খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির ১১ মার্চের মানবন্ধন কর্মসুচিকে বানচাল করতে গ্রেফতারকৃত মহানগর বিএনপির ৫জন জামিনে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা কারাগারের প্রধানফটকে কারামুক্ত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
মহানগর বিএনপি মিডিয়া সেল জানান, কারামুক্তরা হলেন আলমগীর মোল্লা, আব্দুল হালিম মোড়ল, আলামিন হাওলাদার, সুমন হাওলাদার ও আলমগীর হোসেন ইমন। উপস্থিত ছিলেন, মহানগর সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, স. ম. আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, শেখ সাদী, আবুল কালাম জিয়া, আশরাফুল আলম খান নান্নু, মাহাবুব হাসান পিয়ারু, শেখ জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান মনি, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী মিজানুর রহমান, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, অ্যাড. মো. আলী বাবু, শেখ জামাল উদ্দিন, মো. জাহিদুল হোসেন জাহিদ, শফিকুল ইসলাম শফি প্রমূখ।
মহানগর বিএনপির শোক ও সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে খুলনা মহানগর যুবদলের সহ–সভাপতি ইঞ্জি. শাহিন উদ্দিনের পিতা, ১২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রিন্সের মাতা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সান্টুর ফুফার ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতিসমবেদনা জ্ঞাপন করেছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম ও মরহুমাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের আশু সুস্থতা কামনা করেছেন।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন। অনুরুপ বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নাজমুল হুদা চৌধুরি সাগর।











































