহানগর বিএনপি। বিকাল ৩টায় দলীয় কার্যালয়ের সামনের কে ডি ঘোষ রোডে এ কর্মসুচি পালিত হবে।