Home আঞ্চলিক পাইকগাছা বিরোধপূর্ণ জমিতে পাকা স্থাপনা করার চেষ্টা

পাইকগাছা বিরোধপূর্ণ জমিতে পাকা স্থাপনা করার চেষ্টা

14

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় পৌরসভার সদরের শিববাটিতে বিরোধপূর্ণ জমি নিয়ে দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। জানাগেছে পৌরসদরের শিববাটির মৃত্যু প্রবোধ সানার ছেলে সুজন কুমার সানা ও প্রতিবেশি অমল কৃষ্ণ সানার ছেলে মৃনাল কান্তি সানার মধ্য জমি নিয়ে বিরোধ চলে আসছে। মৃনালাল কান্তি সানা শুক্রবার বিরোধপূর্ণ জমিতে ঘেরা-বেড়া ও পাকা স্থাপনা নির্মান চেষ্টায় ইট-বালি, সিমেন্ট মজুদ করে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়। স্থানীয়দের আশংঙ্কা এ নিয়ে দু’পক্ষের মধ্যে যে কোন মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।
সুজন কুমার সানা অভিযোগ করেছেন পুলিশ ও পৌর মেয়রের মতামত অমান্য করে তার প্রতিবেশি অমল কৃষ্ণ সানার ছেলে মৃনাল কান্তি সানা ও তার পরিবার ক্রয়সুত্রে জোর করে আমাদের দখলীয় জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছেন। আরেক জমির মালিক হিরেন্দ্র নাথ সানা জানান,গত শুক্রবার অজানা কারণে বহিরাগতদের নিয়ে মৃনাল সানা আমাদের রোপনকৃত ধান ক্ষেতে বেড়া দিয়ে জমি দখল করতে যায়। এ নিয়ে মেয়র ও থানা পুলিশ পর্যন্ত গড়ালে সমাধান না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টরা কাজ বন্ধ করে দু’পক্ষকে কাজ বন্ধ করে দেন। কিন্তু মৃনাল সানা সিদ্ধান্ত অমান্য করে গত ২৩ ফ্রেব্রুয়ারি সকালে মৃনাল কান্তি সানার পরিবার সিমেন্ট, বালু ও ইট মজুদ করে পাঁকা স্থাপনা নির্মানের চেষ্টা করছে। এ ঘটনায় সুজন কুমার সানা বাদী হয়ে প্রতিপক্ষ মৃনাল কান্তি ও তার ভাই মিঠুন ও বলাই সানার বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ নির্মান চেষ্টা বন্ধ করে দিয়েছেন। অভিযোগের বিষয়ে মৃনাল কান্তি সানা বলেন,মালিকের দখলে থাকাবস্থায় জমি ক্রয় করেছি। যেহেতু এ জমি নিয়ে থানায় অভিযোগ হয়েছে,সে কারনে বসাবসি করে মিমাংসায় পৌছানোর চেষ্টা করছি। এ সম্পর্কে প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু বলেন, ঘটনার শুরুতে মেয়র বসাবসির উদ্যোগে নেয় ও পরবর্তীতে আমি দু’পক্ষকে নিয়ে আইনজীবী সহ ক’বার বসেছি কিন্তু সমাধানের পুর্বে মৃনালের বিরুদ্ধে কাজের অভিযোগ করেণ প্রতিপক্ষরা। দু’পক্ষের মধ্যে মিমাংসা চেষ্টা অব্যাহতের কথা বলে ওসি মোঃ জিয়াউর রহমান জানান, সংঘাত এড়াতে নির্মান কাজ বন্ধ করা হয়েছে।