খবর বিজ্ঞপ্তি।।
খুলনার নিরালা এস ও এস শিশুপল্লী স্কুল সংলগ্ন তানিয়া বিউটি পার্লার এন্ড শপিং কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী তানিয়া ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৪ মার্চ সকাল ১১ টা ৩০ মিনিটে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখ্তি বক্তব্য পাঠ করেন আফরীন জামান । এসময় পার্লারে পূর্বে কর্মরত দুই জন নারী কর্মচারী উপস্থিত ছিলেন।
আফরীন জামান বলেন, ১২ মার্চ সোমবার খুলনা প্রেসক্লাবে তানিয়া মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে। তানিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানায়,খুলনার একজন সংবাদ কর্মী ও তার পার্লারে পূর্বে কর্মরত ৩ কর্মচারীর যোগসাজশে বিভিন্ন মহলে কুৎসো রটানো হয়। এছাড়া তানিয়া দাবি করেন, বিভিন্ন অনৈতিক প্রসঙ্গ তুলে সংবাদ প্রচার করে ঐ সংবাদকর্মী।
এই বক্তব্যের প্রতিবাদে প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আফরীন জামান তার লিখিত বক্তব্যে বলেন, চাকুরির পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন নাটকের ফিকশন রাইটার হিসেবে কাজ করেন তিনি। প্রায় ৭ বছরেরও অধিক সময় ধরে তানিয়ার সাথে সুসম্পর্ক রয়েছে। সে সুবাদে তানিয়ার পার্লারে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ত্বকের “পিলিং” নামক একটি সার্ভিস করান। এই তিন মাসে অন্যান্য প্রসাধনী সহ পিলিং বাবদ তানিয়া মোট ৩ লাখ টাকা নেয়। তবে এই “পিলিং” চলাকালীন সময়ে ভেজাল ও নিন্মমানের পন্য ব্যবহার করায় শরীরের বিভিন্ন স্থান পুড়ে ঝলসে যায়। এসময় ত্বকে ভেসলিন, হাইড্রোফেশিয়াল ও নিন্ম মানের ব্লিচিং ক্রিম ব্যবহার করা হয়। ফলে ত্বকের অবস্থা আরো খারাপ হয়ে যায়।
তিনি আরো বলেন,তানিয়ার শপিং সেন্টার থেকে ক্রয়কৃত পন্যের বাজার যাচাই করায় তার গোমর ফাঁস হয়ে যায়। দেখা যায়, প্রসাধনী, ব্যাগ ও নারীদের ব্যবহৃত প্রায় সকল পন্যেই সে ইচ্ছামত মূল্য গ্রহণ করে। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিকট অভিযোগ করলে অভিযান চালিয়ে বিপুল পরিমানে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পন্য পাওয়া যায়। এসময় তার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।
আফরিন জানান এ সংবাদটি খুলনার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হওয়ায় পার্লারে কর্মরত ঐ তিন জন নারী কর্মচারীদেরকে তানিয়া দোষারোপ করতে থাকে। পার্লারের অভ্যন্তরীণ গোমর ফাস হয়ে যাওয়ার ভয়ে তানিয়া তাদেরকে ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। অবশেষে ঐ তিন নারী ভুক্তভোগী ২১শে ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় সাধারন ডায়েরি দায়ের করে। যার নং যথাক্রমে ১৬২৩, ১৬২৪ ও ১৬২৫ .
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, তানিয়ার স্বামী ইমরান শিকদার বিভিন্ন সময় পার্লারে কর্মরত নারীদের প্রতি কু দৃষ্টি প্রদান করে। তানিয়ার যোগসাজশে ইংরেজি নববর্ষসহ বিশেষ দিবসগুলোতে পিকনিকের নামে চলে বিভিন্ন অশ্লীল কর্মকান্ড ।
এছাড়া পার্লারে কর্মরত এক নারীকে বিউটিফিকেশন কোর্স’র সার্টিফিকেট প্রদান করার শর্তে তানিয়া ৭০ হাজার টাকা নেয় বলে অভিযোগ করেন এক ভুক্তভোগী। কোর্স শেষে সার্টিফিকেট প্রদানের কথা থাকলেও তানিয়া অসম্মতি জ্ঞাপন করে এবং বকেয়া বেতন আটকে দেয়। এই নারী জানান, পূর্বে বেশ কয়েকবার অনৈতিক কাজের মাধ্যমে অধিক আয়ের অফার দেয় তানিয়া।
সংবাদ সম্মেলনে আরেক নারী কর্মচারী বলেন, তানিয়া প্রায়ই তার স্বামী ইমরান শিকদারের জন্য সেজেগুজে থাকতে বলতেন। বখে যাওয়া স্বামী বাইরের নারীর সঙ্গ এড়ানোর উদ্দেশ্য তানিয়া প্রায়ই এমন অনৈতিক ইঙ্গিত প্রদান করেন বলে জানান তিনি। তিনি বলেন, পার্লারে পুরুষদের প্রবেশ নিষেধ থাকলেও তানিয়ার স্বামী সর্বদা পার্লারের ভেতরে অবস্থান করেন।
এছাড়া অন্য আরেক নারী কর্মচারী বলেন, ভোক্তা অধিদপ্তরের অভিযানের পরেই তানিয়া বেতন আটকে দেয় ও নানা ভাবে ভয়ভীতি প্রদান করতে থাকে। সম্মানহানির ভয়ে পার্লারের চাকরি ছেড়ে দিলে বিভিন্ন মহলে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে তানিয়া। এসময় প্রশাসনের নিকট পার্লারের ভেতরের সিসি ফুটেজ চেক করার জোর দাবি জানায় এই নারী।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত বছরের অক্টোবর মাসে তানিয়ার ২ সন্তানের নাম ব্যবহার করে গনযোগাযোগ মাধ্যমে পার্লারের অন্তরালে অনৈতিক কর্মকান্ডের কথা ছড়িয়ে দেওয়া হয়। অশ্লীল ভাষা ব্যবহার করে ফেইক আইডির মাধ্যমে এসকল তথ্য ছড়ানো হয়। এই কাজে তানিয়ার স্বামী জড়িত বলে দাবী করে গত ২০২২ সালের ৭ অক্টোবরে সোনাডাঙ্গা থানায় সাধারন ডায়েরী দায়ের করা হয়, যার নম্বর ৫৬২ .











































